ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১০৯
📝 লেখা 📖 পিডিএফ

কুল্মাশা আমাদের এমনভাবে আচ্ছমন করে ফেলেছে ঘে এ সম্পর্কে কোম আলোচনাও অনৈকে অপছন্দ করেন। অধিকাংশ ক্ষেত্রে নেহায়েত অজ্ঞতা থেকে তাদের মনে সংশয়ের সৃষ্টি হয়েছে। আমাদের প্রধান সমস্যা এই যে, সমাজের উচু শ্রেণীর মধ্যে এ ধরনের অজ্ঞতা ও সংশয় অধিক পরিমাণে বিরাজ করছে। এই দু:খজনক বাস্তবতা কিন্তু হঠাৎ বিনামেঘে বন্ধ্রপাতের মত সৃষ্টি হয় নি। বরং শতাব্দীর পুঞ্জিভূত ক্রম অবক্ষয়ের চরম পরিণতি এ অবস্থার জন্য দায়ী । বিগত কয়েক শতাব্দীতে মুসলমানদের মধ্যে জ্ঞান, শিক্ষা, গবেষণা, চিন্তা ও সংস্কৃতির ক্ষেত্রে যে বন্ধাত্যের সৃষ্টি হয়েছিল তার চরম পরিণতি ও অশুভ প্রভাবের ফলেই শিক্ষিত শ্রেণীর মুসলমানরা পাশ্চাত্য চিন্তা-চেতনার রঙীন চশমা ব্যতিরেকে কোনো কিছু দেখতে পান না। পাশ্চাত্যের নয়, এমন কোন কিছু তাদের অনুপ্রাণিত করতে পারে না বা বিশ্বাসযোগ্যতা সৃষ্টি করে না । আপাত ৰিরোধী মনে হলেও এ কথা সত্য যে, পাশ্চাত্যের সভ্যতা-সংস্কৃতির লালন ও অন্ধ অনুকরণ আমাদের সমাজে এক ধরনের নেশা বা ব্যাধিতে পরিণত হয়েছে। আমাদের মধ্যে যারা পাশ্চাত্যের আদর্শে অনুপ্রাণিত নিজেদের ধর্মের জ্ঞান এদের অতি সীমিত। স্বাভাবিকভাবে ইসলামী নীতিমালা অনুসারে কোনো প্রতিষ্ঠান চালু করার জন্য শরীয়তের বিধি বিধানের বিষয় উথাপিত হলে এসব প্রস্তাবের যৌক্তিকতা উপলব্ধি করা তাদের জন্য কষ্টকর হয়। ফলে যে কোন প্রস্তাব পাশ কাটিয়ে চলা বা ধামাচাপা দিয়ে রাখা এদের পক্ষে স্বাভাবিক। ইসলামী বীমা চালুর ক্ষেত্রে আমাদের সামনে যে সব বাধার প্রাচীর রয়েছে তা কিন্তু অলংঘনীয় নয়। এখানে মৌলিক যে সমস্যা তা হচ্ছে অনেকে এটা বিশ্বাস করেন না যে ইসলামী নীতিমালার আলোকে বীমা ব্যবস্থার প্রচলন হলে সমাজ কল্যাণের ইন্সিত লক্ষ্যসমূহ অর্জন সম্ভব। এটি অবশ্যই ইসলামের কোন ক্রুটি নয় । ইসলামের শিক্ষা সম্পর্কে আমাদের চরম অজ্ঞতা থেকে এই অবিশ্বাসের জন! হয়েছে । অতএব আমাদের প্রথম ও প্রধান কাজ হবে শিক্ষিত জনগোষ্ঠীর নিকট ইসলামী বীমার নীতিমালা ও বিশেষত্সমূহ ব্যাখ্যা করা। শরীয়া আইনের গতিশীলতা এবং কিভাবে তা প্রতিযুগের প্রগতিকামী মানব সমাজের চাহিদা মেটাতে সক্ষম সে সম্পর্কে সমাজে স্বচ্ছ ধারণা সৃষ্টি করতে হবে । আমরা যদি তা করতে পারি তাহলেই ভ্রান্তির কুয়াশা দূরীভূত হবে এবং সমাজের বুদ্ধিজীবিপণ ইসলামী বীমার স্কীম সমূহে সমর্থন দেবেন। ইসলামী বীমার প্রচার ও প্রসারের ক্ষেত্রে দ্বিতীয় যে প্রধান বাধা তা হচ্ছে অনেকেই ইসলামী শরীয়ার বিধি বিধান একালে অচল বলে মনে করেন । তারা মনে করেন অতীতে যে সব আইন কানুন বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে বা প্রয়োজনে প্রণয়ন করা হয়েছিল সেগুলো পুনঃপ্রবর্তন করা নির্বদ্ধিতারই নামান্তর ৷ কিন্ত্র শরীয়তের মূল লক্ষ্য হচ্ছে মানব জীবনকে সভ্য, সুন্দর ও পবিত্র রূপে গড়ে তোলা, এবং মানব জীবনকে সকল প্রকার অন্যায়, অবিচার ও পাপ-পংকিলতা মুক্ত করা। ইসলামী আইন ও বিচার ৪১ ///.109070790751.001)

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।