ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১০৯
📝 লেখা 📖 পিডিএফ

থেকে বাচার জন্য যদি সাময়িকভাবে বাইয়ে-মুআজ্জাল অবলম্বন করা হয় তবে তা বৈধ হবে। কিন্ত্র শর্ত হলো তা একান্ত ব্যক্তি বিশেষের মধ্যে সীযাবন্ধ থাফা চাই, তা দ্বারা রীতিমত মুশারাকাত বা অংশীদারী কারবার এবং মুদারাবাহ বা দ্বি-পাক্ষিক কারবার শুরু করলে তা বৈধ হবে না। তবে বাস্তবে দেখা গেছে যে, এই সাময়িক বৈধতার বেড়াজালে একশ্রেণীর ব্যবসায়ী সৃদমুক্ত লেনদেনের নামে এ কারবারেই তৎপর হয়ে উঠেছে। অনেক দীনদার ও পরহেষগার ব্যক্তিও অজ্ঞতাবশত সূদে জড়িয়ে পড়ছে মূলত দীর্ঘ দুই শত বছর ইংরেজ বেনিয়া কর্তৃক পরিচালিত শাসন ব্যবস্থা আমাদের ধর্মীয় বিশ্বাস ও দীনী চেতনার মূলে কুঠারাঘাত হেনেছে। এই অপশাসনের ডানায় ভর করে উুপনিবেশিক গোষ্ঠী মুসলমানদের সহজ সরল অনুভূতি ফলকে সযত্ে রক্ষিত দীনী বিশ্বাসের উপর মসিলেপন করে সেখানে বস্তরবাদী বিশ্বাসের কৃত্রিম ছক এঁকে দিয়েছে। অত:পর সে ছকের মায়া জালে আবদ্ধ মুসলমান শেষাবধি তাদের মানসপুত্র সেজেছে। তারাই আজ নানা ছলছুতায় সৃদকে বৈধ করার জন্য উঠে পড়ে লেগেছে। সৃদের সাথে তাদের দারুন সখ্যতা ও মিতালী পরিলক্ষিত হয় । ধর্ম নিরপেক্ষ শিক্ষা পেয়ে তারা এতোটাই উজ্জীবিত হয়েছে যে, স্বভাবতই এখন আর তারা সৃদকে ঘৃণার চোখে দেখে না। তাদের বড় একটা অংশ আধুনিক সৃদী ব্যাংকগুলোতে প্রচলিত কমার্শিয়াল ইন্টারেস্টকে সৃদ হিসেবে আখ্যা দিতে নারাজ । সে যাহোক, আমরা প্রকৃত সুদের পাশাপাশি বাইয়ে-মুআজ্জাল নামে যে পরোক্ষ সূদ গ্রহণ করা হয় তাও অবৈধ বলি । তা না হলে সাধারণ মানুষের মনে এই ধারণা বদ্ধমূল হয়ে যাবে যে, শোষণ ও অসম অর্থব্যবস্থার বৈষম্য দূর করার লক্ষ্যে ইসলাম সৃদকে হারাম করেছে, অথচ সে ইসলামেই বুঝি বাইয়ে-মুআজ্দালের নামে এক প্রতারণা ও ধোকার ব্যবসাকে স্বীকৃতি দেয়া হয়েছে, যা অর্থনৈতিক শোষণ ও নিপীড়ণের ক্ষেত্রে সুদের চেয়েও ভয়ংকর। কেন না এখনো সমাজের অনেক মানুষ আস্তরিকভাবে সৃদ থেকে বেচে থাকার চেষ্টা করে। কিন্তু যখন বাইয়ে-মুআজ্দালের ছদ্মাবরণে সৃদের মতই শোষণ ও অর্থলিন্দা চরিতার্থ হতে শুরু করবে, তখন এই লেনদেন শরীয়ত কর্তৃক অনুমোদন পেলে সাধারণ বিশিষ্ট নির্বিশেষে সকল মুসলমান এতে সানন্দে জড়িয়ে পড়বে এবং ব্যক্তিস্বার্থোদ্ধারে বেপরোয়া হয়ে উঠবে । ফলে গোটা দেশে এর বিরূপ প্রতিক্রিয়া দেখা দিবে এবং অশুভ পুঁজিবাদ বিস্তারের পথ সুগম হবে। অনেকই মনে করেন যে, কুরআন কাউকে খণ প্রদান করে অতিরিক্ত গ্রহণ করাকে সৃদ হিসেবে চিহ্িত করেছে। কিন্তু যে সব ক্ষেত্রে পণ্যের বিনিময়ে পণ্য বা পণ্যের বিনিময়ে টাকার লেনদেন হয় সে ক্ষেত্রে কম-বেশি হলে অতিরিক্ত অংশ সূদ হয় না। কেন না তাতে সৃদের সংগা প্রযোজ্য হয় না। বন্তৃত তখন এটি সদিচ্ছার সাথে সম্পাদিত একটি চুক্তি যাতে মালের বিনিময়ে মাল আদান প্রদান করা হয়েছে । আর এ জাতীয় লেনদেনের নাম বেচাকেনা যাকে শরীয়ত সরাসরি হালাল ঘোষণা করেছে । এ ব্যাপারে আমাদের বক্তব্য হলো, যে সকল বেচাকেনায় সরাসরি সৃদ রয়েছে বা সৃদের সাথে তার কোনো ইসলামী আইন ও বিচার ৭৩ ///.10907079091.001)

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।