ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১০৯
📝 লেখা 📖 পিডিএফ

১১. ১২. ১৩. ১৪. দ্বারা ইসলামী জীবন বীমা কোম্পানী প্রতিনিয়ত গ্রাহকদের নিকট সর্বশেষ তথা সম্বলিত হিসাব ও কোম্পানীর নতুন প্রডাষ্ট ইত্যাদি সম্পর্কে অবহিত করতে সক্ষম হলে ইসলামী জীবন বীমার অগ্রযাত্রা! সহজ হবে । ইলেন্নিক কমার্স, ইন্টারনেট, ওয়বে সাইট ইত্যাদির ব্যবহার ইসলামী জীবন বীমার প্রগর ও প্রসারে অত্যন্ত সহায়ক ভূমিকা রাখতে সক্ষম হবে। বিগত কয়েক বছরে বাংলাদেশের বীমা ব্যবসার অগ্গতি যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে জীবন বীমার প্রিমিয়াম আয় বৃদ্ধি পেয়েছে অত্যন্ত দ্রুতগতিতে । ১৯৯১ সালে বাংলাদেশে জীবন বীমার গ্রস প্রিমিয়াম আয় ছিল ১০০ কোটি টাকার কম কিন্ত্র গত এক দশকে তা বৃদ্ধি পেয়ে প্রায় ৬০০ কোটি টাকায় দীড়িয়েছে। প্রাইভেট সেক্টর ও পাবলিক সেক্টর উভয় ক্ষেত্রে এই অগ্রগতি সাধিত হয়েছে। লক্ষণীয় যে, সাধারণ বীমার গ্রস প্রিমিয়াম ছিল ১৯৯১ সালে প্রায় ২০০ কোটি টাকা । বর্তমানে তা বেড়ে দাড়িয়েছে প্রায় ৪০০ কোটি টাকা । অর্থাৎ জীবন বীমার প্রিমিয়াম প্রবৃদ্ধি সাধারণ বীমার প্রিমিয়াম বৃদ্ধির তুলনায় অনেক বেশি হয়েছে। এই প্রবৃদ্ধি ইসলামী জীবন বীমার ক্ষেত্রে আরো অনেক বেশি হবার সম্ভাবনা উজ্জ্বলতর। পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে বীমার অগ্গতি অত্যন্ত অপ্রতুল । যেমন একজন জাপানী গড়ে বছরে জীবন বীমার জন্য প্রায় ১,৭০,০০০ টাকা প্রিমিয়াম দিয়ে থাকে। সেখানে বাংলাদেশে জনপ্রতি জীবন বীমার গড় বার্ষিক প্রিমিয়াম মাত্র ৫০ টাকার মত। এ তথ্য আমাদের আশাহত নয় বরং আশান্বিত করে। কারণ সামনে অনেক বেশি অগ্রসর হবার সম্ভাবনা রয়েছে। প্রতিবেশি দেশসমূহ যেমন ভারত, পাকিস্তান, শ্রীলংকার তুলনায়ও আমাদের প্রিমিয়াম অত্যন্ত কম। ভারতে জন প্রতি বার্ষিক জীবন বীমার প্রিমিয়াম ব্যয় ছয় ডলারের বেশি কিন্ত্র বাংলাদেশে তা এক ডলারের কম। সাধারণ মানুষের আর্থিক সচ্ছলতা যত বাড়বে, জীবন বীমার চাহিদা তত বৃদ্ধি পাবে। আমাদের মাথাপিছু আয়, জিডিপি ইত্যাদি যেমন বাড়ছে তেমনি মুদ্রাম্ষীতির হার এশিয়ার অনেক দেশের তুলনায় কম । জীবন বীমার ক্রম বৃদ্ধির জন্য অর্থনীতির এই চিত্র আমাদের আশাম্বিত করে যে, বর্তমান শতাব্দীতে বাংলাদেশে জীবন বীমার চাহিদা ক্রম সম্প্রসারিত হবে।' অর্থনৈতিক পরিবর্তন আমাদের সমাজ জীবনে প্রভাব ফেলতে শুরু করছে। আমাদের গড় আয়ু বাড়ছে । আগাযী দশকে বাংলাদেশে ষাটোর্ধ মানুষের সংখ্যা এক কোটি ছাড়িয়ে যাবে। বয়স্কদের আর্থিক নিরাপত্তার জন্য অবশাই বীমা ক্কিমের প্রয়োজন হবে। বৃদ্ধ বয়সে পেনসন প্রদানের জন্য ভারতসহ পৃথিবীর অনেক দেশে 01000) 501০1 21171180011 ক্ষিম চালু 'করা হয়েছে। বাংলাদেশে এ ধরনের ক্ক্রিম চালু করার জন্য ইসলামী জীবন বীমা উদ্যোগ গ্রহণ ৫০ ইসলামী আইন ও বিচার ///.109070790791.001)

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।