ওকে পেটাও। হযরত আবু হুরায়রা বলেন, আমাদের একজন তখন সেই অপরাধীকে জুতা দিয়ে পেটাচ্ছিল, কেউ হাত কেউবা কাপড় দিয়ে আঘাত হানছিল। আবু হুরায়রা আরো বলেন, এরপর রসূল স. বললেন “ওকে তিরফ্কার করো”। এ কথা শোনার পর লোকেরা ওকে. বলতে লাগলো, ওহে তোমার কি আল্লাহর ভয় নেই? তুমি কি আল্লাহকেও ভয় করো না ? মাতাল হয়ে রসূলের সামনে আসতে তোমার লজ্জা করলো না ? এই ঘটনা সম্পর্কে ইবনে ফরহুন বলেন, এটা হলো মৌখিক শাস্তি । এ কথা থেকে এটিও প্রমাণিত হয় যে, হদ এর সাথে (তাযির) শাস্তি একত্র হতে পারে। একটি বর্ণনায় বলা হয়েছে, সাহাবায়ে কেরামের ধারণা রসূল স. এর সময় মদ পানের অপরাধে ৪০ ঘা মারা হতো । 'নাইলুল আওতারে বর্ণিত হয়েছে, রসূল স. মদ পানের অপরাধে মদ্যপকে দুটি খেজুর শাখা একত্র করে ৪০ বার প্রহার করেছেন. আবু সাঈদ খুদরী রা. থেকে বর্ণিত, মদ পানের অপরাধে রাসুল স. জুতা দিয়ে ৪০ বার প্রহার করেছেন । হযরত উমর জুতার বদলে চাবুক ব্যবহার করেছেন। অপর এক বর্ণনায় আবু সাঈদ খুদরী বলেন, রসূল স. শরাব পানের অপরাধে ৪০ বার প্রহার করেছেন৷ ইমাম শাফেয়ী র. এই বর্ণনার ভিত্তিতে ফয়সালা দিতেন। সায়েব বর্ণনা করেন, মদ্যপায়ীকে রসূল স. এর সময়ে, হযরত আবু বকর ও উমর রা.-এর প্রথম যুগে হাত, চাদর ও জুতার ছারা প্রহার করা হতো । অতপর হযরত উমর এটিকে ৪০ চাবুকে রূপান্তরিত করেন। কিন্ত মানুষের মধ্যে ফিসক ও অপরাধ প্রবণতা যখন বেড়ে গেলো তখন তিনি মদপানের শাস্তি ৮০ চাবুক নির্দিষ্ট করে দেন। উল্লেখিত বর্ণনার ভিত্তিতে মদ পানের শাস্তির ব্যাপারে ফকীহদের সর্বসম্মত অভিমত হলো ৮০ চাবুক । ইমাম শাফেয়ী, আবু ছাওর ও দাউদ জাহেরী বলেন, মদ পানের শাস্তি ৪০ বেত্রাঘাত। জমহুরে ফুকাহার দলীল হলো, "হযরত উমরের শাসনামলে মানুষের মধ্যে যখন অপরাধ প্রবণতা বৃদ্ধির লক্ষণ দেখা গেলো তখন তিনি মদ পানের শাস্তির ব্যাপারে সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করলেন। তখন বিভিন্ন সাহাবী তাকে মদ পানের শাস্তি ৮০ চাবুক নির্ধারণ করার পরামর্শ দিয়ে বলেন, এটিকেও অপবাদ আরোপের শাস্তির অনুরূপ করে নিন। এ প্রসঙ্গে হযরত আলী রা. থেকে এ কথাও বর্ণিত হয়েছে, 'যখন কোন মানুষ মদ পান করে তখন তার হুশ জ্ঞান থাকে না । আর যখন ইশ জ্ঞান ও বোধ ঠিক থাকে না তখন যাচ্ছে তাই বকাঝকা করে। আর যখন যাচ্ছে তাই বকে তখন অন্যের উপর অপবাদ আরোপ করে। ফলে এই পরামর্শের ভিত্তিতে হযরত উমর মদ পানের শাস্তি ৮০ টা নিভি রর রিতিভিনি বসার সুর অপরাধে ৪০ বার চাবুক মারতেন। অন্যদের দলীল হলো, রসূল স. মদ পানের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো শাস্তি নির্ধারণ করেন নি বরং অপরাধীকে অনির্দিষ্ট পরিমাণ মারপিট করা হতো । সাহাবায়ে কেরাম রসূল স,. এর এই ধরনের শাস্তি গুণে দেখেছেন, গ্রহার্র পরিমাণ ৪০ বার হয়েছে। 'একটি বর্ণনাতে উল্লেখ রয়েছে, রদূল স. ৪০বার মদ্যপকে প্রহার করেছেন ।৪ ইসলামী আইন ও বিচার ৫৫ ///.10907079091.001)
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।