ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১০৯
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী বীমা কি? ইসলামী বীমা কি ? এ সম্পর্কে একটি পরিচ্ছন্ন ধারণা থাকা প্রয়োজন । ইসলাম “ফিতরত' বা প্রকৃতির ধর্ম । অতএব মানব প্রকৃতির প্রতিটি প্রয়োজনকে ইসলাম স্বীকার করে এবং গুরুত্ব দেয়। কিন্ত প্রতি ক্ষেত্রেই ইসলাম কিছু সীমারেখা টেনে দেয়। মানব করে না। স্বাভাবিকভাবেই ইসলামী ব্যবস্থার অধীন এমন কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠান চালু করা সম্ভব নয় যেখানে জুয়া, সুদ, বা ফটকাবাজারীর অবকাশ আছে। ফলে ইসলামী চিন্তাবিদগণ এ ব্যাপারে একমত যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় বীমা ব্যবসা যে পদ্ধতিতে পরিচালনা করা হয়ে থাকে তা ইসলাম সম্মত নয়। কারণ প্রথমত পুঁজিবাদী ব্যাংক ব্যবস্থার মত পুঁজিবাদী বীমা ব্যবস্থাও গড়ে উঠেছে পুঁজিপতির পুঁজি সৃষ্টির মাধ্যম বা হাতিয়ার হিসাবে । ইসলামী সমাজ ঠিক এর বিপরীতে প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতে চায় যা সমাজের সাধারণ মানুষের কল্যাণে নিয়োজিত । অপরের পুঁজিকে ভিত্তি করে একটি বিশেষ গোষ্ঠী লাগামহীন মুনাফা ভোগ করবে ইসলাম তা অনুমোদন করে না। অতএব বর্তমানে যে পদ্ধতিতে বীমা ব্যবসা পরিচালনা করা হয় তার পরিবর্তে সকলের তরে সকলে আমরা" নীতির উপর ভিত্তি করে বীমা প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব। এ ধরনের প্রতিষ্ঠানের কার্য পদ্ধতি অনেকটা সমবায় প্রতিষ্ঠানের অনুরূপ হবে। কিন্তু বাস্ত বে সংগঠনটি অবয়ব ও গঠন প্রকৃতিতে একটি পাবলিক লিমিটেড কোম্পানী হিসাবে গড়ে উঠবে । দেশের কোম্পানী আইনের অধীনে প্রতিষ্ঠানটি রেজিস্ট্রি করা প্রয়োজন হবে এবং কোম্পানীর উদ্যোক্তা বিনিয়োগকারীগণ জনগণের মাঝে খোলা বাজারে শেয়ার ছাড়তে পারবে । তবে অন্যান্য জয়েন্ট স্টক কোম্পানীর তুলনায় এই প্রতিষ্ঠানের বিশেষত্ব হবে এই যে বোর্ডে কোম্পানীর শেয়ারমালিকদের প্রতিনিধিদের পাশাপাশি পলিসি গ্রাহকদের মধ্য থেকেও পরিচালনা বোর্ডে নির্দিষ্ট সংখ্যক প্রতিনিধি বোর্ড সভায় নির্বাচিত হতে পারবেন। এ ছাড়া শেয়ার মালিকদের মূলধন এবং পলিসি থরাহকদের উদ্ৃত্ত তহবিল বিনিয়োগ করা হবে সম্পূর্ণ আলাদা হিসাবের মাধ্যমে । অর্থাৎ শেয়ার মালিকদের বিনিয়োগ থেকে যে মুনাফা আসবে তা কোম্পানীর পলিসি গ্রাহকদের উদ্ধৃত্ত তহবিল বা এর মুনাফার সাথে একীভূত করা হবে না। পলিসি গ্রাহকদের জমাকৃত চাদা বা প্রিমিয়ামের অংক পৃথক দু'টি অংশে বিভক্ত করা হবে। শুধুমাত্র শরীয়ত অনুমোদিত খাতসমূহে এবং পদ্ধতির মাধ্যমে কোম্পানীর মূলধন ও তহবিল বিনিয়োগ করা হবে । একটি “শরীয়া তত্বাবধায়ক কমিটি' কোম্পানীর সকল কার্যক্রম পর্যবেক্ষণ করবে এবং শরীয়তের অনুমোদন/অননুমোদন বিষয়ে মতামত প্রদান করবে । ' ইসলামী পদ্ধতিতে জীবন বীমা গ্রহীতাগণকে একটি সমিতির সদস্যের সাথে তুলনা করা যেতে পারে৷ যেখানে সদস্যগণ একটি সাধারণ তহবিলে চাদা প্রদান করবে । এই চাদার ' অর্থ শরীয়ত অনুমোদিত পথে (সৃদমুক্তভাবে) বিনিয়োগ করা হবে। ইসলাম প্রবর্তিত ইসলামী আইন ও বিচার ৩৯ ///.10907079091.001)

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।