ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১০৯
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী আইনে আছে বিশ্বাসের স্বাধীনতা । ইসলামী রাষ্ট্রে বসবাসকারী বিধ্যী নাগরিকগণ এবং পূর্বানুমতি লাভপূর্বক ইসলামী রাষ্ট্রে আগত বিধর্মীগণ ইসলামী আইনের আওতায় ব্যাপকভাবে তাদের নিজেদের ধর্য়ি বিশ্বাসের স্বাধীনতা ভোগ করে। ইসলামী আইনে সবচেয়ে জঘন্য অপরাধ হলো মূর্তি নির্মাণ ও মূর্তির পূজা অর্চনা করা । কোন মুসলমান উক্ত অপরাধে লিগ হলে তার শাস্তি মৃত্যুদণ্ড । কিন্ত অমুসলিমদের বেলায় এই আইন সম্পূর্ণ উদার । তারা স্বাধীনভাবে মূর্তি বানাতে পারে এবং মূর্তির পূজা অর্চনা করতে পারে । এমন কি ইসলামী আইন মুসলমানদেরকে বিধমীদের এইসব দেবদেবীকে গালি দিতেও নিষেধ করেছে। যেমন কুরআন মজিদে বলা হয়েছে, “আল্লাহকে ছেড়ে যাদেরকে তারা ডাকে তাদেরকে তোমরা গালি দিও না, কেন না তারা সীমালঙ্ঘন করে আল্লাহকেও গালি দিয়ে বসবে । এভাবে আমি প্রত্যেক জাতির দৃষ্টিতে তাদের কার্যকলাপ সুশোভন করে দিয়েছি। অতপর তাদের প্রতিপালকের নিকট তাদের প্রত্যাবর্তন । অনস্তর তিনি তাদেরকে তাদের কৃতকার্য সম্পর্কে অবহিত করবেন।' (সূরা আনআম ৬:১০৮) ইসলামী আইনের একটি বিশেষ বৈশিষ্ট হলো গতিশীলতা । স্থান-কালের ব্যবধান এ আইনের গতিশীলতাকে রুদ্ধ করতে পারে না। সমস্যা যতই কঠিন ও আধুনিক হোক, যতই ক্ষুদ্র বা বৃহৎ হোক, সব ক্ষেত্রেই ইসলামী আইনের একটি স্পষ্ট বক্তব্য আছে। পবিত্র কুরআন ও হাদীসে কোন উদ্ভুত বিষয়ে আইন বিধৃত না থাকলেও অবশ্যই তাতে আইনটির একটি মূলনীতি বিবৃত রয়েছে। সেই মূলনীতির ভিত্তিতেই মুজতাহিদ আইনজ্ঞগণ (ফকীহগণ) উত্তৃত পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ আইন প্রণয়ন করতে সক্ষম হন। ইসলামে রয়েছে আইন প্রণয়নে মানবীয় আকল বিবেক বুদ্ধি প্রয়োগের বিরাট সুযোগ । মানব বুদ্ধির এই প্রয়োগ সরাসরি মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ স. কর্তৃক অনুমোদিত ও সৃচিত। তিনি নিজের প্রিয় সাহাবী হযরত মুআয ইবন জাবাল রা.কে ইয়েমেনের শাসক বা প্রধান বিচারপতিরূপে প্রেরণকালে বলে ছিলেন, “তুমি কিসের ভিত্তিতে ফয়সালা করবে? মুআয উত্তর দিলেন, মহান আল্লাহর কিতাব অনুযায়ী । মহানবী বললেন, যদি তুমি তাতে সমাধান বুঁজে না পাও ? তিনি বললেন, তা হলে আমি আল্লাহ্‌র রসূলের সুন্নাহ মোতাবেক ফয়সালা করব । মহানবী বললেন, তুমি যদি তাতেও সমাধান খুঁজে না পাও? তিনি বললেন, তাহলে আমি আমার ইজতিহাদ তথা আকল ও বিবেক বুদ্ধি প্রয়োগ করে সিদ্ধান্ত খুঁজে বের করব।' এভাবেই কুরআন ও সুন্নাহর ভিত্তিতে প্রতিষ্ঠিত মূলনীতির অধীনে বিশেষজ্ঞ আইনবিদগণ তাদের গবেষণা তথা ইজতিহাদের মাধ্যমে ইসলামী আইন সচল ও সক্রিয় রাখেন। একখানা হাদীসে মহানবী সা. ইরশাদ করেন, “মহান আল্লাহ আমাকে যে হিদায়াত ও ইলম দিয়ে পাঠিয়েছেন তার উদাহরণ হলো, যেন মুষলধারে বৃষ্টি যা ভূমির উপর পতিত হয়েছে। ফলে ভূমির স্বচ্ছ অংশ সেই পানি ধারণ করে, তা থেকে ঘাস ও প্রচুর গাছপালা জন্মায় । ভূমির কোন কোন অংশ শক্ত মাটির যা পানিকে জমা করে রেখেছে। ফলে ত৷ দ্বারা আল্লাহ্‌ মানুষকে উপকার সরবরাহ করেছেন। লোকেরা সেখান থেকে পানি তুলে নিয়ে পান করে, ৭৮ ইসলামী আইন ও বিচার ///.10907079091.001)

— পৃষ্ঠা ৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।