ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১০৯
📝 লেখা 📖 পিডিএফ

করা হোক; সে যদি দীন গ্রহণ করে: তাহলে .তো খুব ভালো নয়তো তাকে হত্যা করো ।' বন্ত্ত নারী. ও পুরুষের মতোই শরীয়তের আওতাভুক্ত (২6300751916 ৮257$07)। সে যদি সত্য ধর্মকে ত্যাগ করে বাতিলকে গ্রহণ করে তাহলে পুরুষকে হত্যা করার মতো তাকেও হত্যা করা ওয়াজিব ।১১ আমার দৃষ্টিতে ইরতিদাদের (ধর্ম দ্রোহিতার) ব্যাপারে নারী পুরুষের মধ্যে পার্থক্য করার সুযোগ নেই। এ ব্যাপারে জমহুরের উপস্থাপিত দলীল প্রমাণ বেশি মজবুত । মুরতাদ নারীকে কাফের নারীর সাথে তুলনা করা সঠিক নয়। বিদ্রোহ ফকীহদের দৃষ্টিতে বিদ্রোহীদের সংগা হচ্ছে: এমনসব লোক যারা শাসকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, মুসলমানদের বিরোধিতা করে, অথবা নিজেদের তৈরি কোন অনৈসলামিক মতাদর্শ গ্রহণ করে। তারা এসর করার পক্ষে দলীল প্রমাণও পেশ করে । সেই সাথে মুসলমান বা মুসলিম শাসকের বিরুদ্ধাচরণ করার মতো শক্তি সামর্থও তারা অর্জন করে ।১২ বিদ্রোহীদের সম্পর্কে যেসব প্রমাণ ও দলীল রয়েছে তন্মধ্যে অন্যতম এই আয়াত। “দুদল মুমিন ঝগড়া-বিবাদে লিপ্ত হলে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দেবে। তাদের একদল অপর দলের বিরুদ্ধে বাড়াবাড়ি করলে যারা বাড়াবাড়ি করে তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে যতক্ষণ না তারা আল্লাহর আদেশের দিকে ফিরে আসে । যদি তারা ফিরে আসে তাহলে তাদের মধ্যে ন্যায়ের ভিত্তিতে ফয়সালা করবে এবং সুবিচার করবে । নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচারকারীদের পছন্দ করেন ।"১৩ (সূরা হুজুরাত, আয়াত-৯) হযরত আনাস ও হযরত আবু সাঈদ খুদরী রা. থেকে বর্ণিত। রসূল স.. বলেন, “আমার উন্মতের মধ্যে ঝগড়া বিবাদ হবে, এমন কিছু লোক থাকবে যারা ভালো ভালো কথা বলবে কিন্ত তাদের কাজ কর্ম হবে মন্দ। তারা এভাবে দীন থেকে বেরিয়ে যাবে তীর যেমন শিকারের দেহভেদ করে বেরিয়ে যায় । তারা ততক্ষণ পর্যস্ত প্রত্যাবর্তন করবে না ততক্ষণ না তীর ধনুকে ফিরে আসে । এরা সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট । সুসংবাদ তাদের জন্য যারা এদেরকে হত্যা করবে অথবা এদের হাতে নিহত হবে। এরা মানুষকে আল্লাহর কিতাবের দিকে আহ্বান করবে কিন্তু আল্লাহর কিতাবের সাথে এদের কোন সম্পর্কই থাকবে না। যে ব্যক্তি এদের হত্যা করবে সে এদের তুলনায় আল্লাহর বেশি নৈকট্য অর্জন করবে।' হযরত আ'মাশ খাইছামা থেকে এবং খাইছামা সুয়াইদ ইবনে গাফালা থেকে হযরত আলী রা. সূত্রে এ হাদিস বর্ণনা করেন। সুয়াইদ বলেন, “আমি হযরত আলী র.কে বলতে শুনেছি, তিনি বলেন, আমি যখন রসূল স. সূত্রে কোন হাদিস লোকজনকে বলি, সে ক্ষেত্রে তোমাদের জেনে রাখা উচিত, আমি রসূল স. এর বরাতে কোন গলদ কথার উদ্ধৃতি দেবো তার তুলনায় আমার পক্ষে এটা সহজ যে আমি আসমান থেকে পড়ে যাব, ইসলামী আইন ও বিচার ৫৯ ///.1090709091.001)

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।