ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১০৯
📝 লেখা 📖 পিডিএফ

হতে উজ্জ্বলতর হবে। সর্ব সাধারণের মধ্যে সচেতনতা ও স্বচ্ছতা বৃদ্ধির সাথে সাথে মানুষ জীবন বীমার প্রয়োজনীয়তা বেশি বেশি উপলব্ধি করবে এবং শরীয়া সম্মত পদ্ধতিতে জীবন বীমা ব্যবস্থার প্রতি আকৃষ্ট হবে। এ জন্য প্রয়োজন পরিকল্পিত ও বৈজ্ঞানিক উপায়ে ইসলামী জীবন বীমা সম্পর্কে প্রচার ও এর সফলতাসমূহ তুলে ধরা। ৩. বীমা ব্যবস্থার উদ্ভব হয়েছিল পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে যৌথ উদ্যোগে ঝুঁকি মোকাবেলার একটি পদ্ধতি হিসেবে । বর্তমান কালে ইসলামী বীমা যে পথ ও পদ্ধতিতে বীমা ব্যবস্থার রূপায়ন ঘটাচ্ছে তাকে আমরা 14102] [19072706- এর শরীয়া সম্মত সংস্করণ বলতে পারি। পলিসি মালিকদের উদ্যোগে ও ব্যবস্থাপনায় 'না- লাভ, না-ক্ষতি' এই ভিত্তিতে বীমা ব্যবস্থা পৃথিবীর উন্নত দেশসমূহে সফলতার সাথে কাজ করে যাচ্ছে। অনেক দেশে মিউচুয়াল ইন্স্যুরেন্স পদ্ধতিতে প্রচলিত বীমা অত্যন্ত সফলতা লাভ করেছে। বিশেষ করে, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, ফ্রান্স প্রভৃতি দেশে মিউচুয়াল বীমার সফলতা প্রমাণ করে যে ইসলামী বীমার ক্ষেত্রেও পরিচালনা ব্যয়.হ্রাসের মাধ্যমে অধিক উদৃত্ত নিশ্চিত করা সন্ভব। বীমা গ্রহীতাগণ যখন উদ্ৃত্ত অংশ ফেরত পাবেন তখন স্বাভাবিকভাবে প্রিমিয়াম প্রচলিত বীমার প্রিমিয়াম থেকে কম হবে। পলিসি গ্রাহকগণ চুক্তি মাফিক লাভের অংশ যত বেশি পাবেন, ইসলামী জীবন বীমা তত বেশি প্রসার লাভ করবে। ৪. বাংলাদেশে পাচটি ইসলামী ব্যাংক তাদের প্রায় ১৫০টি শাবার মাধ্যমে সার দেশে প্রায় সাত লক্ষাধিক গ্রাহকের সেবায় নিয়োজিত রয়েছে। ইসলামী জীবন বীমা প্রতিষ্ঠান এই সাত লক্ষ পরিবারে অন্তত বিশ লক্ষ পলিসি বিক্রয়ের সুযোগ বা সন্তাবনা সৃষ্টি করতে পারে । ব্যক্তি বীমা ছাড়াও ইসলামী ব্যাংকসহ সকল ইসলামী প্রতিষ্ঠানে 'গ্রুপ বীমা' চালু করার উদ্যোগ সফলতা লাভ করবে বলে আশা করা যায়। 'ফ্রুপ বীমা" শুধু মাত্র ইসলামী প্রতিষ্ঠানসমূহের নয় যে কোনো প্রতিষ্ঠানে এর উপযোগিতা রয়েছে। যেহেতু 'গ্রুপ বীমার' প্রচলন বর্তমানে অত্যন্ত সীমিত আকারে রয়েছে, সেহেতু ইসলামী বীমা প্রতিষ্ঠান সম্ভাবনাময় এই বাজারকে সম্প্রসারিত করার সুযোগ সৃষ্টি করতে সক্ষম হবে। ৫. আমাদের দেশে স্বাস্থ্য বীমার প্রচলন অতি সম্প্রতি শুরু হয়েছে। গ্রুপ বীমার মত স্বাস্থ্য বীমার সম্প্রসারণ ইসলামী জীবন বীমার জন্য একটি নতুন ও প্রায় অনাবিষ্কৃত বাজারের সৃষ্টি করতে পারে। স্বাস্থ্য সেবা প্রদানকারী ব্যক্তি মালিকানাধীন সংস্থা সমূহের সাথে সহযোগিতামূলক চুক্তি ও সমম্িত উদ্যোগ নেয়া সম্ভব হলে বাংলাদেশের 10171)91 96০007-এ বিশেষ করে চাক্রীজীবীদের মধ্যে স্বাস্থ্য বীমার বাজার সৃষ্টি করা সম্ভব বলে মনে হয় । আমাদের দেশে স্বল্প ও নির্দিট আয়ের ব্যজিদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে বীমা ব্যবস্থার মাধ্যমে ৪৮ ইসলামী আইন ও বিচার ///.10907079091.001)

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।