বীমাপত্র চালু করা হয়নি। প্রতিবেশি দেশ ভারতসহ পৃথিবীর অনেক দেশে প্রায় শতাধিক জীবন বীমার প্রডাক্ট বা বীমা পলিসি চালু রয়েছে। একথা সত্য যে সব পলিসির সমান চাহিদা নেই । কিন্তু সব ধরনের চাহিদা মেটানোর জন্য বীমা কোম্পানীসমূহকে অবশ্যই নানামুখী বীমা পলিসি তৈরি করতে হবে । এটি করা সম্ভব হলে সর্বস্তরের সকল মানুষের চাহিদা মেটানোর মাধ্যমে বীমার বাজার ক্রম সম্প্রসারিত হতে থাকবে । এ জন্য প্রয়োজন সার্বক্ষণিক বাজার গবেষণা (00171017010) 7181701 19568101) সম্প্রতি জীবন বীমার ক্ষেত্রে পল্লীর জন সাধারণ, নিম্ন বিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণীর মানুষের চাহিদার প্রতি লক্ষ্য রেখে কতিপয় নতুন বীমা স্কীম চালু করার সুফল ইতিমধ্যে বাজারে লক্ষ্য করা গেছে। বাজার-গবেষণাকে সাময়িক ব্যবস্থা হিসাবে গ্রহণ না করে ক্রমাগত ব্যবহারের মাধ্যমে ইসলামী জীবন বীমার ক্ষেত্রেও সুফল বয়ে আনবে । ইসলামী দৃষ্টিকোণ থেকে অতি সম্প্রতি 'দেন মোহর' বীমাকে এমন একটি সফলতার দৃষ্টান্ত হিসেবে চিহ্নিত করা যায়। প্রচলিত বীমা ব্যবস্থা সম্পর্কে যে অভিযোগটি প্রায় করা হয় তা হচ্ছে এর সেবার মান। গ্রাহক সেবার নিয়মুখী যান মানুষকে বীমার প্রতি বিমুখ করেছে বলে অনেকে মনে করেন। বিশেষ করে বিক্রয়োত্তর সেবা (৯০1 98169 91৮1০) নিশ্চিত করা হয় না বলে বীমা গ্রাহকগণ প্রায়ই অসন্তুষ্ট থাকেন। একজন অসন্তুষ্ট গ্রাহক যদি দশজনের নিকট তার অসস্তষ্টির কথা ব্যক্ত করেন তবে বাকী এই দশজনের নিকট পরবর্তীতে বীমাপত্র বিক্রয় করা প্রায় দুঃসাধ্য হয়ে পড়ে। বীমা পেশাজীবীগণ অধিকাংশ ক্ষেত্রে বর্তমান নিয়ে এত বেশি ব্যস্ত থাকেন যে বাজারের দীর্ঘ মেয়াদী ও ভবিষ্যত প্রতিক্রিয়া সম্পর্কে চিন্তা-ভাবনা করার ফুরসত পান না। যেহেতু বীমা একটি সেবা শিল্প সেহেতু বিক্রয় পূর্ব বা বিক্রয়োত্তর সেবার দিকটিকে খাটো করে দেখার কোন অবকাশ নেই। ইসলামী বীমার পণ্য নিয়ে যারা মাঠে, ময়দানে কাজ করবেন, যারা বিপণন ব্যবস্থাপনায় নিয়োজিত থাকবেন তারা যদি সার্বক্ষণিকভাবে সেবার মান নিশ্চিত করতে সক্ষম হন তাহলে প্রতিটি সন্তষ্ট গ্রাহক বীমা কোম্পানীর পক্ষে নীরবে বিপণন কর্মী হিসাবে কাজ করে যাৰেন। বীমার বাজারে এর ইতিবাচক প্রভাব পড়বে এবং বীমা প্রতিনিধিদের দেখে মানুষ দূরে সরে না গিয়ে সানন্দে এগিয়ে আসবে। প্রচলিত বীমার চতুর্থ সমস্যা হচ্ছে এর অতিরিক্ত 0০190 ০১096 বা মাথা পিছু ব্য়। বিশেষ করে জীবন বীমার ক্ষেত্রে সংগ্রহ ব্যয় বেশি হওয়ার কারণে অনেক দেশে বিতরণ ব্যবস্থার বিকল্প পথ ও পদ্ধতির ব্যবহার করা হচ্ছে । বলা হয় যে জীবন বীমার প্রথম বছরের এক টাকা প্রিমিয়াম আয়ের জন্য এক টাকা দশ পয়সা ব্যয় হয় । বিপণন ও বিতরণ ব্যবস্থায় গুণগত ও পদ্ধতিগত পরিবর্তন আনয়নের মাধ্যমে ব্যয় নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হলে ইসলামী বীমার উদৃত্ত প্রচলিত বীমার চাইতে বেশি হবে । এর ফলে বীমাকারী ও বীমা গ্রহীতাগণ অধিকতর উপকৃত হবেন। ইসলামী বীমার ব্যয়ভার কম হলে জনগণ এর প্রতি অধিক আকৃষ্ট হবে এ ক্ষেত্রে ইসলামী ব্যাংক ও ইসলামী বীমার ৪৬ ইসলামী আইন ও বিচার ///.10907079091.001)
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।