ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১০৯
📝 লেখা 📖 পিডিএফ

* অনুমান ভিত্তিক মাপ। অনুমানের মাধ্যমেও কিছু পণ্য মাপা হয়। যেমন- শাক- সবজির মৃঠা, লাকড়ির আটটি, মাছের ভাগা-ইত্যাদি । * মিটার ফুট বা গজের মাপ। গজ বা হাতের দৈর্ঘ দ্বারা কোন কোন পণ্যের পরিমাণ নির্ধারিত হয়। যেমন কাপড়, তার, চট, কার্পেট, জমি ইত্যাদি । ইঞ্চি, ফিট মিটার ইত্যাদি গজের মাপের শ্রেণীভুক্ত । * কিছু কিছু দ্রব্য এমন আছে যাতে উল্লিখিত পরিমাপ পদ্ধতির কোনটিই প্রয়োগ হয় না কোন রূপ মাপ-জোক ছাড়া আস্ত দ্রব্য হিসেবেই তা বিক্রি করা হয়। যেমন- গরু, গাড়ি, ফিজ, তরমুজ, কাঠাল, লুঙ্গী, চাদর, জগ, বালতি, বই, কলম, লাইট, টেবিল, ব্যাগ, ঘড়ি ইত্যাদি । বর্ণিত পরিমাপ পদ্ধতিগুলোর মধ্যে প্রথম দুই প্রকার তথা ওজনের মাপ ও পাত্রের যাপে পরিমাণ নিরীতি দ্রব্যাদি ছাড়া বাকী অন্য মাপের দ্রব্য বা যেগুলো মাপা ছাড়াই বিক্রি হয় সে সব পণ্যের ক্ষেত্রে বিধান হলো, যদি পণ্য ও মূল্য উভয় এক জাতীয় হয় (যেমন : পরিমাণগত সমতা রক্ষা করা আবশ্যিক নয়, বরং কমবেশি বৈধ হবে । তবে নগদ বেচাকেনা হতে হবে । নগদ-বাকী হলে সুদ হবে । আর যদি এক জাতীয় না হয় বরং পণ্য হয় এক বস্ত্র এবং মূল্য অন্য বস্ত্র (যেমন- বালতী, জগ, গরু-ছাগল, লুঙ্গী, জায়নামাজের মধ্যে পারস্পরিক বিনিময়) তাহলে কম বেশি যেমন বৈধ হবে, তেমনি নগদ-বাকীও বৈধ হবে। কোন অবস্থাতেই সূদ হবে না । কারণ এ ক্ষেত্রে সৃদের দু'টি মৌলিক বৈশিষ্টের একটিও নেই। ওজনের মাপ ও পাত্রের মাপে ব্যবহৃত পণ্যাদি যেমন: ধান, গম, লবণ ইত্যাদির মধ্যে যদি লেনদেন হয়, তখন পণ্য ও মূল্য উভয়টি এক জাতীয় হলে, সেখানে উভয় দ্রব্যের পরিমাণ সমান হতে হবে এবং বেচা কেনা নগদ হত হবে । এ দুটির একটিও বিদ্যমান না থাকলে সৃদী লেনদেনে পরিণত.হবে। আর যদি পণ্য ও মূল্য এক জাতীয় দব্য না হয় তাহলে সেখানে কমবেশি করা বৈধ হবে বটে কিন্ত নগদ হওয়া আবশ্যক । নগদ বাকী হলে তা সৃদে পরিণত হবে। ইসলামী আইন ও বিচার ৩৫ ///.10907079091.001)

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।