ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১০৯
📝 লেখা 📖 পিডিএফ

এবং পাখপাখালী আমার শরীরের গোশত টুকরো টুকরো করে খেয়ে ফেলবে ।" বস্তুত আমরা পরস্পর কথা বলেছিলাম যে, যুদ্ধ হলো এক ধরনের কুটকৌশল । আমি রসূল স.কে বলতে শুনেছি, তিনি বলেন, শেষ যামানায় এমন এক জনগোষ্ঠীর উত্তব হবে যারা স্বল্লায়ু ও স্বল্ল বুদ্ধি সম্পন্ন হবে । তারা এমন সব কথাবার্তা বলবে যা অন্যদের চেয়ে ভালো কিন্ত তাদের ঈমান তাদের কণ্ঠনালীর ভিতরে প্রবেশ করবে না । তারা দীন থেকে এভাবে বেরিয়ে যাবে যেমন তীর শিকারের দেহ ভেদ করে বেরিয়ে যায় । তোমরা যদি তাদের মুখোমুখি হও তাহলে তাদের হত্যা করে ফেলো । যে তাদের হত্যা করবে সে কিয়ামতের দিন আল্লাহর কাছে এর প্রতিদান পাবে।' সাহাবায়ে কেরামের কেউ বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করার ব্যাপারে ভিন্নমত পোষণ করেননি যখন যুদ্ধ ছাড়া তাদের সৎপথে ফিরিয়ে আনার কোন কার্যকর ব্যবস্থা না থাকে। যারা মুসলিম শাসক ও মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার ব্যাপারে সকল সাহাবী একমত ছিলেন ।১৪ বিদ্রোহীদের ব্যাপারে শরীয়তের নির্দেশ অবস্থা ভেদে বিভিন্ন ধরনের হয়ে থাকে কোন বিদ্রোহী দল যদি ইসলামের মৌলিক আকীদা অক্ষুণ্ন রেখে মুসলিম শাসকের বিরুদ্ধাচরণ কল্পে সশস্ত্র যুদ্ধের সূচনা না করে অথবা বিদ্বোহীরা যদি নির্দিষ্ট কোন স্থানে জমায়েত না হয় বরং তারা এমন নাগরিকের মতোই বসবাস করে যেখানে শাসক ইচ্ছা করলেই তাদের কাছে পৌছুতে পারে তাহলে তাদের সাথে সংঘর্ষ পরিহার করে তাদের অবস্থাতেই তাদেরকে থাকতে দিতে হবে এবং অধিকার ও শাস্তি প্রয়োগের ক্ষেত্রে তারাও শিষ্ট নাগরিকদের মতোই সৃবিধা ভোগ করবে ।১৫ তারা যদি শিষ্ট নাগরিকদের মধ্যে বসবাস করে মুসলিম সমাজে তাদের বিভ্রান্তিকর আকীদা বিশ্বাস প্রকাশ্যে প্রচার করতে থাকে তাহলে শাসকের কর্তব্য হলো সর্বাে তাদের আকীদাগত বিভ্রান্তি দূর করা যাতে তারা সত্যকে মেনে নিতে এবং সর্বসম্মত পথে ফিরে আসতে পারে। কিন্ত এরপরও যদি তারা বিভ্রান্তিকর আকীদা পরিহার না করে তবে শাসকের জন্য বৈধ হবে পরিস্থিতি অনুযায়ী তাদের যে কোন দণ্ডে দণ্ডিত করা ।১৬ কিন্তু বিদ্রোহী দল যদি শিষ্ট ও সুশীল সমাজ ছেড়ে স্বতন্ত্র কোন জায়গা বা এলাকাতে জমায়েত হয়, তবুও ততক্ষণ পর্যস্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না যতক্ষণ পর্যস্ত তারা শাসকের অধিকার ও প্রাপ্য দিতে অস্বীকার না করবে এবং শাসকের আনুগত্য করতে অস্বীকৃতি না জানাবে । হযরত আলী রা. এর আমলে খারেজীদের একটি উপদল সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে নাহরওয়ান এলাকায় গিয়ে বসতি স্থাপন করে। এমতাবস্থায় হযরত আলী রা. তাদের উপর একজন শাসনকর্তা নিযুক্ত করে দেন। দীর্ঘ দিন পর্যন্ত তারা হযরত আলী রা. এর দিমু বর্মফর্তায় শাসমাধীনেই ছিল। হঘয়ত আলী যা. তাদের বিয়ান্ধে ফোম সংঘর্ষে ৬০ ইসলামী আইন ও বিচার ///.109070790791.001)

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।