ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১০৯
📝 লেখা 📖 পিডিএফ

এবং সুখের বিষয় এই যে বিনিয়োগকারী উদ্যোক্তাগণও এ ব্যাপারে সংগঠিত হয়ে উদ্যোগ গ্রহণ করেছেন এবং বাংলাদেশে একাধিক (তিনটি) ইসঙ্গামী বীমা কোম্পানী প্রতিষ্ঠা লাভ করেছে। বীমা নিয়ে বিতর্ক ইসলামের দৃষ্টিতে বীমার বৈধতা নিয়ে বিতর্ক দীর্ঘ দিনের ৷ এর মধ্যে জীবন বীমা নিয়ে বিতর্কের মাত্রা অনেক বেশি । বিতর্কের মৌল বিষয়গুলো নিয়ে কিছুটা আলোকপাত করা যেতে পারে। ক) জীবন বীমা কি জীবনের বীমা করে ? না, বন্ত্ুত তা নয় । জীবন বীমা একটি আর্থিক নিরাপত্তা ব্যবস্থা । বীমাযোগ্য স্বার্থ ব্যতিরেকে বীমা করা যায় না। মানুষের জন্য ঝুঁকি যেমন অবধারিত তেমনি মৃত্যুও অবধারিত। অনাকাঙ্ধিত দুর্ঘটনা আমরা এড়াতে পারি না। দুর্ঘটনার ফলে আমাদের জীবনে নেমে আসে দু:খ, দুর্দশা ও দৈন্য । জীবন বীমার দ্বারা জীবনের আর্থিক দৈন্য ও আর্থিক ক্ষতির মোকাবেলা করা হয়। কারো করুণা বা দয়ার ভিক্ষা দ্বারা নয়, এটি করা হয়.পরম্পরের সাহায্য সহযোগিতার মাধ্যমে । নিজেদের পরিবার পরিজনকে কারো মুখোপেক্ষি না করে প্রয়োজনীয় বিস্তের ব্যবস্থা করা ইসলামেরই শিক্ষা। খ. জীবন বীমা কি সৃদ ও জুয়ার সমতুল্য নয় ? না, প্রচলিত বীমা সৃদ ভিত্তিক হলেও তা জুয়ার সমতুল্য নয়। বস্ত্রত : জুয়া যেখানে ঝুঁকি সৃষ্টি করে, বীমা সেখানে ঝুঁকি মোকাবেলায় সহায়তা করে । বীমা পদ্ধতি জুয়া বা লটারির অনুরূপ নয় বরং এর বিপরীত। জুয়া বা লটারী যেখানে ঝুঁকি সৃষ্টি করে, বীমা সেখানে চলমান ঝুঁকি জনিত ক্ষতি নিরসনে সহায়তা প্রদান করে । ক্ষতি নিরসনে মানুষ যদি পরস্পরের প্রতি সহমর্মিতার ভিত্তিতে এক্যবন্ধ প্রয়াস গ্রহণ করে তখন তা পাপ নয় পৃণ্য হিসাবে গণ্য হবার কথা । বীমাকারী ও বীমা গ্রহীতার অংশীদারিত্তের ভিত্তিতে সৃদমূক্ত, জুয়ামুক্ত চুক্তির ছ্বারা জীবন বীমা ব্যবসা পরিচালিত হলে তা ইসলামের দৃষ্টিতে বৈধ বলে গণ্য হতে পারে। গ. জীবন বীমা কি ইসলামের মৌল বিশ্বাসের পরিপন্থী নয় ? অবশ্যই তা নয়। নিজেদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী বা বিকল্প হিসাবে মুসলমানরা জীবন বীমা ক্রয় করেন না । বরং সৃষ্টিকর্তার প্রতি অবিচল আস্থা ও নির্ভরশীলতা বজায় রেখেই বীমা পদ্ধতির পোরস্পরিক সহযোগিতা) মাধ্যমে নিজের, 'নিজ পরিবারের আর্থিক সচ্ছলতা আনয়নের উদ্যোগ ইসলামের মৌল বিশ্বাসের সাথে সাংঘর্ষিক নয়। ভালো কাজে পারস্পরিক সহযোগিতার জন্য পবিত্র কুরআনে তাগিদ দেয়া হয়েছে । (সুরা আল-মায়েদা : ২) ৩৮ ইসলামী আইন ও বিচার ///.10907079091.001)

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।