ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১০৯
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী জীবন বীমা বাস্তবায়নের চতুর্থ সাময়িক সমস্যা হচ্ছে উপযুক্ত ও প্রশিক্ষিত জনবলের অভাব। দেশের বীমা পেশাজীবীদের মধ্যে ইসলামী বীমা সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতা উভয়টির অভাব রয়েছে । বর্তমান প্রেক্ষাপটে এটি স্বাভাবিক | ফলে প্রচলিত বীমার কর্মী বাহিনী ও নতুন অনভিজ্ঞ নিয়োগপ্রাপ্ত কমীদেরকে পরিকল্পিতভাবে সুনির্দিষ্ট কর্মসূচির মাধ্যমে প্রশিক্ষিত করা প্রয়োজন । প্রশিক্ষণের ক্ষেত্রে ইসলামী জীবন বীমার উৎস, ইতিহাস, বৈশিষ্ট, প্রচলিত বীমার সঙ্গে এর তফাৎ ইত্যাদি সম্পর্কে সচেতনতা সৃষ্টি ছাড়াও নীতি, নৈতিকতা, সততা ও নিস্বার্থ সেবার মনোভাব সৃষ্টি করার জন্য উদ্দুদ্ধ করা প্রয়োজন । উপযুক্ত প্রশিক্ষণের পাশাপাশি পেশাগত শিক্ষার বিষয়টিকে সম গুরুত্ব দিতে হবে। কর্মীবাহিনীর আদর্শবাদিতা ও পেশাগত উত্কর্ধতার সমদ্থিত রূপায়নের উপর নির্ভর করছে ইসলামী জীবন বীমার সফলতার গতি । এক্ষেত্রে অনীহা বা অবহেলা আত্মঘাতী হবে বিধায় বিষয়টি অতীব গুরুত্বের সাথে বিবেচনার মধ্যে রাখতে হবে । চলতি সমস্যা (05707091679) আমাদের দেশের বীমা বাজারে ও প্রচলিত জীবন বীমায় যে সব মৌলিক সমস্যা বিরাজমান, ইসলামী বীমার ক্ষেত্রেও তা সমভাবে বর্তাবে । আমাদের দেশের সাধারণ মানুষ “বীমা বলতে জীবন বীমাকেই বুঝে থাকে । সাধারণ বীমা সম্পর্কে সাধারণ মানুষের ধারণা অত্যন্ত সীমিত বা নেই বললেই চলে । কিন্ত্রী জীবন বীমা সম্পর্কে সাধারণ মানুষের ধারণা ইতিবাচক নয় বরং নেতিবাচক বলা চলে। বীমা সম্পর্কে মানুষের ধারণা নেতিবাচক হওয়ার পেছনে অনেক কারণ রয়েছে । আজকের আলোচনায় সেদিকে দৃষ্টিপাত না করে আমরা নিশ্চিতভাবে বলতে পারি জীবন বীমা সম্পর্কে মানুষের নেতিবাচক দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন । কেন না জীবন বীমা ব্যবস্থা অবশ্যই জন কল্যাণমুখী ধ্যান ধারণা হতে উৎসারিত। মানুষের কল্যাণ বা মঙ্গল যেখানে নিহিত সেখানে মানুষ যদি এর সুফল সম্পর্কে সন্দিহান হয় তবে বুঝতে হবে সমস্যাটির জন্য বীমা ব্যবস্থা নয় বরং এর সাথে জড়িত ব্যক্তিবর্গই দায়ী । ইসলামী বীমার প্রস্তাব মানুষের নিকট যখন পেশ করা হবে তখন এদেশের সর্বস্তরের জনগোষ্ঠীর মধ্যে তাৎক্ষণিক ব্যাপক ইতিবাচক সাড়া পড়ে যাবে এমন নয় । জীবন বীমা সম্পর্কে মানুষের অনীহার মধ্যেই ইসলামী বীমা কমীদের কাজ করতে হবে এবং মানুষের. মধ্যে বীমা ব্যবস্থার প্রতি আস্থার ভাব ফিরিয়ে আনতে হবে। একাজটি করা সহজ হবে যদি গ্রাম-গঞ্জে, নগরে-বন্দরে যে সমস্ত বীমা কর্মী মানুষের নিকট ইসলামী জীবন বীমার সওগাত বয়ে নিয়ে যাবেন তাদেরকে উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ ও নৈতিকমানে উন্নীত করা হয়। বীমা প্রতিনিধিরা এজেন্টদের আচার, আচরণ, চারিত্রিক মাধূর্ধ্য, সেবা, সততা, সত্যবাদিতা ইত্যাদি গুণাবলীর উপর ইসলামী জীবন বীমার সফলতা অধিকাংশ নির্ভরশীল । প্রচলিত জীবন বীমার দ্বিতীয় সমস্যা হচ্ছে এই যে সময়ের পরিবর্তনের সাথে সাথে এই বীমা ব্যবস্থায় মানুষের পরিবর্তিত প্রয়োজন ও চাহিদা অনুযায়ী বিস্তার ও বিভিন্ন মুখী ইসলামী আইন ও বিচার ৪৫ ///.10907079091.001)

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।