ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১০৯
📝 লেখা 📖 পিডিএফ

অন্যদিকে প্রাচীন পদ্ধতিতে শিক্ষিত আলেমগণ আধুনিক বীমা ব্যবস্থার বিস্তারিত বিষয়াদি সম্পর্কে অজ্ঞতার দরুন এগুলোর সাথে ইসলামী বিধানের সম্পর্ক নির্ণয়েও ব্যর্থ হন। অতএব বীমা ব্যবস্থার বিস্তারিত দিক সমূহের উপর যথেষ্ট আলোচনা ও পর্যবেক্ষণ হওয়া প্রয়োজন। যাতে করে আমাদের আলেমগণ প্রস্তাবিত পদ্ধতি সমূহের গ্রহণযোগ্যতা সম্পর্কে সুস্পষ্ট মতামত ও রায় প্রদান করতে পারেন। ঠিক একইভাবে আধুনিক বীমা ব্যবস্থা সম্পর্কে ওয়াকেবহাল ও বিশেষজ্ঞদেরকে ইসলামী শরীয়া ও সংশ্লিষ্ট বিষয়ে ইসলামের পণ্ডিতগণ কিভাবে অনুধাবন করেছেন, সমাধানের পথ বাতলে দিয়েছেন তা জানতে হবে এবং উপলব্ধি করতে হবে । এর ফলে সম্ভব হবে পাশ্চাত্যের বীমা পদ্ধতি সম্পর্কে প্রকৃত ইসলামী দৃষ্টিভঙ্গি ও সকল প্রশ্মের জবাব খুঁজে পাওয়া। চতুর্থ সাধারণ সমস্যা হচ্ছে এই যে, একালে শরীয়তের সকল বিধি পরিপূর্ণভাবে বাস্ত বায়িত হচ্ছে না। শরীয়তের কিছু অংশ গ্রহণ এবং কিছু অংশ বর্জন সন্ভব নয়। সম্পূর্ণ শরীয়তকে সামষ্টিকভাবে পালন না করা হলে সমাজে পূর্ণাঙ্গ কল্যাণ বয়ে আনতে পারে না। যেমন সূদমুক্ত ব্যাংক ব্যবস্থা কখনই পূর্ণাঙ্গ হতে পারে না যদি না পাশাপাশি সুদমুক্ত শরীয়ত ভিত্তিক বীমা ব্যবস্থা গড়ে ওঠে। সূদ মুক্ত বিনিয়োগ ব্যবস্থার পর্যাপ্ত ব্যবস্থা না থাকলে ইসলামী ব্যাংক বা ইসলামী বীমার জন্য তা সুফল বয়ে আনবে না। অর্থাৎ সামগ্রিকভাবে রাষ্ট্রনীতি, অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যের সকল ক্ষেত্রে ইসলামী শরীয়তের বিধি বিধান চালু না হলে ইসলামী ব্যাংক, বীমা, বিনিয়োগ সবকিছুই হোচট খেতে থাকবে। শরীয়তের প্রতিটি হুকুমকে কাজে পরিণত করা ও তার প্রতিটি অংশের প্রতি বিশ্বাস স্থাপন করা মুসলমানদের জন্য একান্ত কর্তব্য । এরূপ করা হলে কুরআনের নির্দেশ পরিপূর্ণভাবে মানা হয় । পবিত্র কুরআনে বলা হয়েছে 'তোমরা কি কুরআনের কতক অংশ বিশ্বাস কর আর কতক অংশ অবিশ্বাস'কর ? তাই যদি হয়, তোমাদের মধ্যে যারা এরূপ করবে তাদের শাস্তি হলো দুনিয়ার জীবনে চরম লাঞ্কনা এবং কেয়ামতের দিনে তাদেরকে নিক্ষেপ করা হবে কঠিন আযাবের মধ্যে” । “ইসলামী বীমা' ব্যবস্থা পরিপূর্ণভাবে শরীয়তের বিধি মোতাবেক পরিচালিত করা ছাড়া বিকল্প কোন পথ নেই। প্রচলিত বীমার সবকিছু হুবহু রেখে দিয়ে শুধু মাত্র ভাষাগত কিছু পরিবর্তন, পরিবর্ধন করলেই তা “ইসলামী বীমা' হিসেবে পরিগণিত হবে না। শরীয়া আইন মোতাবেক কিছু কিছু পরিবর্তন করা হল আর কিছু কিছু পরিবর্তন করা হল না তা শরীয়ার দৃষ্টিতে গ্রহণযোগ্য হবে না। বরং এরূপ করলে আমাদের জন্য চরম লাঞ্কনা ও পরকালীন কঠিন শাস্তির বিষয়ে পবিত্র কুরআনে সাবধান করে দেয়া হয়েছে।: সাময়িক সমস্যা ইসলামী বীমা ব্যবস্থার পূর্ণাঙ্গ বাস্তবায়নের পথে কতিপয় সাময়িক সমস্যার প্রতি আমরা এবারে দৃষ্টিপাত করব । বাংলাদেশে ইতোমধ্যে তিনটি ইসলামী বীমা কোম্পানী এবং একাধিক প্রচলিত জীবন বীমা (001761701018] [106 [150121706) “ইসলামী বীমা ইসলামী আইন ও বিচার ৪৩ ///.10907079091.00])

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।