ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১০৯
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী আইনের বৈশিষ্ট ড. মাওলানা মুশতাক আহমদ আইনের আদি ও প্রধান উৎস কি এ বিষয়ে বিভিন্ন কথা পাওয়া গেলেও নির্ভরযোগ্য আইন গবেষকদের মতে অহী তথা আল্লাহর প্রত্যাদেশই হলো আইনের আদি ও প্রধান উৎস, মানুষের মস্তিষ্ক নয় । অহী যাকে আমরা ধর্ম হিসেবে অভিহিত করি মানুষকে আইন মেনে চলতে অত্যন্ত করে। পৃথিবীর প্রথম মানব ছিলেন সাইয়িদুনা হযরত আদম আলাইহিস সালাম। তাকে প্রয়োজনীয় জ্ঞান দান করে আল্লাহ তাআলা যখন পৃথিবীতে পাঠান তখন বলেছিলেন, 'আমি বললাম, তোমরা সকলে এ স্থান থেকে নেমে যাও। পরে যখন আমার নিকট থেকে কোন জীবন বিধান তোমাদের নিকট পৌছুবে, তখন যারা আমার সেই বিধানের আনুগত্য করবে তাদের জন্য কোন ভয় নেই এবং তারা দুর্দশাগরস্ত ও হবে না।' (সূরা বাকারা : ৩৮) আল্লাহর পক্ষ থেকে. জীবন বিধান নাধিল করার এই ধারাবাহিকতা হযরত আদম আ. থেকে শুরু করে পরবর্তা সকল পয়গাম্বরগণের সময়ে অব্যাহত থাকে । পয়গাম্বরগণ পৃথিবীর বিভিন্ন যুগে বিভিন্ন স্থানে দীন তথা সেই জীবন বিধান প্রচারের কাজ করেন। সেই সূত্রে আইন ও-জীবন বিধান পালনের রেওয়াজ ক্রমান্বয়ে পৃথিবীর সর্বত্র গড়ে ওঠে। এই বিধানেরই পূর্ণতা সম্পন্ন হয় শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা সা. এর আনীত ধর্মের মাধ্যমে । তাই পবিত্র কুরআনে ঘোষণা. করা হয়েছে, 'আজ আমি তোমাদের জন্য তোমাদের জীবন বিধান পূর্ণাঙ্গ করে দিলাম এবং তোমাদের জন্য আইন ও জীবন বিধানরূপে ইসলামকেই গ্রহণ করার মর্মে আমি আমার সন্ভরষ্টি ঘোষণা করলাম ।' (সূরা মায়েদা ৫:৩) ইসলাম হচ্ছে একমাত্র জীবন ব্যবস্থা যা মানুষের ইহলৌকিক ও পারলৌকিক জীবনকে একই সূত্রে গেথে রাখে । ইসলাম একদিকে অুষ্টার সাথে সৃষ্টির সম্পর্ক সমুন্নত করে, অন্যদিকে এক সৃষ্টির সাথে অপর সৃষ্টির সম্পর্ক অটুট ও অব্যাহত রাখে । মানুষের এই দ্বিবিধ সম্পর্কের পরিগঠন ও পরিশীলনের জন্য ইসলামী শরীয়তে যে সকল নিয়ম কানুন ও নীতিমালা বিধৃত হয়েছে, সেগুলিই হলো! ইসলামী আইন । এই আইনের উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি লাভপূর্বক সামাজিক ভারসাম্য রক্ষা করা, প্রত্যেকের প্রাপ্য অধিকার ভোগের ব্যবস্থা করা, কোনরূপ অনধিকার চর্চা থেকে নিজে বিরত থাকা ও অপরকে বিরত রাখা এবং সকলকে নিজ নিজ কর্তব্য পালনে ও দায় বহনে বাধ্য করা। বস্তুত ইসলামী আইন কালজয়ী, কালোত্তীর্ণ ও যুগশ্রেষ্ঠ । এই আইন বহুতর বৈশিষ্টমন্তিত ও সার্বিক কল্যাণকর । লেখক : বিশিষ্ট মুহাদিস, গবেষণা কর্মকর্তা ইসলাহিক ফাউন্ডেশন বাংলাদেশ ///.10907079091.00])

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।