ংলাদেশে ইসলামী জীবন বীমা ঃ সমস্যা ও সম্ভাবনা কাজী মো: মোরতুজা আলী “বীমা শব্দটি আমাদের নিকট অতি পরিচিত । কিন্ত “ইসলামী বীমা সম্পর্কে আমাদের ধারণা খুব স্পষ্ট নয়। যদিও ইসলামী ব্যাংক ব্যবস্থা সম্পর্কে ইতিমধ্যে আমাদের অনেকের বাস্তব ধারণা হয়েছে। অতএব ইসলামী বীমা সম্পর্কে কিছুটা ধারণা নেয়া যেতে পারে। “ইসলামী বীমা" প্রচলিত বীমা ব্যবসার সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয় যদিও উভয়ের মধ্যে পদ্ধতিগত ও তত্তগত যথেষ্ট মিল রয়েছে। বীমা ব্যবসা, পুঁজিবাদী অর্থনীতির একটি প্রধান ভিত । আধুনিক বীমা ব্যবস্থা আধুনিক জীবন যাত্রার এক অপরিহার্য অংশ হিসেবে গড়ে উঠেছে। শিল্প, ব্যবসা, বাণিজ্য, তথা অর্থনৈতিক অগ্রগতির সাথে সাথে বীমা ব্যবসার প্রসার স্বাভাবিক গতিতে হয়ে থাকে । জনপ্রতি গড় বীমা প্রিমিয়ামের অংক একটি দেশের অর্থনৈতিক অথ্গতি এবং ঝুঁকি সচেতনতার পরিচায়ক। জীবন ও সম্পদের যে সব ঝুঁকি আমরা প্রত্যক্ষ করি সে সব ঝুঁকি কিভাবে সব চাইতে উত্তম পদ্ধতিতে মোকাবেলা করা যায় সেই চিস্তা থেকে বীমা সেবার উৎপত্তি । জীবন মানেই ঝুঁকি ও অনিশ্চয়তা । বস্তুত অনিশ্চয়তা আমাদের নিত্যদিনের সাথী । আমরা চাই জীবনকে ঝুঁকি মুক্ত রাখতে । কিন্তু জীবনকে ঝুঁকি মুক্ত রাখা বাস্তবে সম্ভব নয়। স্বাভাবিকভাবে তাই আমরা ঝুঁকি মোকাবেলার পথকে বেছে নিয়েছি। ব্যবসায়ীদের জন্য ঝুঁকি এক রোমাঞ্চকর খেলার অংশ বিশেষ । ব্যবসা-বাণিজ্যে যেমন ঝুঁকি আছে, তেমনি আছে মুনাফার সম্ভাবনা । ব্যবসায় মুনাফার হারকে নিশ্চিত করার জন্য সব ধরনের নিখাদ ঝুঁকির (8:16 7151) বৈজ্ঞানিক ও নিয়মতান্ত্রিক মোকাবেলার প্রচলিত নাম হচ্ছে বীমা। ঠিক একইভাবে, মৃত্যু, স্বাস্থ্যহীনতা, বার্ধক্য, প্রভৃতির ফলে একটি পরিবারের অর্থনৈতিক নিরাপত্তার জনাও বীমার ব্যবহার করা হয়৷. অনেক ক্ষেত্রেই বীমা বাধ্যতামূলকভাবে করতে হয়। দেশের প্রচলিত আইন অনুসারে একজন মোটর গাড়ি মালিককে বাধ্যতামূলকভাবে তৃতীয় পক্ষের দায় (17170 17081 11901110) মেটাবার জন্য বীমাপত্র সংগ্রহ করতে হয়। ব্যবসায়ী মাত্রই জানেন ঘে আস্তর্জাতিক আমদানী রণ্তানীর ক্ষেত্রে পণ্যের বীমা গ্রহণের শর্ত ব্যতিরেকে খণপত্র লেখক : ব্যবস্থাপনা পরিচালক, প্রাইম ইসলামী লাইফ ইঙ্গরেন্স লিমিটেড ///.1090709071.001)
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।