ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১০৯
📝 লেখা 📖 পিডিএফ

ক্ষেত্রে মিল রয়েছে- যেমন তাতে সৃদের মতই অতিরিক্ত অর্থ শোষণ করার মানসিকতা ক্রিয়াশীল হয়ে ওঠে এবং সৃদ যেমন সমাজে অর্থনৈতিক ভারসাম্য ও স্থিতিশীলতা বিনষ্ট করে তদ্স্থলে পুঁজিবাদী মনোভাব বৃদ্ধি করে তেমনি এই বেচাকেনায়ও একই প্রভাব বিস্তার করে চলে- সে সব লেনদেনকে শরীয়ত হারাম করেছে। পূর্বে আলোচিত হয়েছে যে, রিবা আল ফদল বা একই জাতীয় দ্রব্যের পারস্পরিক নগদ বিনিময় হলে এবং পাত্রের মাপে বা ওজনের মাপে এর পরিমাণ নির্ধারণ করা হলে সে ক্ষেত্রে কোন একজনের অতিরিক্ত গ্রহণ করা বা দেয়াকে নিষিদ্ধ করা হয়েছে এবং বলা হয়েছে যে,'ওয়াল ফাদলু রিবা' তথা প্রদত্ত বা গ্রহীত অতিরিক্ত অংশ সৃদ হিসেবে বিবেচিত হবে। অনুরূপভাবে উৎকৃষ্ট খেজুরের বদলে নিকৃষ্ট খেজুরের পরিমাণ বেশি নেয়াকে এবং মুহাকালা ও মজাবানাকে একই কারণে নিষিদ্ধ করা হয়েছে। অথচ এসবই বেচাকেনার অন্তর্ভুক্ত । অনুরূপভাবে কোন ব্যক্তি অপর ব্যক্তিকে এ শর্তে একশত টাকা খণ হিসেবে প্রদান করল যে তাকে পরবর্তীতে খণ পরিশোধকালে একশত বিশ টাকা দিতে হবে। আর এ অতিরিক্ত বিশ টাকা হালাল করার জন্য এর ব্যাখ্যা করল এভাবে যে, আমি তাকে একশত টাকা খণ বাবদ প্রদান করি নি, বরং তার কাছে তা বিক্রি করেছি এবং তার বিনিময় ধার্য করেছি একশত বিশ টাকা যা বিলম্বে পরিশোধ যোগ্য । সুতরাং অতিরিক্ত বিশ টাকা সৃদ নয় বরং তা বেচাকেনার মাধ্যমে লব্ধ মুনাফা যা সম্পূর্ণ হালাল। সার কথা হলো, যে সব ক্রয় বিক্রয়ে সৃদভিত্তিক বণিকী মানসিকতা কাজ করে তা হালাল হতে পারে না। হালাল হতে পারে না সে সব লেনদেনও যা মূলত হারাম কিন্তু কথার যারপ্যাচে তাকে হালাল বানানোর চেষ্টা চালানো হয়েছে। এ সবই প্রতারণা ও ধোকা বৈ কিছু নয়। বাইয়ে-মুআজ্জালের যাবতীয় কর্মকাণ্ড- যা বর্তমানে প্রচলিত এ জাতীয় নীতিবহির্তূৃত লেনদেনেরই অংশ বিশেষ । অনুবাদ £ মুখলেসুর রহমান ৭৪ ইসলামী আইন ও বিচার ///.10907079091.00])

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।