ক্ষতিকারক লেনদেন অবৈধ ঘোষণা এবং তা উৎখাত করা প্রয়োজন। অন্যথায় সৃদী ব্যবসায়ীরা সৃদের পরিচিত পদ্ধতি পরিহার করে এই নব সৃষ্ট পদ্ধতি অবলম্বন করবে এবং দরিদ্ব ও অসহায়দের অর্থ শোষণ করার বৈধ সনদ পেয়ে যাবে । কেন ন! বাইয়ে- সুআজ্জালের নামে যে অতিরিক্ত মূল্য ধার্য করা হয় তার প্রভাব ও ক্রিয়া শেষাবধি সাধারণ ভোক্তাদের উপর গড়ায় । বন্ত্রত বাইয়ে মুআজ্দালকে বৈধতার সনদ দেয়া হলে কমার্শিয়াল ইন্টারেস্ট বা বাণিজ্যিক সৃদকে হারাম বলার কোনো যুক্তি থাকে না। কেন না যে অর্থনৈতিক শোষণ ও নির্যাতন বন্ধ করার জন্য সূদকে হারাম করা হয়েছে সেটাই বাইয়ে-মুআজ্জালে পূর্ণমাত্রায় বিদ্যমান । যেমন সৃদে খণ গ্রহণ করে যারা ব্যবসা বাণিজ্য করছেন বা মিল কারখানা গড়ে তুলছেন তারা বছরাস্তে ১৫% হারে অর্থ যোগান দাতা ব্াক্তি বা প্রতিষ্ঠানকে সৃদ প্রদান করেও বছরে কোটি কোটি টাকা মুনাফা কামাচ্ছেন। কিন্তু তা সত্বেও শরীয়ত একে শোষণ গণ্য করে প্রকৃত সূদ আখ্যা দিয়েছে এবং সর্বতোভাবে তা নিষিদ্ধ করেছে। এ ব্যাপারে কুরআন ও হাদীসে যথেষ্ট দলীল প্রমাণ রয়েছে। তন্মধ্যে অন্যতম দলীল হল, এই ব্যবসায়ী ১৫% থেকে ২০% হারে যে সৃদ ব্যাংককে দিচ্ছে তা সাধারণ ভোক্তাদের থেকে তিলে তিলে শোষণ করেই প্রদান করছে। কেন না কারখানার উৎপাদিত পণ্য যখন বাজারজাত করে তখন পণ্যের গায়ে যে দাম ধার্য হয় তা উৎপাদন খরচ অনুসারে হয়। উৎপাদন খরচের মধ্যে কাঁচামালের দাম, শ্রমিকের বেতন, গ্যাস, বিদ্যুৎ ও পানির বিল এবং অন্যান্য খরচাদির সাথে ব্যাংককে প্রদত্ত সূদও যোগ করা হয়। ফলে ভোক্তাশ্রেণীকে এসব উচ্চ ব্যয় পরিশোধ করে অপেক্ষাকৃত বেশি মূল্যে পণ্য কিনতে হয়। অথচ সৃদ হিসেবে প্রদণ্ত টাকা জনগণের সমষ্টিগত কোন কল্যাণে ব্যয়িত হবে না, বরং ব্যাংক কর্তৃপক্ষ ও মুষ্টিমেয় পুঁজিপতি উদ্যোক্তারা নিজেদের অর্থের পাহাড় গড়ার জন্য এ অর্থকে সিঁড়ি বানায় । কোন কোন ফকীহ অবশ্য এই প্রচলিত বাইয়ে-মুআজ্জালকে বৈধ 'বলেছেন। কিন্তু এ বৈধতারও ব্যাখ্যা রয়েছে তা হলো, দুই ব্যক্তির মধ্যে বাইয়ে-মুআজ্জাল অনুষ্ঠিত হওয়ার পর মূল্য পরিশোধ করার নির্দিষ্ট সময় উপস্থিত হয়েছে। তখন ক্রেতা যদি ক্রয়কৃত পণ্যের শুধু বাজার দাম পরিশোধ করে এবং অতিরিক্ত মূল্য প্রদান করতে সম্মত না হয় এ জন্য বিক্রেতা বাদী হয়ে আদালতে মামলা দায়ের করে তখন বিচারক ইসলামী আইনের দৃষ্টিতে বিক্রেতার পক্ষে রায় দিবেন এবং ক্রেতার উপর অতিরিক্ত মূল্য প্রদানকে বাধ্যতামূলক করবেন । সুতরাং বাহ্যিক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ধার্যকৃত পুরো মূল্য বিক্রেতার প্রাপ্য বলে বিচারকের রায় প্রদানই হল বাইয়ে-মুআজ্জালের বৈধ হওয়ার অর্থ । তবে দীনী অনুভূতি ও বিশ্বাস এবং ঈমানী চাহিদা ও দাবীর প্রেক্ষিতে এই লেনদেন কখনো বৈধ হতে পারে না। মূল কথা আইনগতভাবে বৈধ হলেও নীতিগতভাবে তা অবৈধ । মুআমালাত তথা লেনদেনের ক্ষেত্রে বেশ কতগুলো পদ্ধতি রয়েছে। সেগুলো নীতিগতভাবে বৈধ নয়, তা সত্বেও আইনের দৃষ্টিতে সেগুলোর কার্যকারিতা বলবৎ থাকে। বাইয়ে-মুআজ্জাল এ শ্রেণীভুক্ত। কেউ যদি কারো কাছ থেকে একশত টাকা ১০% সৃদে খণ গ্রহণ করে এবং মেয়াদ ইসলামী আইন ও বিচার ৭১ ///৬/.0910790281-0007
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।