ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১০৯
📝 লেখা 📖 পিডিএফ

প্রকল্প' নামে কাজ করলেও বীমা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ কর্তৃক এসব প্রতিষ্ঠানের বিশেষত্ব ও কার্যপদ্ধতির ব্যাপারে বিশেষ বিধি বা আইন প্রণয়নের উদ্যোগ এখনও নেয়া হয় নি। দিল 0877 রেজিস্ট্রেশন করা হয়েছে, সেহেতু আপাত দৃষ্টিতে একথা বলা যায় যে ইসলামী কোম্পানীসমূহের ক্ষেত্রেও ১৯৩৮ সালের বীমা আইন প্রযোজ্য । কিন্ত ইসলামী জীবন বীমা কোম্পানীর সংঘ স্মারকে ([০71018110]7) স্পষ্টভাবে বর্ণিত আছে যে, শরীয়া আইন অনুযায়ী কোম্পানীর সকল কার্যক্রম পরিচালিত হবে । এ ক্ষেত্রে বাস্তবতার দাবি হচ্ছে, ইসলামী বিধি মোতাবেক যারা বীমা ব্যবস্থা পরিচালিত করতে চান তাদেরকে আইনগতভাবে তা করার জন্য বিধিগত সমর্থন প্রদান করা। অন্যথায় সর্বস্তরের জনগণের মধ্যে বিভ্রান্তির নিরসন করা দুরূহ হবে। প্রচলিত বীমা আইনের কতিপয় ধারার প্রয়োগ ইসলামী বীমার জন্য রহিত করা যেতে পারে, কিংবা ইসলামী বীমার জন্য নতুন বীমা আইন প্রণয়ন ও প্রচলন করা যেতে পারে। পৃথিবীর অনেক দেশে এর উদাহরণ রয়েছে। এ জন্য বীমা অধিদপ্তরে ইসলামী বীমার জন্য 'বিশেষ সেল' গঠন করা যেতে পারে । প্রস্তাবিত সেল বা শাখা শরীয়া ভিত্তিক বীমা ব্যবস্থার পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য আইনগত ও বিধিগত জটিলতা সমূহ চিহিত করে তা দূরীভূত করার উদ্যোগ নিতে পারে। প্রিমিয়াম হার নির্ধারণের ক্ষেত্রে সূদ ভিত্তিক বিনিয়োগ আয়কে হিসাবের মধ্যে ধরা হয়। যেহেতু ইসলামী জীবন বীমার বিনিয়োগ সৃদমুক্ত ব্যবস্থায় করতে হবে সেহেতু প্রতিটি প্রডাক্ট' এর প্রিমিয়াম হার নির্ধারণের জন্য সৃদ এর পরিবর্তে সন্তাব্য মুনাফাকে ভিত্তি হিসেবে গণ্য করা প্রয়োজন । সন্তাব্য মুনাফার ভিত্তিতেও প্রিমিয়াম নির্ধারণ সম্ভব বিধায় এ সমস্যা হতে উত্তরণ সহজসাধ্য হবে। ইসলামী 'জীবন বীমা'র ক্ষেত্রে আর একটি প্রধান ও গুরুতৃপূর্ণ সাময়িক সমস্যা হচ্ছে সর্বস্তরের মানুষের কাছে ইসলামী জীবন বীমার ধারণাগত ও পদ্ধতিগত (00170911008] গা] 71009000121) রূপরেখা সম্পর্কে স্বচ্ছ ধারণার অভাব। ইসলামী জীবন বীমার উপর পুস্তক-পুস্তিকা, প্রবন্ধ ও গবেষণাধর্মী লেখার অভাবের ফলেই এ সমস্যার উদ্ভব। জীবন বীমার ইসলামী বাস্তবায়নের ইতিহাস দুই দশকেরও ক্ম। মুসলিম দেশসমূহে ব্যাপকভাবে ইসলামী জীবন বীমার উপর পর্যাণ্ড আলোচনা, গবেষণা না হওয়ার ফলে যারা জীবন বীমার ইসলামী রূপায়ন দিতে এগিয়ে এসেছেন তাদের মধ্যেও এ ব্যাপারে পরিপূর্ণ ও স্বচ্ছ ধারণার অভাব রয়েছে। এর ফলে দৈনন্দিন কাজ কর্ম পরিচালনায় যারা নিয়োজিত হবেন তারা যদি প্রথম থেকেই সম্ভাব্য সকল সূত্র থেকে বীমা সম্পর্কে তথ্য, উপাত্ত, সাহিত্য, জ্ঞান, গবেষণার উপাদানসমূহ নিজেদের আয়ত্তে আনতে সচেষ্ট হন এবং প্রাপ্ত জ্ঞানের ভিত্তিতে উদ্ভূত পরিস্থিতিতে সঠিক সমাধানের পথসমূহ চিহ্নিত করতে সক্ষম হুম তাহলে এ সমস্যায় আশু সমাধাম সম্ভব । ৪৪ ইসলামী আইন ও বিচার ///.10907079091.001)

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।