ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১০৯
📝 লেখা 📖 পিডিএফ

খোলার জন্য ব্যাংক অনুমোদন দেয় না। এ ছাড়া ব্যাংক লীজ বা অংশীদারিত্ের ভিত্তিতে যে সব বিনিয়োগ করে সে সব প্রতিষ্ঠানের সম্পদ কিংবা তার নিজস্ব সম্পদ সমূহকে ঝুঁকিপূর্ণ অবস্থায় রাখাকে যুক্তিযুক্ত মনে করে না। বিনিয়োগকৃত সম্পদ যদি ঘটনাক্রমিক দুর্বিপাকের কারণে ক্ষতিগ্রস্ত বা বিনষ্ট হয় তবে ব্যাংক আমানতকারীদের অর্থের হেফাযত করতে ব্যর্থ হবে । অতএব বিভিন্ন ধরনের বীমার মাধ্যমে ঝুঁকিমুক্তভাবে সম্পদের সংরক্ষণ ব্যাংকের নৈতিক, সামাজিক ও আইনগত দায়িত্ব । যেহেতু প্রচলিত বীমা ব্যবসা ইসলাম সম্মত নয় সেহেতু ইসলামী ব্যাংক বা ধর্মপ্রাণ মানুষের নিকট তা গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়নি । অতএব শরীয়ত অনুমোদিত পন্থায় বীমা ব্যবস্থার প্রবর্তন ও পরিচালনা সময়ের এক জরুরী দাবি । ইসলামী জীবন বীমা কেন ? সুষম আর্থ-সামাজিক ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার আমাদের শাসনতন্ত্রের মৌল নীতিমালার অন্তরভুক্ত। অতএব সামাজিক সুবিচার ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে আমাদের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের আলোকে প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা প্রয়োজন । বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে ইসলামী মূল্যবোধ ও নীতিমালা ভিত্তিক প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা হলে তা শুধুমাত্র শাসনতান্ত্রিক অঙ্গীকার পূরণেরই সহায়ক হবে না। বরং তা হবে আদর্শভিত্তিক জীবন যাপনের মহত উদ্যোগ । আমরা জানি বর্তমান বিশ্বের সর্বত্র ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে পেশ করা হচ্ছে এবং অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের যাবতীয় অংগনে ইসলামের বিজ্ঞান ভিত্তিক নীতিমালা প্রয়োগের ব্যাপারে যথেষ্ট অনুকূল সাড়া পরিলক্ষিত হচ্ছে। বর্তমানে মুসলিম অমুসলিম রাষ্ট্র নির্বিশেষে গড়ে উঠছে ইসলামী শরীয়া ভিত্তিক ব্যাংক, বীমা ও বিনিয়োগ প্রতিষ্ঠান। অত্যন্ত আশা ও গর্বের ব্যাপার এই যে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বাংলাদেশে ইতোমধ্যে ইসলামী শরীয়ত মোতাবেক সৃদবিহীন ব্যাংক ও বীমা ব্যবস্থা চালু হয়েছে। জনগণ এই প্রচেষ্টাকে শুধু সমর্থনই করেনি বরং সক্রিয় সহযোগিতা দান করেছে। আমরা জানি সৃদবিহীন ব্যাংক ব্যবস্থা চালু হবার পর থেকে এদেশের ধর্মপ্রাণ উদ্যোক্তাগণ ইসলামী শরীয়া মোতাবেক বীমা ব্যবস্থার প্রয়োজনীয়তা ও শুরুত্ব অধিকতর উপলব্ধি করেছেন । এখানে উল্লেখ করা যেতে পারে যে সুদান, তিউনিসিয়া, সৌদী আরব, ইরান, বাহরাইন, মালয়েশিয়া, ক্রুনাই, ইন্দোনেশিয়া, সিংগাপুর, শ্রীলংকা প্রভৃতি রাষ্ট্রে শরীয়া ভিত্তিক বীমা প্রতিষ্ঠান দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে এ ছাড়া যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, লুক্সেমবার্গ এবং বাহামায় ইসলামী বীমা (তাকাফুল) প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে এবং সফলতার দৃষ্টান্ত স্থাপনে সক্ষম হয়েছে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে সমাজ সচেতন ও ধর্মপ্রাণ বাংলাদেশের চিস্তাবিদগণ জনগণের চাহিদা মোতাবেক ইসলামী বীযা ব্যবস্থু। প্রচ্গনের তাগিদ অনুভব করেছেন ইসলামী আইন ও বিচার ৩৭ ///.10907079091.001)

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।