ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ 109
📝 Text 📖 PDF

সম্পাদকীয় ইসলামী ফিকহের মধ্যেই আমাদের জীবন সমস্যার সমাধান খুঁজতে হবে একুশ শতকে আমরা মুসলমানরা এক নতুন পৃথিবীতে বসবাস করছি। সমাজের চেহারা পালটে গেছে। রাষ্ট্রীয় ব্যবস্থা পরিবর্তিত হয়েছে। মূল্যবোধগুলো যথার্থ ফর্মে নেই । অনেক ওলট পালট হয়ে গেছে। সভ্যতার বিবর্তন। একটি সভ্যতার আধিপত্য ব্যাহত করে আর একটি সভ্যতার উত্থান। মুসলমানরা নতুন. নতুন সমস্যার মুখোমুখি বিগত দেড় দুশো বছর থেকে । কিন্তু তার সমাধান নিজেদের জীবন বিধানে সন্ধান না করে আমরা বিজয়ী সভ্যতার পক্ষপুটে আশ্রয় নিয়েছি। আমাদের কাছে একটা জীবন বিধান আছে আল্লাহর দেয়া। যার সত্যতা বিশুদ্ধতা ও সার্বিক ক্ষমতায় সামান্যতম সন্দিহান হলেও আমাদের ঈমান খতম হয়ে যায়। আমরা আর মুসলমান থাকতে পারি না । অথচ আমরা তাকে স্থগিত রেখেছি। অন্যের দ্বারস্থ হয়েছি। জীবন পরিচালনা করছি ইউরোপীয় ৃষ্টবাদীদের তৈরি আইনের আওতায় ৷ আইন নিয়ে আমরা নাড়াচাড়া করছি। কলেজে ও বিশ্ববিদ্যালয়ে ছেলেমেয়েদের এ আইন পড়াচ্ছি ও শেখাচ্ছি। এ আইন নিয়ে গবেষণা করছি। মোটা মোটা বই কেতাব লিখছি। পার্লামেন্টে এ আইন নিয়ে বিতর্ক করছি। দেওয়ানী ফৌজদারী আদালতে লোয়ার কোর্ট হায়ার কোর্টে সর্বত্রই এ আইনের আওতায় মামলা মোকদ্দমার ফায়সালা দিয়ে দিলে কোনো মুমিন পুরুষ ও মুমিন নারীর সে বিষয়ে ভিন্ন সিদ্ধান্ত গ্রহণের অধিকার থাকবে না। কেউ আল্লাহ ও তার রসূলকে অমান্য করলে সে তো স্পষ্টই পথভ্রষ্ট হবে ।” (আল আহযাব ঃ ৩৬) আল্লাহর কিতাব কুরআন আমাদের জীবন ও জীবনের বিভিন্ন কর্ম তৎপরতা সম্পর্কে চূড়ান্ত ও অদ্বান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। রসূল সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম সেই সিদ্ধান্তের ভিত্তিতে জীবন সমাজ ও রাষ্ট্র পরিচালনা করে গেছেন। পরবর্তী হাজার বছরের অধিককাল সে ব্যবস্থা থেকে মুসলমানদের বিচ্যুতি ঘটেনি । অথচ হাজার হাজার বছরে জীবনে সমাজে রাষ্ট্রে পরিবর্তন কম আসেনি। এসব পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে চলার জন্য ইসলামী ফিক্হ ব্যবস্থা গড়ে উঠেছে। এই ফিকৃহ ব্যবস্থার মূল ভিত্তি হচ্ছে আল্লাহর কিতাব ও রসূলের সুন্নাহ। আল্লাহর কিতাব যে বিধান দিয়েছে রসূল সাল্পাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম সেটিই বাস্তবায়ন করেছেন। সেটি বাস্তবায়ন করতে গিয়ে যদি আরো কিছুর প্রয়োজন হয়ে থাকে তাহলে তা তিনি আল্লাহর হুকুমে নিজের তরফ থেকে সংযুক্ত করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, *তোমাদের সংগী বিভ্রান্ত নয়, বিপথগামীও নয় এবং মনগড়া কথাও বলে না। সেযা বলেতা তার প্রতি প্রত্যাদিষ্ট ছাড় আর কিছুই নয়।' (আন নাজম £ ২-৪) ///.10907079091.00])

— Page 6 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.