ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ 109
📝 Text 📖 PDF

যান নি। এ থেকে বোঝা যায়, বিদ্বোহীরা যতক্ষণ শাসকের আনুগত্য করাবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না, যদিও তারা স্বতন্ত্র কোন এলাকায় বসবাস . করতে শুরু করে ।১৭ কিন্ত্র যদি এই বিদ্রোহীরা শাসকের আনুগত্য করতে অস্বীকৃতি জানায় এবং রাষ্ট্রের অধিকার আদার না করে যা তাদের পক্ষ থেকে রাষ্ট্রকে দেয়া আবশ্যক, পক্ষান্তরে নিজেরা ভিন্ন শাসন প্রক্রিয়া চালাতে চেষ্টা করে, কর ইত্যাদি উসূল করতে শুরু করে, তাহলে তাদের অবস্থা দু'ধরনের হতে পারে £ এক. হয়তো তারা নিজেদের কোন ইমাম বা শাসক মনোনীত না করেই এ কাজ করতে শুরু করেছে, দুই. নয়তো তাদের মধ্যে কাউকে ইমাম বা শাসক নিযৃক্ত করে নিয়েছে। কোন ইমাম বা শাসক নিযুক্ত করা ছাড়াই যদি তারা ট্যাক্স কর ইত্যাদি আদায় করে থাকে তাহলে তারা যে সম্পদ ট্যাক্স কর ইত্যাদির নামে আদায় করেছিল তা লুষ্ঠিত সম্পদের পর্যায়ভূক্ত বিবেচিত হবে। যাদের কাছ থেকে তারা এসব সম্পদ আদায় করেছে সরকারি কোষাগারে তাদের দেয় পাওনা অপরিশোধিত বলেই গণ্য হবে । সেই সাথে বিদ্রোহীদের প্রতিষ্ঠিত সকল বিচারালয় ও বিচার ব্যবস্থা অস্তিতৃহীন অবৈধ বলে গণ্য হবে । তাদের এসব প্রশাসনিক তৎপরতার কিছুই সরকারের কাছে গৃহীত হবে না। কিন্তু বিদ্রোহীরা যদি কোন ইমাম বা শাসক নিযুক্ত করে তার নির্দেশে ট্যাক্স, খাজনা ইত্যাদি আদায় করে, তার অনুমোদন সাপেক্ষে আদালত কায়েম করে বিচার কার্য শুরু করে তাহলে সাধারণ নাগরিকরা তাদের ষে ট্যাক্স, খাজনা দিয়েছে তা পুনর্বার আর সরকারী কোষাগারে দিতে হবে না, সরকার তাদের কাছে পুনর্বার এসব ট্যাক্স দাবী করতে পারবে না। এবং তাদের বিচার বিভাগ যেসব ফয়সালা দিয়েছে সেগুলো অস্তি তৃহীন বিবেচিত হবে না। এতো গেলো প্রশাসনিক ও আর্থিক ব্যাপার কিন্তু বিদ্রোহীরা ইমাম মনোনীত করুক বা না করুক উভয় অবস্থাতেই এই বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে যতোদিন না ওরা প্রকৃত সত্য পথে ফিরে আসে ।১৮ “মুঈনুল হুকাম, গ্রন্থে বলা হয়েছে, শাসকের কানে যখন বিদ্বোহীদের যুদ্ধ প্রস্তুতির সংবাদ পৌছে তখনই তাদের বিরুদ্ধে আক্রমণ অভিযান পরিচালনা করতে হবে। তাদের পাকড়াও করে বন্দী করতে হবে যাতে তারা তাদের তৎপরতা বাস্তবায়িত করতে না পারে। কেন না যে কোন মন্দ বিকশিত হওয়ার আগেই নিশ্চিহ্ত করে দেয়া সহজ । কিন্তু শাসকবর্গ যদি যথাসময়ে খবর না পান, আর বিদ্বোহীরা যুদ্ধ প্রস্তুতি নিয়ে নেয়, তাহলে ইমামের উচিত তাদেরকে হকের দিকে প্রত্যাবর্তন করার আহ্বান জানানো । তারা যদি ইমাম বা শাসকের প্রস্তাব মেনে নেয় ভালো নয় তো তাদের বিরুদ্ধে যুদ্ধ করা এবং তাদের পরাজিত করে বিভ্রান্তি নির্মূদ করা শাসকের উপর ওয়াজিব । ন্থপঞ্জি অনুবাদ- শহীদুল ইসলাম ১. নবী : বলা হয় সিরকা জাতীয় জিনিসকে । আরবদের মধ্যে সিরকা খাওয়ার প্রচলন বেশি ছিল। তারা খেজ্জুর পানিতে ভিজিয়ে রেখে সিরকা তৈরি করতো । ইসলামী আইন ও বিচার ৬১ ///৬/.0910790281-0007

— Page 62 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.