শেষে শুধু ঝণ বাবদ গ্রহীত মূলধন পরিশোধ করে আর মূলধনের অতিরিক্ত সুদ প্রদান করতে গড়িমসি করে তখন খাণ দাত] ডার বিরুদ্ধে বিচারকের শরণাপর হলে বিচারক সৃদ না দেয়ার পক্ষে রায় দিবেন। বাণিজ্যিক সৃদের মত বাইয়ে-মুআজ্জালের হবারাও মানুষ শোষিত ও নিগৃহীত হয়। কেন না কোন ব্যবসায়ী যখন বাকী মূল্যে মাল কিনে তা দোকানে উঠায় আর সে মূল্য (বিলম্বে পরিশোধ করার দায়ে) পণ্যের নির্দিষ্ট বাজার মূল্য অপেক্ষা বেশি হয়, তখন বাধ্য হয়েই ভোক্তাদের নিকট আরো উচ্চ মূল্যে তা বিক্রি করে। সুতরাং বাইয়ে-মুআঙ্জল যদি ব্যাপকভাবে চালু হয়ে যায় তাহলে বড় বড় পুঁজিপতিরা সৃদের. ভিত্তিতে খণ প্রদানের মত তাদের ব্যবসায় পণ্য সাধারণ মূল্য অপেক্ষা অধিক চড়া মূল্যে বাকী বিক্রি করা শুরু করবে । যার ফলশ্রুতিতে একদিকে এমন পরিস্থিতির উদ্ভুব হবে যে, যারা বাকী বিক্রি. করবে না তাদের-কাছে কেউ পণ্যসামগ্রী নিতে যাবে না। যাতে স্বল্প পুঁজির ক্ষুদ্র ব্যবসায়ীরা সর্বস্বত্ত হয়ে ব্যবসা থেকে হাতগুটিয়ে বসতে বাধ্য হবে। অন্য দিকে বাকী বিক্রির জের স্বরূপ ভোক্তাদের অর্থের বৃহদংশ ক্ষুদ্র ব্যবসায়ীদের হাত ঘ্বুরে বড় পুঁজিপতি. মহাজনদের পকেটে গিয়ে পড়বে । এভাবে মুষ্টিমেয় পুঁজিপতির হাতে সম্পদ কুক্ষিগত হয়ে ব্যবসা-বাণিজ্য ও লেনদেনের প্রধান চালিকা শক্তি তাদের নিয়ন্ত্রণে চলে যাবে এবং অর্থের স্বাভাবিক আবর্তন ব্যাহত হওয়ায় সম্পদ আদান প্রদান ও বিনিয়োগের ক্ষেত্রে জনগণের অবাধ অধিকার প্রয়োগ রুদ্ধ হয়ে যাৰে। সুতরাং লেনদেনে অতিরিক্ত প্রদানের পক্ষে বিচারকের রায় দেয়াতে এ দু'টি বিষয়ের মধ্যে পার্থক্য স্পষ্ট হয়ে গেছে। হতে পারে এ পার্থক্যের কারণে কেউ কেউ সৃদের বিপরীতে একে বৈধ বলে অভিহিত করেছেন। দ্বিতীয়ত বাইয়ে-মুআজ্দাল বৈধ বলার আরেকটি উদ্দেশ্য এও হতে পারে যে, কোন বিশেষ পরিস্থিতিতে যুক্তিসংগত কারণে এবং একান্ত বাধ্যবাধকতার শিকার হয়ে কেউ প্রচলিত বাজার মূল্য অপেক্ষা অধিক মূল্যে (যা বাকীতে পরিশোধযোগ্য) পণ্য বিক্রি করে তখন শুধু তার জন্য এ লেনদেন বৈধ হবে । এভাবে বিক্ষিপ্ততাবে সমাজের কোথাও কদাচিত এরূপ হয়ে গেলে তা সরাসরি সৃদ না হওয়ার. কারণে বৈধ হবে। কিন্ত যদি বাজারের সর্বত্র এর ব্যাপক প্রচলন ঘটে তাহলে এর সাথে জড়িতরা ব্যবসায়ী বলে গণ্য হবে না। কেননা এখানে লাভ ক্ষতির সম্ভাবনা অনুপস্থিত, বরং সৃদের মত নিছক মুনাফা আহরণের লোভে বিক্রেতা উদ্দেল থাকে অহর্নিশ, অপর দিকে বিক্রেতার ক্ষতি বা লোকসানের ন্যুনতম সম্ভাবনা থাকে না । সমাজে মানুষের স্বাভাবিক জীবন পদ্ধতির ভারসাম্য ও স্থিতি অক্ষুণ্ন রাখার স্বার্থে এ জাতীয় শোষণমূলক ও ক্ষতিকারক লেনদেন প্রক্রিয়া পুরোপুরিভাবে পরিহার করা আবশ্যক । “ইসলামী নযরিয়াতী কাউদ্গিল ইসলামাবাদ" সৃদের বিরুদ্ধে একটি সুবিন্যস্ত প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে চড়া মূল্যের শর্তে নগদ মাল বিক্রি করাকে মাকর্হ বলা হয়েছে। তাতে আরো বলা হয়েছে, সূদ যা-অকাট্য দলীল দারা নিষিদ্ধ হয়েছে তা ৭২ ইসলামী আইন ও বিচার ///.10907079091.001)
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।