জীবজন্তকে পান করায় ও ক্ষেতে. পানি দেয়। বৃষ্টির সেই পানি এমন স্ুমিখণেও পতিত হয়েছে ঘা উসয় ভূমি, পালি ধরেও রাখে লা আর ঘাস পাতাও জন্মাতে পারে না। এটি উদাহরণ হলো এমন ব্যক্তির ষে আল্লাহর দীন উপলব্ধি করেছে এবং আল্লাহ যে মহাসত্য দিয়ে আমাকে পাঠিয়েছেন তা শিক্ষা করেছে ও করিয়েছে এবং এমন ব্যক্তির যে এই দীনের প্রতি মাথা তুলেও তাকায়নি আর আল্লাহ আমাকে যে হিদায়াতসহ পাঠিয়েছেন তা কবুল করে নি।' (সহীহ বুখারী, কিতাবুল ইলম) ইসলামী আইন সর্বক্ষেত্রে সংগতিপূর্ণ । ইসলামী আইনের কোথাও কোন অসংগতি নেই। এই আইন দীর্ঘ কাল প্রয়োগের মাধ্যমে পরীক্ষিত। ইতিহাস সাক্ষী, উমাইয়্যা শাসন, বৃহৎ আব্বাসী শাসন, উসমানী ও মুঘল শাসন ব্যবস্থা শত শত বছর পরিচালিত হয়েছে ইসলামী আইনের দ্বারা। এমনকি মুঘল শাসনের পূর্বেও উপমহাদেশের সুলতানী শাসন পরিচালিত হয়েছে ইসলামী আইন দ্বারা । এ কথা বললে মোটেও অত্যুক্তি হবে না যে, ব্রিটিশরা ভারতের জন্য যে.আইন কাঠামো রচনা করে তাতেও ব্যাপকভাবে ইসলামী আইনের উপাদান বিদ্যমান, যদিও তার! নিজেদের সুবিধা ও ইচ্ছামত তাতে বহু বিকৃতি সাধন করেছে। বন্ত্রত ইসলামী আইনের বৈশিষ্ট বহুবিধ । মুসলিম উম্মাহর এঁক্য, সংহতি, অগ্রগতি ও আখিরাতের মুক্তি নির্ভর করে এই আইনের সফল বাস্তবায়নের উপর । মুসলমানদেরকে নিজেদের স্বার্থেই ইসলামী আইনকে কার্যকর করার পদক্ষেপ গ্রহণ করতে হবে । এতেই সকল মানুষের কল্যাণ নিহিত। ইসলামী আইন ও বিচার ৭৯ ///.10907079091.001)
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।