শরীয়তের মূল লক্ষ্য যদি আমরা উপলব্ধি করতে সক্ষম হই তবে শরীয়তে জীবনের লক্ষ্য এবং ইসলামী বীমার তাৎপর্য উপলব্ধি করা আমাদের জন্য সহজসাধ্য হবে । শরীয়তের মূল লক্ষ্য হচ্ছে মানব জীবনকে সৎ, সুন্দর, ন্যায় ও পবিত্রতার ভিত্তিতে গড়ে তোলা। শরীয়তের পরিভাষায় একে বলা হয়েছে “মারুফাত' বা 'ভালো কাজ'। এর বিপরীতে যা কিছু অন্যায়, অসুন্দর, পাপ-পংকিলতায় পরিপূর্ণ তাকে বলা হয়েছে “মুনকারাত' বা মন্দ কাজ। মুসলমানদের জন্য সুস্পষ্ট নির্দেশ হচ্ছে ভালো কাজে সহযোগিতা ও মন্দ কাজের বিরোধিতা করার । এখানে মনে রাখা প্রয়োজন যে, পাপ পৃণ্যের কোনো তালিকা প্রণয়নের মাধ্যমে শরীয়তের বিধি বিধানকে সীমিত করে রাখা হয়নি ৷ শরীয়ত মানব জীবনের জন্য একটি পরিপূর্ণ ছক বা নকশা পরিবেশন করেছে যার ফলে মানবীয় সৎ গুণাবলী বিকশিত হতে পারে। এই লক্ষ্য অর্জনের জন্য শরীয়তে সেই সব কাজ ও পদ্ধতিকে উৎসাহিত ও অনুমোদিত করা হয় যা সৎ ও সুন্দরকে বিকশিত করতে পারে। শরীয়তের দৃষ্টিতে মারুফাত বা ভালো কাজ. তিনটি শ্রেণীতে বিভক্ত যথা- কে) নির্দেশকারক (ফেরয/ওয়াজিব) (খ) উপদেশমূলক (মেতলুব) (গে) অনুমোদিত (যুবাহ)। শরীয়তে স্পষ্টভাবে নিষিদ্ধ করা হয়নি এমন সব কাজকেই মুবাহ বলা হয়। অনুমোদনযোগ্য মারুফাতের (মুবাহর) পরিধি অত্যন্ত ব্যাপক। সুস্পষ্ট ও নিষেধাজ্ঞার বাইরে “মুবাহ' কোনটি তা যুগে যুগে সময়ের দাৰি অনুযায়ী নির্ধারণ করার দাযিতু ধর্মীয় বিশেষজ্ঞগণের | আমাদের তৃতীয় যে সাধারণ সমস্যা তা হচ্ছে এই যে, সময়ের পরিবর্তনের সাথে সাথে শরীয়তের আইন প্রণয়ণ ও প্রয়োগের জন্য ইজমা, কিয়াস, ইজতিহাদ, ইসতিহসান প্রভৃতির প্রতি আমাদের অনীহা । অর্থাৎ কুরআন ও সুন্নাহর আলোকে যুক্তিযুক্ত ব্যাখ্যা, অনুসিদ্ধান্ত, রায় ও বিধিমালা প্রণয়নের ক্ষেত্রে অন্জ্রতা ও অনগ্রসরতা ইসলামী প্রতিষ্ঠানের অগ্রগতির পথে একটি প্রধান অস্তরায়। অগাধ পান্ডিত্য এবং জ্ঞানের অধিকারী ব্যক্তিবর্গের প্রতি সময়ের ও সমাজের দাবি এই যে, তারা যেন নিজেদের মেধা, প্রজ্বা ও ব্যুৎপত্তির সাহায্যে শরীয়ার আলোকে প্রচলিত বীমা ব্যবস্থা ও পদ্ধতির প্রয়োজনীয় সংস্কার ও প্রয়োগে সহযোগিতা দান করেন। এখানে যে বিষয়টি সর্বাধিক গুরুত্বপূর্ণ তা হচ্ছে এই যে, লক্ষ্য অর্জনের জন্য যথেষ্ট শ্রম ও সময়ের প্রয়োজন । কেন না প্রচলিত বীমা ব্যবস্থার নীতি, পদ্ধতি, সমস্যাসমূহকে প্রথমে চিহ্নিত ও বিন্যস্ত করতে হবে । এরপর এসব বিষয়ে ইসলামের বক্তব্য কি তা উদঘাটন করতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে যে ইসলামের বক্তব্য বিষয়গুলো আধুনিক গবেষকদের ব্যবহারের উপযোগী অবস্থায় নেই। কারণ এগুলো আধুনিক জ্ঞানের অনুরূপ বিন্যস্ত নয়। ফলে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত পণ্ডিতগণ প্রায়শ এগুলোর মর্ম অনুধাবনে : ব্যর্থ হন। ইসলামী জ্ঞানের বিপুল ভান্ডার অনুসন্ধানের উদ্যম ও সময় এসব জ্ঞানী ব্যজিদের নেই। | ৪২ ইসলামী আইন ও বিচার ///.10907079091.00])
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।