পরিবর্তনযোগ্য। উদাহরণ স্বরূপ রাষ্ট্র জনগণের নিকট থেকে ঘাকাত বা উর (কৃষিজ : উৎপাদনের এক-দশমাংশ) আদায় করার পর রাষ্ত্রীয় সংগঠন পরিচালনা, দুর্যোগ মোকাবিলা, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য তাদের উপর বিভিন্ন প্রকার কর আরোপ করতে পারে। আবার ইচ্ছা করলে এসব কর প্রত্যাহারও করতে পারে। অনুরূপভাবে কোন কোন অপরাধের ক্ষেত্রে ইসলামী আদালত স্থান-কাল- পাত্র ও পরিস্থিতির বিবেচনায় লঘ্বু দণ্ড প্রদান করতে পারে। পরিবর্তনশীলতার বিষয়গুলো কেবল ইসলামী আইনে উচ্চতর প্রজ্ঞার অধিকারী বিশেষজ্ঞগণের ইজতিহাদের ভিত্তিতেই সংঘটিত হবে। এ্ক্য ও অথগ্ুতা ইসলামী আইনের ভূষণ। আধুনিক আইন বিজ্ঞান ইবাদত বন্দেগী সংক্রান্ত আইনসমূহকে আইন হিসাবে মোটেই বিবেচনা করে না। অথচ যে যেই ধর্মের অনুসারী হোক না কেন, সকলেই ইবাদত বন্দেগী করে থাকে । আধুনিক আইন বিজ্ঞানে এ অংশকে বাদ দিয়ে রাখা বস্তুত নিজ গবেষণা ক্ষেত্রের অঙ্গহানি ঘটানোর নামান্তর । কিন্তু ইসলামী আইন বিজ্ঞান (উলুমূল ফিক্হ) অন্যান্য যাবতীয় আইনের সাথে ইবাদত বন্দেগী সংক্রান্ত আইনসমৃহকেও সম মর্যাদায় একই সূত্রে গেথে রাখে । উদাহরণ স্বরূপ কোন মুসলিম ব্যক্তি নামায না পড়লে ইসলামী রাষ্ট্র তাকে নামায পড়তে বাধ্য করে। সে নামায পড়তে কোনক্রমেই সম্মত না হলে কিংবা নামাযকে শরীয়তের একটি আদেশ হিসাবে মেনে নিতে অস্বীকার করলে রাষ্ট্র তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে। কিন্তু আধুনিক পাশ্চাত্য আইনবিজ্ঞানের এখানে কোন ভূমিকা নেই । অতএব দেখা যায় যে, মানুষের জাগতিক জীবন ও ধর্মীয় জীবন উভয়ের মধ্যে ইসলামের গোটা আইন ব্যবস্থায় গভীর সমস্থয় ও অথগুতা বিদ্যমান । ইসলামী আইনের একটি বৈশিষ্ট হচ্ছে, এটি ক্ষেত্র বিশেষে বাধ্যতামূলক আবার ক্ষেত্র বিশেষে এচ্ছিক। এই আইনের একটি অংশ সকল মুসলমানের মান্য করা বাধ্যতামূলক এবং অপরাংশ বাধ্যতামূলক নয়, সম্পূর্ণ এঁচ্ছিক । উদাহরণ স্বরূপ শৃকরের গোশ্ত বর্জন করা সকল মুসলমানদের জন্য বাধ্যতামূলক । এতে কারো জন্য কোন অব্যাহতির সুযোগ নেই। কিন্ত কুরআন ও হাদীসে যেসব বিষয়ে হালাল হওয়া বা হারাম হওয়া সম্পর্কে কিছুই বলা হয় নি বা হারাম হওয়ার যেসৰ মূলনীতি আছে সে সব মূলনীতির আওতায়ও সেগুলো পড়ে নি-এই অবস্থায় মুসলমানগণ তা গ্রহণও করতে পারে আবার বর্জনও করতে পারে। সমঝোতার ব্যবস্থা থাকা যে কোন আইনে জরুরী । কোন বিবদমান বিষয় আদালতে উত্থাপনের পূর্বে ইসলায়ী আইনে পক্ষবৃন্দের সমঝোতার মাধ্যমে নিজেরা তা নিষ্পত্তি করে নেয়ার সুযোগ রাখা আছে। এই সমঝোতার সুযোগ বিশেষত আর্থিক বিষয় সংক্রান্ত ক্ষেত্রেই বেশিরভাগ প্রযোজ্য । মহান আল্লাহ্ ইরশাদ করেন, 'কোন স্ত্রী যদি নিজ স্বামীর দুর্ব্যবহার ও উপেক্ষার আশংকা করে তাহলে তারা আপোষ নিষ্পত্তি করতে চাইলে তাদের কোন দোষ নেই । আপোষ নিষ্প্তিই শ্রেয় ।' (সূরা নিসা ৪ : ১৮) ইসলামী আইন ও বিচার ৭৭ ///.1090709091.001)
— পৃষ্ঠা ৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।