ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১০৯
📝 লেখা 📖 পিডিএফ

: পরিচয় উদ্ধারের চেষ্টা করা হয়। রক্ত পরীক্ষায় সন্তানের সাথে যাদের সম্পর্ক প্রমাণিত হয়, তারা অনিচ্ছা সত্বেও আইনের মাধ্যমে সন্তান খ্রহণে বাধ্য -হয়। রক্ত পরীক্ষায় যেগুলো প্রমাণিত হয়নি, সেই কুমারী মাতাদের আহাজারী এবং ক্রন্দনের দৃশ্য দেখে লেখিকা সেদিন ক্রন্দন সংবরণ করতে পারেনি । তিনি লিখেছেন, মেয়েগুলো মাটিতে গড়াগড়ি দিয়ে কাদছে, "ও মাই গড, ও মাই গড' বলে । এদের দ্বারা আজকের সমাজ কলুধিত। তিনি লিখেছেন, 'এসব জারজ সন্তানের লালন-পালনের দায়িত্ব কে বহন করবে ? যেহেতু এসব কুমারী মাতা নিজেদের দায়িতৃ সম্পর্কেই অচেতন অজ্ঞ । এদের কিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা হবে ? কেন না তারা সকলেই ১৮ বছরের নিয়ন বয়সী ।' খবর : সাপ্তাহিক ইউরো বাংলা, লন্ডন ৭-১৩ মে সংখ্যা ২০০২। এ হচ্ছে পাশ্চাত্যের সবচেয়ে শক্তিধর, উন্নত এবং সভ্যতার গর্বে গর্বিত আমেরিকার সমাজের করুণ চিত্র। সে দেশে কিশোর-কিশোরীর অবৈধ সন্তান উৎপাদনের মাত্রা সবচেয়ে ভয়াবহ । আমার প্রশ্ন, একটি উন্নত সভ্য প্রাচুর্যময় দেশের পারিবারিক ও সামাজিক চিত্র যেখানে এতো ভয়াবহ, যেখানে ছেলে-মেয়েদের অবাধ মেলামেশার ফলে কিশোর-কিশোরীদের সন্তান উৎপাদন তারা রোধ করতে পারছে না, যে দেশে প্রতিটি কুমারী মাতার বয়স ১৮ বছরের নীচে এ মারাত্বক অবস্থার কোনো পরিবর্তন, এতবড় প্রাচূর্যশালী, বিজ্ঞানে প্রযুক্তিতে যারা সর্বাধিক উন্নত হওয়া সত্তেও আমেরিকা তার সমাধান খুঁজে পাচ্ছে না, সেখানে আমাদের দেশের মতো একটি অনুন্নত, দারিদ্য বেকারতৃ্‌ এবং নানান সমস্যায় জর্জরিত দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় কাদের পরামর্শে এ কর্মসূচী হাতে নিয়েছে যে, '২০- এর আগে মেয়েদের বিয়ে নয় ?' তারা কি কর্মসূচী বাস্তবায়ন করে বাংলাদেশে কুমারী মাতা এবং জারজ সন্তানের সংখ্যা বাড়াতে চান ? তারা কি পাশ্চাত্যের মতো পারিবারিক ব্যবস্থা ধ্বংস করে “কুমারী মাতা' “জারজ সন্তান" এবং মরন ব্যাধি 'এইডসের' বিস্তার ঘটাতে চান ? | যাদের পরামর্শে এবং অতি উৎসাহে স্থাস্থ্য মন্ত্রণালয় এ কর্মসূচী হাতে নিয়েছে, তাদেরকে প্রশ্ন করা উচিত, তোমাদের দেশে তো মেয়েদের বিয়েই হচ্ছে না। তাতে তোমাদের দেশে কিশোরী মেয়েদের সন্তান উৎপাদনের যাত্রা এতো অধিক কেন ? তোমাদের দেশে সব কুমারী মায়েদের বয়স যেখানে ১৮*র নীচে সেখানে আমরা কিভাবে আমাদের দেশে মেয়েদের ২০-এর আগে বিয়ে নয়' কর্মসূচী বাস্তবায়ন করতে পারিঃ বৃটেনে কুমারী মাতা এবং জারজ সন্তানের পেছনে সরকারকে বিরাট অংকের টাকা খরচ করতে হয়। আমাদের দেশের মতো দরিদ্র দেশে '২০-এর আগে মেয়েদের বিয়ে নয়" কর্মসূচি বাস্তবায়ন করা হলে, যদি কুমারী মাতা এবং জারজ সন্তানের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে, তখন আমাদের বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় এসব কুমারী মাতা এবং জারজ সন্তানের বোঝা বহন করতে পারবে কি? এ দেশে অধিকাংশ বৈধ সম্তানের পিতা-মাতারাই দরিদ্র ীমার নীচে বসবাস করে। ইসলামী আইন ও বিচার ৬৫ ///.10907079091.001)

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।