ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১০৯
📝 লেখা 📖 পিডিএফ

সমন্বিত ও যৌথ উদ্যোগ অত্যন্ত ফলপ্রসূ ও কার্যকর হবে। প্রচলিত জীবন বীমার আরো একটি সমস্যা হচ্ছে মাত্রাতিরিক্ত ].90521)01. বা অতিবাহিত বীমার হার । বলা হয় যে, বীমা বিক্রয়ের প্রথম দুই বছরের মধ্যেই পাচ ভাগের প্রায় তিনভাগ পলিসি বন্ধ হয়ে যায়। এ সমস্যাটিকে অবশ্য পৃথক কোনো সমস্যা হিসেবে না দেখে প্রচলিত বীমার ত্রুটিপূর্ণ বিপণন ব্যবস্থার ফল হিসাবে দেখা যেতে পারে। বাজারে নানা ধরনের অনৈতিক পদ্ধতি (07601108] [-806০9) চালু থাকার ফলেই এ সমস্যার উত্তব হয়েছে। কমিশন ভিত্তিক বিপণন ব্যবস্থার যৌক্তিক পরিবর্তন ঘটিয়ে [.80520101- এর হার কমানো সম্ভব বলে বিশেষজ্ঞগণ মনে করেন। সম্ভাবনা ও ভবিষ্যত ১৯৭৯ সালে সুদানে প্রথম ইসলামী বীমা কোম্পানী চালু হবার পর বিগত দুই দশকে পৃথিবীর প্রায় কুড়িটি দেশে ৫০টির অধিক ইসলামী বীমা প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে বলে আমরা জানি। আমরা এও জানি যে, পৃথিবীর ৪৫টি দেশে ইসলামী ব্যাংক ব্যবস্থা চালু হয়েছে। আফ্রিকার সুদানে ইসলামী বীমার প্রথম প্রাতিষ্ঠানিক সূত্রপাত হলেও বর্তমানে এশিয়া মহাদেশে ইসলামী বীমার ব্যাপক বিস্তৃতি ও প্রসার ঘটেছে। বাংলাদেশ পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসাবে স্বাভাবিকভাবে আশা করা যায় যে, ইসলামী বীমার প্রচার, প্রসার ও ব্যাপকতার সন্তাবনা এদেশে অনেক বেশি। ১. ইসলামী বীমা, প্রচলিত বীমার সাথে পাল্লা দিয়ে এদেশের জনগণের নিকট অধিকতর গ্রহণীয় হবে তখনই যখন গ্রাহকরা উপলব্ধি করবে যে ইসলামী বীমার মাধ্যমে গ্রাহক স্বার্থ অধিকতর সংরক্ষিত হচ্ছে। যখন তারা দেখবে ও বুঝবে যে ইসলামী বীমা শরীয়া সম্মত পদ্ধতিতে কম খরচে গ্রাহকদেরকে অধিকতর সেবা প্রদান নিশ্চিত করতে সক্ষম হয়েছে। সে ক্ষেত্রে ইসলাম ধর্মের অনুসারী নয় এমন জনগোষ্ঠীও এই বীমা ব্যবস্থার প্রতি তাদের আস্থা প্রকাশ করবে । উদাহরণ হিসাবে বলা যায় সিংগাপুরের কথা, সেখানে কমপক্ষে দুইটি বীমা প্রতিষ্ঠান তাকাফুল বা ইসলামী বীমা প্রকল্প চালু করেছে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে যে, সিংগাপুরের ইসলামী বীমা গ্রাহকদের প্রায় ২২% হচ্ছে অমুসলিম সম্প্রদায়ভুক্ত। প্রচলিত বীমা ব্যবস্থার সাথে তুলনামূলক শ্রেষ্ঠত্‌ প্রমাণ করতে না পারলে এটি হওয়া সম্ভব নয় ! ২. বাংলাদেশের শিক্ষিত সম্প্রদায়ের একাংশের মধ্যে ইসলাম সম্পর্কে বিত্রাস্তি থাকলেও সাধারণ মানুষের মনে "ইসলাম সম্পর্কে রয়েছে শ্রদ্ধা মিশ্রিত আবেগ ও ভালোবাসা । যে কোনো ইসলামী উদ্যোক্তার জন্য এটি অত্যন্ত আশার কথা । সাম্প্রতিক কালে পণ্য উৎপাদনকারীরা 'হালাল' শব্দটি ব্যবহারের ছ্বারা-এর সুফল পেতে শুরু করেছেন। বাংলাদেশে ইসলামী ব্যাংকের সফলতা ও গ্রহণযোগ্যতা এ কথা সুপ্রমাণিত করেছে যে ইসলামী বীমার ক্ষেত্রেও সফলতার সম্ভাবনা উজ্জ্বল ইসলামী আইন ও বিচার ৪৭ ///.10907079091.001)

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।