ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১০৯
📝 লেখা 📖 পিডিএফ

মুআজ্জাল মাকরূহ বা অবৈধ বলে বিবেচিত হবে। কেন না লেনদেন ও কায়কারবারে খদি এয বৈধতার স্বীকৃতি দেয়া হায় এবং যাজারে-এর অবাধ প্রচলম শুরু হয়ে ঘায় তাহলে এর রিষক্রিয়ায় সুষম ও ভারসাম্যপূর্ণ অর্থ ব্যবস্থার ভিত দুর্বল হয়ে পড়বে এবং পুঁজিবাদের অশুভ তৎপরতায় সমাজে শোষণের ভয়াল চিত্র ফুটে উঠবে। এভাবে যাবতীয় অর্থনৈতিক অনাচার সক্রিয় হয়ে উঠবে । যেমনটি হয়ে থাকে সৃূদের প্রভাবে । আমরা দেখতে পাই, প্রকৃত সূদ. থেকে যেন মানুষ বাচতে পারে সে জন্য শরীয়ত যে সকল লেনদেন মানুষের মনকে সূদের প্রতি উদ্বুদ্ধ করে এবং সৃদখোরী ও পুঁজিবাদী মনোভাব এবং বন্তবাদী চিন্তায় মানুষকে প্ররোচিত করে সেগুলোকে নিষিদ্ধ ঘোষণা করেছে। হাদীসে রিবা আল ফদল' পারস্পরিক নগদ লেনদেনে কোন এক পক্ষের অতিরিক্ত গ্রহণ করা বা দেয়াকে মূলত এ উদ্দেশ্যেই হারাম করা হয়েছে। একই উদ্দেশ্যে স্বর্ণের অলংকার ও স্বর্ণের টুকরোর মধ্যে বিনিময় হলে উভয়টিতে পরিমাণগত সমতা রক্ষা করার বিধান দেয়া হয়েছে। এ ক্ষেত্রে স্বর্ণের সাথে বিনিময়ের সময় অলংকার তৈরির মজুরী বাবদ কিছু অতিরিক্ত গ্রহণ করার অনুমতি শরীয়ত দেয়নি। অনুরূপভাবে একই জাতীয় দ্রব্যের উৎকৃষ্ট ও নিকৃষ্টের মাঝে বিনিময় হলে সে ক্ষেত্রেও পরিমাণ সমান সমান হতে হবে। উৎকৃষ্টের গুণ ও মান উন্নত হওয়ায় এর বদলায় নিকৃষ্টের পরিমাণ বেশি নেয়৷ বৈধ হবে না । হাদীসে কোন পণ্যকে তার প্রকৃত মূল্যের অতিরিক্ত দামে বাকী বিক্রি করা এবং পণ্য বিক্রয়ের পর তার মূল্য উসূল করার পূর্বে একই পণ্য অপেক্ষাকৃত কম দামে ক্রয় করাকেও নিষিদ্ধ করা হয়েছে। কেন না এগুলো পারিভাষিক অর্থে সূদ না হলেও কার্যত সৃদের মতই অর্থনৈতিক শোষণের এক মোক্ষম কৌশল ও হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয় । মুহাকালাহ্‌ তথা শস্যের বিনিময়ে ক্ষেতের অপরিপকক ফসল বিক্রি করা এবং মুজাবানাহ তথা ঘরে রক্ষিত ফলের বিনিময়ে গাছের অপরিপন্ক ফল বিক্রি করাকেও অবৈধ বলা হয়েছে। কেন না এ ক্ষেত্রে গাছের ফল ও ক্ষেতের ফসলের পরিমাণ সঠিকভাবে নিরূপণ করা সম্ভব নয়, বরং অনুমান করে লেনদেন করতে হয়, আর তখন উভয় দিকে কম-বেশি হওয়ার নিশ্চিত সন্তাবনা থাকে তাই তা নিষিদ্ধ । মওজুদদারী ও গুদামজাত করাকেও একই কারণে নিষিদ্ধ করা হয়েছে এবং যারা এ কাজ করে তাদের উপর অভিশম্পাত করা হয়েছে। কেননা এই দু'টি প্রক্রিয়ার ৮১5 ৮74, তখন চড়া দামে পণ্য কিনতে বাধ্য হয়। আর তাদের এই অভাবের সুযোগকে কাজে লাগিয়ে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী অধিক মুনাফা আহরণে উন্নত হয়ে পড়ে । নগদ ও বাকিতে ক্রয় বিক্রয় ও লেনদেন সম্পর্কে শরীয়তের দৃষ্টিভঙ্গি কী পাঠকবৃন্দ তা সহজেই উপলব্ধি করেছেন। সেই সাথে তাদের কাছে এও স্পষ্ট হয়ে গেছে যে, মূল্য বাকীতে পরিশোধের সুবাদে চড়া মূল্যে পণ্য বিক্রি কর! শরীয়ত পরিপন্থী এবং মানবতা বিরোধী কাজ। সুতরাং অর্থনৈতিক অনিষ্টতা থেকে সমাজকে মুক্ত করতে সৃদকে যেমন সাংবিধানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করা এবং প্রশাসনিকভাবে সে আইন বাস্তবায়ন করা আবশ্যক, তেমনি সৃদের সন্তাব্য সমস্ত পথ রুদ্ধ করতে উল্লিখিত সকল অনৈতিক ও ৭০ ইসলামী আইন ও বিচার ///৬/.0910790281-0007

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।