ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১০৯
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী আইনের প্রথম ও প্রধান বৈশিষ্ট হচ্ছে- এর ভিত্তিগত পবিত্রতা । এই আইনের ভিত্তি হলো এঁশী ভিত্তি । যুগে যুগে নবীগণের প্রতি যে ওহী নাধিল হয় সেগুলোই বিভিন্ন সমাজে ব্যক্তিগত ও সামাজিক জীবনে আইনের আকারে প্রতিফলিত হয় । এই আইনের গোড়া অত্যন্ত পবিত্র । এই আইনের উৎস মহান আল্লাহ্‌ প্রেরিত ওহী তথা পবিত্র কুরআন ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ । কুরআন মজীদে কোন আইন সংক্ষিগ্ুভাবে ব্যক্ত থাকলে মহানবী স. তার কথা ও কাজের মাধ্যমে তার বিশদ ব্যাখ্যা দিয়েছেন । কি ধরনের ব্যবস্থা বা কি ধরনের বিধান ও কর্মপন্থা মানুষের জন্য কল্যাণকর তা আল্লাহ ও তার রসূলই অধিক ভালো জানেন। এ আইন পবিত্র, নির্ভরযোগ্য, বিভ্রান্তি ও বাতুলতামুক্ত । ইরশাদ হচ্ছে- 'এ ওহীর মধ্যে কোন মিথ্যা অনুবেশ করতে পারে'না, অথ থেকেও নয় পশ্চাৎ থেকেও নয়। এটি প্রজ্ঞাময় প্রশংসার্হ আল্লাহর নিকট থেকে অবতীর্ণ ।' (সূরা হা মীম সাজদা ৪১:৪১) এই আইনের অপর বৈশিষ্ট হলো সর্বজনীনতা । মানব রচিত পাশ্চাত্য আইনের প্রয়োগ যেখানে একটি রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ, সেখানে ইসলামী আইন বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত সকল মুসলমানের, বরং সমগ্র মানব জাতির ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য ৷ ইসলামী আইনের প্রয়োগ সর্বজনীন । এই আইনের মধ্যে রয়েছে অপরূপ অভিন্নতা । বর্তমান বিশ্বে আইন প্রণীত হয়ে থাকে কোন একটি সমাজের বিশেষ প্রয়োজন, বিশেষ কোন আশা-আকাঙ্খা এরং নিজেদের সামাজিক সমস্যার সমাধান ও সুবিধা সৃষ্টি কল্পে। তাই আইনের অনুশীলন ও প্রয়োগে পরিলক্ষিত হয় বিভিন্নতা। কিন্ত্র ইসলামী আইন. মুসলিম বিশ্বের সকল জনগোষ্ঠীর জন্য সমান ও. অভিন্ন । ইসলামী আইনে চারটি মতবাদ (হানাফী, মালিকী, শাফিঈ এবং হাম্বলী) থাকলেও তাদের মধ্যে আইনের মৌলিক বিষয়ে কোন পার্থক্য নেই। কিছু ভিন্নতা থাকলেও এই ভিন্নতা কতিপয় বিস্তারিত ব্যাখ্যার ক্ষেত্রে মাত্র । যে কোনো আইনের অপরিবর্তনীয়তা সেই আইনকে সুদৃঢ় স্থিতির উপর প্রতিষ্ঠিত করে। ইসলামী আইনে এই বিশেষণ বিদ্যমান । এই আইনের যে অংশ পবিভ্র কুরআন মজীদে স্পষ্টভাবে ব্যক্ত আছে এবং রসূলুল্লাহ সা.এর সুন্নায় বিধৃত হয়েছে সেগুলো অপরিবর্তনীয় ওস্থায়ী। স্থান-কালের পরিবর্তনে তাতে পরিবর্তনের কোন সুযোগ নেই । উদাহরণস্বরূপ খুনের শাস্তি হিসাবে কুরআন মজিদে মৃত্যদণ্ডে ব্যবস্থা দেয়া হয়েছে এবং সঙ্গে বাদী ও বিবাদীর মধ্যে সমঝোতার সুযোগও রাখা হয়েছে। পক্ষদ্ধয়ের মধ্যে সমঝোতা না হলে মৃত্যুদণ্ড কার্যকর হবে। রাষ্ট্রীয় কর্তৃপক্ষ বা কারো কোন এখতিয়ার বা অধিকার নেই। মৃত্যুদণ্ড বা সমঝোতার পথ রুদ্ধ করার বা বল প্রয়োগ বা ভীত সন্ত্রস্ত করে সমঝোতা করতে বাধ্য করার কোনো অবকাশ নেই। আবার ক্ষেত্র মতে এখানে পরিবর্তনশীলতাও রয়েছে । ইসলামী আইনের এমন একটি অধ্যায় আছে যা স্থান-কাল পাত্র ও পরিস্থিতির প্রেক্ষাপটে নিত্য গরিবর্তনণীল বা ৭৬ ইসলামী আইন ও বিচার ///.10907079091.001)

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।