ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১০৯
📝 লেখা 📖 পিডিএফ

দলীলের ভিত্তিতে তাকে হত্যা করা ওয়াজিব ।৯ অবশ্য এ ক্ষেত্রে মতভেদ আছে, তাকে তাৎক্ষণিকভাবে হত্যা করা হবে না আরো অবকাশ দেয়া হবে? অনেকেই বলেন, মুরতাদ তওবা করতে অস্বীকৃতি জানালে তাকে তখনি হত্যা করা উচিত। যাতে আল্লাহর নির্দেশ বাস্তবায়নে বিলম্ব না ঘটে। কেউ বলেন, এ ধরনের মুরতাদকে তিন দিনের অবকাশ দেয়া উচিত, এর মধ্যে যদি তার তওবা করার সৌভাগ্য হয় । শেষোক্ত মতের পক্ষে একটি ঘটনাকে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়, যাতে বলা হয়, “নবী করীম স. মুসতাওরাদে আজালীকে তিন দিনের অবকাশ দিয়েছিলেন। এরপর তার মৃত্যুদণ্ড কার্যকর করেন ।"১০ আমার মনে হয় মুরতাদদের তিন দিনের অবকাশ দেয়ার মধ্যে যুক্তি আছে। এই তিন দিনের মধ্যে তারা চিন্তা ভাবনা করে হয়তো দীনের পথে ফিরে আসতেও পারে । দীনের পথে ফিরে আসার সম্ভাবনার কারণে আমার কাছে তিন দিনের অবকাশ দেয়ার মতটি অধিক যৌক্তিক মনে হয় । কেন না অবকাশের সুযোগ দেয়ার পরও সে যদি তওবা করে দীনের পথে ফিরে না আসে তাহলে শাস্তির হাত থেকে নিম্কৃতি লাভের কোনো সুযোগই তার থাকে না। বস্তুত অবকাশ দেয়ার মধ্যে যেহেতু কল্যাণের সম্ভাবনা আছে ফলে ক্ষতির কোন আশংকা নেই। | কোন নারী যদি মুরতাদ হয়ে যায় তাহলে তার ব্যাপারে ফকীহদের মধ্যে মতভিন্নতা আছে। তাকেও কি পুরুষ মুরতাদের মতো মৃত্যুদণ্ড দেয়া হবে ? জমহুর (অধিকাংশ) ফকীহদের অভিমত হলো, ইরতিদাদের প্রশ্নে নারী পুরুষ সমান। হযরত আবু বকর রা. হযরত আলী রা. ইমাম মালেক, ইমাম শাফেয়ী, আবুল লাইছ ও ইমাম আহমদ র. এযত ব্যক্ত করেন। ইমাম আবু হানিফা র. বলেন, নারী মুরতাদকে হত্যা করা যাবে না, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া যেতে পারে এবং শাস্তি দেয়ার মাধ্যমে তাকে দীনের পথে ফিরে আসতে বাধ্য করতে হবে । শাস্তির প্রক্রিয়া হলো, প্রতিদিন জেলখানা থেকে বের করে ইসলামের দাওয়াত পেশ করতে হবে। সে যদি ইসলাম গ্রহণে অস্বীকৃতি জানায় তাহলে পুনরায় বন্দী করতে হবে । এভাবে তাকে দীনে ৮75058505555555555585554 র না আসে। ইমাম আবু হানিফা র. এ ক্ষেত্রে দলীল হিসেবে একটি হাদিস পেশ করেন। রসূলুল্লাহ স. বলেছেন, 'যুদ্ধাবস্থায় কোন নারীকে হত্যা করো না।' ইমাম আবু হানিফা মুসলিম মুরতাদ নারীকে এমন নারীর সাথে তুলনীয় বলেছেন যে শুরু থেকেই কাফের। পক্ষান্তরে জমহুরে ফুকাহার দলীল এমন একটি হাদীস যাতে বলা হয়েছে. “যে দীন ত্যাগ করলো তাকে হত্যা করো।' সেই সাথে তারা এ হাদীসকেও দলীল হিসেবে পেশ করেন, “তিনটি কারণ ছাড়া কোন মুসলমানকে হত্যা করা বৈধ নয়। এক. বিবাহিত ব্যভিচারি ও ব্যাভিচারিনী, দুই. অন্যায়ভাবে কাউকে হত্যাকারী, তিন. দীন ত্যাগকারী তথা ধর্মদ্রোহী।' হাদীসে এ কথাও উল্লেখ করা হয়েছে যে, রসূলের যুগে এক মহিলা মুরতাদ হয়ে গিয়েছিল। রসূল স. তার ব্যাপারে নির্দেশ দিলেন, 'তার সামনে দীন পেশ ৫৮ ইসলামী আইন ও বিচার ///.10907079091.001)

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।