আল্লাহ আরো বলেছেন, “রসূল তোমাদের যা কিছু দেয় তা গ্রহণ করো এবং যা থেকে তোমাদের নিষেধ করে তা থেকে বিরত থাকো। আল্লাহকে ভয় করো, আল্লাহ কঠোর শাস্তি দাতা ।' (আল হাশর £ ৭) রসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম নিজেও বলেছেন, 'আমি যখন কোনো বিষয়ে তোমাদের নির্দেশ দেই, তা যথাসাধ্য পালন করো আর যে বিষয়ে বিরত থাকতে বলি তা থেকে বিরত থাকো।' (বখারী ও মুসলিম) আল্লাহ ও তার রসূলই হচ্ছেন ইসলামী শরীয়া এবং ইসলামী ফিকহ ও আইন ব্যবস্থার মূল প্রবক্তা, উত্তাবক ও পরিচালক । এজন্য আল্লাহ নিজের নিছিদ্ব ব্যবস্থাপনায় তার কিতাব কুরআনকে যেমন সংরক্ষণ করেছেন সকল প্রকার ভুল ক্রটি অবক্ষয় থেকে তেমনি তাঁর রসুলের বানী ও কর্মকান্ডকেও মানবিক ব্যবস্থাপনায় সংরক্ষণ করার দীর্ঘ মেয়াদী ব্যবস্থা করেছেন। এরপর এই ফিকৃহ ব্যবস্থাপনার মধ্যে এমন একটি গতিশীলতা সৃষ্টি. করে দিয়েছেন যার ফলে কিয়ামত পর্যস্ত শত শত হাজার হাজার বছর তা সক্রিয় ও কার্যকর থাকতে সক্ষম। এক্ষেত্রে মু'আয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুর হাদীসটি কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে। নবী সাল্লান্নাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁকে ইয়ামনে প্রশাসক নিযুক্ত করে পাঠাবার সময় শাসন পরিচালনার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হলে কিভাবে তার সমাধান করবেন এ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি প্রথমে আল্লাহর কিতাব থেকে সমাধান বুঁজবো'। সেখানে সমাধান না পেলে রসূলের সুন্নাতে সমাধান খুঁজবো। সেখানে সমাধান না পেলে নিজের বুদ্ধিবৃত্তিক ফায়সালা দান করবো । নবী স. তাঁর এ সিদ্ধান্তে সন্তোৰ প্রকাশ করেন। অর্থাৎ আল্লাহর কিতাব অধ্যয়ন, পর্যালোচনা ও গবেষণা এবং রসূলের বাণী ও কার্যক্রম পর্যবেক্ষণ ও বিশ্লেষনের মাধ্যমে হযরত মু'আযের যে মানসিক প্রবণতা ও বুদ্ধিবৃত্তিক যেজাজ গড়ে ওঠে তার ভিত্তিতে তিনি নতুন নতুন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। এক্ষেত্রে কুরআন ও সুন্নাহ এবং এই উভয়ের অনুগত বুদ্ধিবৃত্তিক সিদ্ধাত্ত তথা ইজতিহাদ এই তিনটিই হয় ইসলামী ফিকহের পরিচালিকা শক্তি। মানুষের জীবন যেমন জীবন্ত ও গতিশীল ইসলামী ফিক্হও অনুরূপ একটি জীবন্ত ও গতিশীল আইন ব্যবস্থা । তাই জীবনের গতিশীলতার সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাবার ক্ষমতা তার আছে। পরিবর্তিত অবস্থায় এই আইনের প্রয়োগ তাই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ । যামানা ও অবস্থার পরিবর্তন সত্বেও যানুঘের জীবনকে নিয়ন্ত্রিত করে সঠিক পথে পরিচালনার জন্য ফকীহ ও মুজতাহিদগণ কুরআন ও সুন্নাহর ব্যাখ্যা করে কিছু মূলনীতি প্রণয়ন করেছেন। প্রতি যুগে এরি ভিত্তিতে তারা পরিবর্তিত অবস্থায় ফিকহী বিধান প্রয়োগ ও প্রবর্তনের গুরুত্বপূর্ণ দায়িত্ পালন করে গেছেন । বিগত চৌদ্দ'শ বছরে ইসলাম এমন একটা সময় অতিক্রম করে এসেছে যখন মুসলমানদের মধ্যে এই ধরনের সর্বগুণ সম্পন্ন ফকীহ মুজতাহিদ ও ইসলামী ব্যক্তিত্বের কমতি ছিল না। তাঁরা কুরআন ও সুন্নাহর যথাযথ ব্যাখ্যায় পারদর্শী ছিলেন । কুরআন ও সুন্নাহ থেকে মূলনীতি উত্তাৰন করে পারিপার্থিক অবস্থা ও পরিস্থিতি বিশ্লেষণের মাধ্যমে জীবনের নতুন নতুন সমস্যার সমাধান করে গেছেন। ইসলামী শরীয়তের মানবিক ও সার্বিক কল্যাণকামিতা এবং ফিক্হী আইন প্রণয়নের উদ্দেশ্য ও লক্ষের ওপর তাদের দৃষ্টি প্রসারিত ছিল। তাঁরা ছিলেন ///.10907079091.001)
— পৃষ্ঠা ৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।