ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১০৯
📝 লেখা 📖 পিডিএফ

বীমা ব্যবস্থা মূলত একটি সহঘোগিতামূলক প্রতিষ্ঠান যেখানে পায়ম্পরিক কল্যাণ সাধনের মাধ্যমে অর্থনৈতিক অনিশ্ঠয়তার ঝুঁকি থেকে ব্যক্তি ও' সমাজ উপকৃত হয়ে থাকে। বীমা ব্যবসা ও ইসলাম বীমা ব্যবসা ইসলাম সম্মত কি না এ বিষয়ে গত শতাব্দীতে যথেষ্ট আলোচনা হয়েছে। ইসলামী চিন্তাবিদগণ ফিকহ ও শরীয়তের আলোকে বিষয়টি পর্যালোচনা করার পর দেখেছেন যে পারস্পরিক সহযোগিতার নীতি অনুযায়ী সৃদমুক্তভাবে বীমা ব্যবসা পরিচালনা করা হলে তা ইসলাম বিরোধী হবে না। ইসলামী ব্যবস্থায় বীমা ব্যবসা যে পদ্ধতিতে কাজ করবে তা ইতোপূর্বে সংক্ষেপে ব্যাখ্যা করা হয়েছে। ইসলামী জীবন বীমা প্রচলনের ক্ষেত্রে যদি কোনো শরীয়ত বিরোধী ব্যবস্থা বা পদ্ধতির ছোয়া না পাওয়া যায় তবে তাকে ইসলাম সম্মত নয় বলার কোনো যুক্তি নেই। এ ছাড়াও ইসলামী বীমা ব্যবস্থার গ্রহণযোগ্যতা বিচার করতে হবে এর লক্ষ্য ও উদ্দেশ্যের দ্বারা । ইসলামী বীমা পদ্ধতি সম্পর্কে আমরা দীর্ঘদিন থেকে আলোচনা করে আসছি। এ আলোচনার ফলশ্রুতিতে আমরা যা বুঝেছি তা নিম্নরূপ : ক. আমরা লক্ষ্য করেছি, বীমা ও জুয়৷ সম্পূর্ণ আলাদা ও বিপরীতধর্মী এবং ইসলাম ধারণাযোগ্য ঝুঁকি মোকাবেলার নীতি অনুমোদন করে। খ. আমরা বুঝতে পেরেছি যে, বর্তমান যুগে বীমার অনেকগুলো অত্যাবশ্যক সামাজিক ও অর্থনৈতিক উপযোগিতা রয়েছে। গ. আমরা জানি, পুঁজিবাদী অর্থনীতিতে অনুসৃত বীমা পদ্ধতির বিভিন্ন ক্রটি রয়েছে এবং এ পদ্ধতি ইসলামী শরীয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। ঘ. আমরা অনুভব করি যে, ইসলামী শরীয়ার আওতাধীনে একটি নতুন বীমা পদ্ধতি চালু করা যায় যার ভিত্তি হবে আত্-তাকাফুল বা যৌথ নিশ্চয়তা এবং পারস্পরিক সহযোগিতা । উ. বীমার নতুন পদ্ধতি (তোকাফুল) অনুসরণ করলে তা বীমা গ্রহীতা, বীমাকারী এবং সাধারণভাবে সমাজের জন্য অধিকতর সুফল বয়ে আনবে। সমস্যা সমূহ (সাধারণ সমস্যা) ইসলামী বীমার সাধারণ সমস্যা সম্পর্কে আলোকপাত করতে হলে প্রথমে আমাদের শিক্ষিত সমাজের একাংশের দৃষ্টিভঙ্গি ও মনোভাব সম্পর্কে আলোচনা করা প্রয়োজন । ইসলামী কোন প্রতিষ্ঠান এই সমাজে প্রতিষ্ঠিত হোক সমাজের এক শ্রেণীর লোক তা কামনা করেন না, বরং অনেকেই এর বিরোধিতা করেন। ইসলাম সম্পর্কে বিভ্রান্তির ঘন ৪০ ইসলামী আইন ও বিচার ///.10907079091.001)

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।