ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১০৯
📝 লেখা 📖 পিডিএফ

রা. থেকে এ সংক্রান্ত হাদীস বর্ণিত হয়েছে। তাদের বর্ণিত হাদীস সম্পর্কে কোন সাহাবীই দ্বিমত পোষণ করেন নি। বস্তত মুরতাদের মৃত্যুদণ্ড সম্পর্কে সকল সাহাবীর এঁকমত্য রয়েছে ।৭ উল্লেখিত প্রমাণদ্বারা সাব্যস্ত হয় ইরতিদাদের অপরাধ কুরআন হাদীসের দৃষ্টিতে জঘন্যতম অপরাধ। এবং এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড হওয়াটা সুন্নাহ ও ইজমায়ে সাহাবা ছারা প্রমাণিত । মুরতাদ যদি বহু লোক এক সঙ্গে হয়ে থাকে এবং ইসলামী শাসন ব্যবস্থার অধীনে সমকালীন শাসকের ছারা এরা শাসিত ও নিয়ন্ত্রিত হয় তাহলে এই ধর্মদ্রোহীদের বিরুদ্ধে শাসকের যুদ্ধ করার প্রয়োজন নেই। তখন শাসকের দায়িত্ব হলো তাদের মুরতাদ হওয়ার কারণ উদঘাটন করা । কারণ অনুসন্ধানে যদি অনুমিত হয় যে, এরা দীনের ব্যাপারে কোন সন্দেহ সংশয়ের কারণে দীন ত্যাগ করেছে, তাহলে কুরআন হাদীসের অকাট্য দলীল প্রমাণ উপস্থাপন করে তাদের সংশয় নিরসন করতে হবে। এবং তাদেরকে পুনরায় দীন ইসলামে ফিরে আসার জন্য অবকাশ দিতে হবে। যদি তারা তওবা করে তবে তাদের তওবা গ্রহণযোগ্য বিবেচিত হবে এবং তারা পূর্বের মতোই মুসলমান হিসেবে স্বীকৃতি পাবে। সুরতাদের তওবা করানোর ব্যাপারে ফকীহদের মধ্যে মতভিন্নতা রয়েছে। অনেক ফকীহর মত হলো, মুরতাদকে শাস্তি দেয়ার আগে তাকে তওবা করার জন্য প্রস্তাব করা ওয়াজিব । ইমাম মালেক, সুফিয়ান ছাউরী ও ইমাম আউষায়ী র. এ মত পোষণ করেন। ইমাম শাফেয়ী ও ইমাম আহমদ র. থেকেও এ মতের সমর্থনে একটি বক্তব্য আছে। অবশ্য ইমাম মালেক র. বলেন, কেউ যদি গোপনে ধর্মদ্রোহিতায় লিপ্ত হয় তাহলে তাকে শাস্তি দেয়ার আগে তওবা করানোর চেষ্টা করা জরুরী নয়। বস্তুত তওবা করার আগ্রহ যদি মুরতাদের পক্ষ থকে হয় তাহলে তওবা করানোতে দোষ নেই। এ ছাড়া প্রকাশ্য ধর্মদ্বোহিদেরকে তওবা করার সুযোগ দিতে হবে যেমনটি উপরে উল্লেখ করা হয়েছে৷ ইমাম আহমদ র. থেকে এমন একটি বক্তব্যও রয়েছে যে, মুরতাদকে তওবার প্রস্তাব করা ওয়াজিব নয়, মুস্তাহাব ৷ ইমাম শাফেয়ী র. এরও অপর একটি বর্ণনা এমন রয়েছে। 'ষে দীন পরিবর্তন করেছে তাকে হত্যা করো" এ হাদিসটিকে তারা প্রমাণ স্বরূপ গ্রহণ করেছেন। এ হাদীসের মধ্যে তওবার প্রস্তাব করার কোন উল্লেখ নেই। কিন্তু ধারা তওবার প্রস্তাব করাকে জরুরী বলেছেন, তারা একজন মুরতাদ মহিলার ঘটনা প্রমাণ হিসেবে পেশ করেন । 'সেই মহিলাকে হত্যা করার আগে রসূল স. তার. কাছে তওবা করার প্রস্তাব পেশ করার নির্দেশ দিয়ে বলেছিলেন, সে যদি তওবা করতে অস্বীকার করে তাহলে তাকে হত্যা করবে ।' সেই মামলায় অভিযুক্ত মহিলাকে তওবা করার সুযোগ দেয়ার পরই কেবল তাকে হত্যা করার নির্দেশ দেয়া হয়েছিল ।৮ কোন মুরতাদ যদি তার ধর্মদ্রোহিতার উপর জোর দিতে থাকে তবে উপরে উল্লেখিত ইসলামী আইন ও বিচার ৫৭ ///.10907079091.001)

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।