ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১০৯
📝 লেখা 📖 পিডিএফ

উপরের আলোচনার প্রেক্ষিতে একথা আমরা বলতে পারি যে, মদ পানের শাস্তি ৪০ চাবুক থেকে ৮০ চাষুকে উন্নীত করেন হযরত ওমর রা. ৷ রসূল স. এর পর সাহাবায়ে কেরামের পরামর্শে তিনি এ সিদ্ধাতস্ত গ্রহণ করেন। এ কারণেই হযরত আলী রা. যখন হযরত উমর রা. কে ৮০ চাবুক মারার পরামর্শ দিলেন তখন তিনি এ কথাও বললেন, “এটিই মদ পানের হদ' যা রসূল স. এর পর সাহাবায়ে কেরামের পরামর্শের ভিত্তিতে সাব্যস্ত হয়েছে।'৫ যে সব বর্ণনায় রসূল স. মদ পানের অপরাধে তার সময়ে কোন সুনির্দিষ্ট শাস্তি দেন নি সেইসব বর্ণনাকে যদি গ্রহণ করা হয় তাহলে এর অর্থ দীড়ায় এই যে, নবীজী স. এর যুগে শরাব পানের অপরাধে সুনির্দিষ্ট কোন “হদ' ছিল না, ছিল কেবল মাত্র তাঘির। কারণ শরীয়তের পরিভাষায় অনির্দিষ্ট সাজাকে তাির (শাস্তি) বলা হয়। যে সৰ বর্ণনায় বলা হয়েছে রসূল স. এর সময় শরাব পানের অপরাধের শাস্তি চল্লিশ চাবুক ছিল নির্ধারিত যেমনটি ইমাম শাফেয়ী বলেন, যদি সেইসব বর্ণনা গ্রহণ করা হয় তাহলে এ প্রশ্বটি সামনে চলে আসে যে, এমতাবস্থায় এ সাজাকে কি তাধির বলা হবে না 'হদ'! যেহেতু সাহাবাদের সময়েই ৪০ চাবুকের চেয়ে বেশি শাস্তি নির্ধারণ করা হয়েছিল তাই অতিরিক্ত প্রহারগুলোকে হদ বলা যাবে না তাষির বলতে হবে। শরীয়ত শাসকদেরকে এ অধিকার দিয়েছে, তারা যদি হদ প্রয়োগ করে লোকদের অপরাধ থেকে নিবৃত্ত না করতে পারে তাহলে হদ এর সঙ্গে তাযিরও যোগ করতে পারে । ইরতিদাদ বা ধর্মদ্রোহিতা ইসলাম গ্রহণ করার পর পুনরায় বেঈমান হয়ে যাওয়াকে বলা হয় ইরতিদাদ। ইসলাম ত্যাগ করে অন্য কোন ধর্মমত গ্রহণ করুক বা না করুক তাতে কোন ফারাক নেই ৬ কুরআন করীমে এ সম্পর্কে বলা হয়েছে, “তোমাদের মধ্যে যে কেউ নিজের দীন ত্যাগ করে এবং কাফের হিসেবে মৃত্যুবরণ করে দুনিয়ায় ও আখেরাতে এই ধরনের লোকদের কর্ম নিষ্ফল হয়ে যায় । তারাই জাহান্নামী, জাহান্নামে তারা অনস্তকাল থাকবে ।" রসূল স. বলেন, “যে মুসলমান দীন পরিবর্তন করে (তথা ইসলাম ত্যাগ করে) তাকে হত্যা কর।' “নবী করীম স. যখন হযরত মুআয ইবন জাবালকে ইয়ামনের শাসক নিযুক্ত করে পাঠাচ্ছিলেন তখন তাকে নির্দেশ দিয়েছিলেন, “মুরতাদ নারী পুরুষকে দীনের দিকে ফিরে আসার দাওয়াত দেবে, ফিরে আসতে অস্বীকার করলে মৃত্যুদণ্ড কার্যকর করবে ।" এ হাদীস ছাড়াও বহু সংখ্যক সাহাবী সূত্রে মুরতাদের মৃত্যুদণ্ড সম্পর্কিত হাদীস বর্ণিত হয়েছে। তাদের মধ্যে হযরত আবুবকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী, ৫৬ ইসলামী আইন ও বিচার ///.10907079091.001)

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।