সমাজের কারো চরিত্রে কলংক বা অপবাদ আরোপ কর প্রকৃতপক্ষে মানুষের ইজ্জতের উপর আঘাত করার নামান্তর । এটিকে সামাজিক অধিকার হরণের পর্যায়ভূক্ত মনে করতে হবে। এমনটি মনে করার দ্বারা এটাই প্রতীয়মান হয় যে, এ ক্ষেত্রে ক্ষমা করে দিলেও অপরাধীর বেলায় ক্ষমা প্রযোজ্য হবে না। অপরাধীর শাস্তি রহিত করা হবে না। মদপান কুরআনুল কারীম দ্ার্থহীন ভাষায় (শরাব) মদপানকে হারাম (নিষিদ্ধ) ঘোষণা করেছে। “হে মুসলমানগণ, মদ, জুয়া, মূর্তিপূজার বেদী ও ভাগ্য নির্ণায়ক শর ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। সুতরাং তোমরা তা বর্জন কর; যাতে তোমরা সফলকাম হতে পারো ।' (সূরা আল মায়েদা-৯০),. বিদায় হজ্জের সময় নবী করীম স. কে মদ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “মদ সর্বেব হারাম । তা ছাড়া যেসব জিনিস নেশাগ্রস্ত করে সবই হারাম ।' হযরত আয়েশা রা. থেকে বর্ণিত । নবীযে১ আসল (ধুর সাথে পানির তৈরী সিরকা) ও তাবা (যেব ও গমের দ্বারা তৈরী মদ) সম্পর্কে রসূল স. এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, যে সব জিনিস মানুষকে নেশাগ্রস্ত করে সেসবই হারাম । ইমাম মুসলিম র. ইবনে ওমর রা. সূত্রে এ হাদীস বর্ণনা করেন যে, রসূল স. বলেন, 'প্রত্যেক মাদকদ্বব্যই খমর তথা মানুষকে নেশাগ্রস্ত করে আর প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তুই হারাম ।২ মদ হারাম সম্পর্কে এ জাতীয় অসংখ্য নস রয়েছে। বন্তত মদ হারাম হওয়াটা একই সাথে কুরআন ও হাদীসের অকাট্য প্রমাণাদিতে সাব্যস্ত । মদ হারাম হওয়ার ব্যাপারে কারো সংশয় সন্দেহের কোন অবকাশ নেই । এ ব্যাপারেও কোন সন্দেহ নেই যে আঙ্গুর দিয়ে যে মদ তৈরি করা হয় তার প্রতিটি ফোটা হারাম। তবে নবীয (সিরকা) এর ব্যাপারে মতভিন্নতা রয়েছে। এক্ষেত্রেও এ ব্যাপারে কোন দ্বিমত নেই যে, যে পরিমাণ নবীয পানে নেশা সৃষ্টি করে সে পরিমাণ পান করা হারাম কিন্তু সামান্য যা নেশাগ্রস্ত করে না তার পরিমাণ সম্পর্কে মতভিন্নতা দেখা যায় । হিজাঘ তথা আরব উপদ্বীপের অধিকাং, ফকীহ ও মুহাদ্দিসের দৃষ্টিতে এ পরিমাণও হারাম। কিন্তু ইরাকের ইবরাহীম নখয়ী, সুফিয়ান ছাওরী, ইবনে আবি লায়লা, শুরাইক, ইবনে শুবরুমা এবং আবু হানিফা র. বলেন, আঙ্গুর ছাড়া অন্যান্য পানীয় দ্রব্যের মধ্যে নেশা সৃষ্টিকারী পরিমাণ হারাম কিন্তু মূল পানীয় হারাম নয়।৩ এতোক্ষণ মদ পানের অপরাধ সম্পর্কে আলোচনা করা হলো। এখন মদ পানের শাস্তির কথায় আসা যাক । আল কুরআনে মদ পান সম্পর্কে সুনির্দিষ্ট কোন শাস্তির কথা বলা হয়নি । তদ্রুপ রসূল স. ও মদ পানের শাস্তির ব্যাপারে সুর্নিদিষ্ট করে কিছু বলেননি। শরাব পানের অপরাধে রসূল স. নির্দিষ্ট শাস্তিবিধান না করে. জুতা, বেজুরের শাখা বা কাপড় পাকিয়ে রশির মতো করে তা. দিয়ে মদ্যপকে পিটিয়েছেন। আবু দাউদে বর্ণিত হয়েছে, রসূল স. এর কাছে একদিন এক মদ্যপকে নিয়ে আসা হলো । তিনি বললেন, ৫৪ ইসলামী আইন ও বিচার ///.10907079091.001)
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।