করো না' বলে কুরআন কারীম দ্বার্থহীন ফয়সালা দিয়েছে । হাদীসেও বর্ণিত হয়েছে, 'এক মুসলমান অপর যুসলমানের জন্য সাক্ষ্য দেয়ার ব্যাপারে খুবই ন্যায়নিষ্ঠ কিন্তু তাদের স্বাক্ষ্য গ্রহণযোগ্য নয় যারা মিথ্যা অপবাদ আরোপের অপরাধে দর্জিত হয়েছে ।' যদি মাকযুফ (যার উপর অপবাদ আরোপ করা হয়েছে) কাযেফকে (অপবাদ আরোপকারী) ক্ষমা করে দেয় তাহলে তা গ্রহণযোগ্য হবে কি না এ ব্যাপারে ফকীহদের মধ্যে মতানৈক্য দেখা ঘায়। ইমাম আবূ হানিফা র. এবং অন্যান্য ফকীহদের মতে মিথ্যা অপবাদকারীকে অপবাদ আরোপিত ব্যক্তি ক্ষমা করে দিলে তা গ্রহণযোগ্য হবে না, এই অপবাদের সংবাদ শাসকের কাছে পৌছুক বা না পৌছুক। অনেকেই বলেন, মিথ্যা অপবাদ দেয়ার সংবাদ যদি বিচারক জেনে যায় তাহলে আর অপবাদ আরোপিত ব্যক্তি অপরাধীকে ক্ষমা করতে পারবে না । কারণ এ ক্ষেত্রে ক্ষমা করে দিলেও অপরাধীর শাস্তি রহিত হবে না। যদি বিচারক না জানে তাহলে ক্ষমা প্রযোজ্য হতে পারে। এ ব্যাপারে ইমাম যালেক র. একাধিক মত প্রকাশ করেছেন । তার কোন অভিমত ইমাম শাফেয়ীর র. মতের অনুরূপ । এর বিপরীতে তিনি এটাও বলেছেন, যদি এ সংবাদ বিচারক জানতে পারে তাহলেও ক্ষমা প্রযোজ্য হবে। তা ছাড়া এ কথাও তিনি বলেছেন যে, বিচারকের জানার পরও ক্ষমা প্রযোজ্য হতে পারে যদি অপবাদ আরোপিত ব্যক্তি তার মান অক্ষুণ্ন রাখার ব্যাপারটিকে চেপে রাখার জন্যে অপরাধীকে ক্ষমা করে দিতে বিচারকের কাছে আবেদন করে। এটিই ইমাম মালেক র. এর সর্বশেষ ও বহুল আলোচিত মত। মিথ্যা অপবাদকারীকে ক্ষমা করার বৈধতা নিয়ে সৃষ্ট মতানৈক্যের মূল উৎস হলো, কযফ তথা অপবাদজনিত অপরাধের অবস্থান জনিত । এখানে মূল প্রশ্রটি হলো, অপবাদ আসলে কোন পর্যায়ভুক্ত অপরাধ? যারা বলেন, কযফ (অপবাদ) হকুল্লাহ (আল্লাহর অধিকার)! তাদের দৃষ্টিতে যিনার মতো এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ক্ষমা করে দিলেও অপরাধী ক্ষমা পাবে না। আর ধারা কযফকে হন্ধুল ইবাদ (মানুষের অধিকার) বলেছেন, তাদের দৃষ্টিতে এ ক্ষেত্রে ক্ষমা প্রযোজ্য । আর যাদের কাছে কযফ একই সাথে হন্কুল্লাহ ও হনুল ইবাদত বিনষ্টকারী তাদের মত হলো, যদি অপবাদ আরোপের সংবাদ বিচারকের জ্ঞাত হয়ে যায় তাহলে আর ক্ষমা প্রযোজ্য হবে না। আর যাঁদের দৃষ্টিতে এখানে আল্লাহ ও বান্দার হক উভয়টি রয়েছে তবে বান্দার হক প্রবল তাদের দৃষ্টিতে বিচারকের কাছে অপবাদ আরোপের সংবাদ পৌছে গেলেও ক্ষমা প্রযোজ্য হবে। বস্ত্রত এ ব্যাপারে সবাই একমত যে, অপবাদকারীর অপবাদ যদি আরোপিত ব্যক্তি স্বীকার করে নেয় তাহলে অপবাদ আরোপকারীর শাস্তি রহিত হয়ে যাবে। আমি মনে করি, কযফ (মিথ্যা অপবাদ) এর ধরণ ও বৈশিষ্ট্যের দিক থেকে 'এটি একটি মানবাধিকার (40110 [২12170)। সামাজিক ব্যবস্থা ঠিক রাখার জন্য কর্তৃপক্ষের দায়িতৃ হলো সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের চিহিত করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আঙসা। যাতে কয়ে সামাজিক পতি ও শাস্তি স্থিতিশীল থাকে। ইসলামী আইন ও বিচার ৫৩ ///.10907079091.001)
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।