সৃদের প্রধান দু'টি শর্ত এখানে প্রনিধানযোগ্য যে, যে কোন বস্তুর লেনদেনই হোক, তাতে দু'টি বৈশিষ্ট থাকলে সুদের প্রশ্ব আসবে, বৈশিষ্ট দুটি নিম্নরূপ :- ১. বি নিল রত ধানের বিনিময়ে ধান ইত্যাদি ২. টানার নাতে পণ্যে ও মূল্যে উল্লিখিত বৈশিষ্টদ্বয়ের একটিও যদি না থাকে তবে তাতে কম-বেশি ও নগদ বাকী সব প্রক্রিয়া বৈধ হবে। যেমন : একটি গরু একটি উটের ও একটি গরু পাঁচটি ছাগলের বিনিময়ে কিংবা দুই হালী কমলা দুই ডজন কলার বিনিময়ে ক্রয়-বিক্রয় করা হলে, তাতে পরিমাণগত কমবেশি এবং বাকী নগদও বৈধ হবে। আর ত্রব্য দুটির মাঝে বৈশিষ্টছ্বয়ের কোন একটি যদি বিদ্যমান থাকে আর অন্যটি না থাকে যেমন- ওজনের পদ্ধতি এক কিন্তু পণ্য এক জাতীয় নয় (যেমন : চাল ও ডাল) অথবা একই জাতীয় কিন্ত ওজনে দুটোই মাপা হয় না (যেমন বড় চিখড়ি, যা কেজি হিসেবে মেপে বিক্রি হয় এর বিনিময়ে ছোট চিংড়ির ভাগা বিক্রি হলে) তাহলে পরিমাণগত তারতম্যের সাথে বেচা-কেনা বৈধ হবে । কিম্ত্র নগদ হতে হবে; নগদ বাকীতে বৈধ হবে না। এমনিভাবে ঘে সব দ্রব্য ওজন ব৷ পাত্রে মেপে পরিমাণ নির্ধারণ করা হয় না, বরং গণনা করে (যেমন- হালি, কুড়ি, শ) পরিমাণ নির্ধারণ করা হয় (যেমন : শাকের মুঠা, লাকড়ীর আঁটি) এসব বস্ত্র বেচাকেনার ক্ষেত্রে পণ্য ও মূল্য দুটো যদি এক প্রজাতির হয় (যেমন- এক হালী কমলার বিনিময়ে দু'হালী কলা) তবু পরিমানে কম-বেশি করা যাবে । তবে তা৷ হতে হবে নগদ বেচা-কেনা, নগদ বাকী বৈধ হবে না। আর এক জাতীয় না হলে কমবেশি ও নগদ বাকী সব বৈধ। সূদী পণ্যসামযী আমাদের সমাজে যে সব দ্রব্য সামত্রী পণ্য হিসেবে প্রচলিত, তার পরিমাপ পদ্ধতি বিভিন্ন ধরনের হয়ে থাকে | যেমন:- * ওজনের মাপ। দীড়িপাল্লা বা বাটখারা ইত্যাদি দিয়ে যা মাপা হয়। (যেমন- চাল, ডাল, লবণ, চিনি, আলু ইত্যাদি) কেজি, সের, মন, টন, লিটার এই মাপ পদ্ধতি মাপের অস্তরভুক্ত। * পাত্রের মাপ। দ্রব্যের পরিমাণ নির্ধারণের এটিও একটি মাধ্যম । গ্রামেগঞ্জে ধান-চাল দীড়িপাল্লা দিয়ে যেমন মাপা হয়, তেমনি পরিমাণ নির্ধারণী বিশেষ পাত্র দ্বারাও মাপা হয়। * গণনার মাধ্যমে মাপ । গণনার মাধ্যমেও (যেমন হালী, কুড়ি, শ) কোন কোন দ্রব্যের পরিমাণ নির্ধারণ করা হয় । ধেমন- কলা, কমলা, ডিম, লিচু ইত্যাদি । ৩৪ ইসলামী আইন ও বিচার ///.1090709091.001)
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।