পরিভাষায় চক্রবৃদ্ধি সূদ বলা হয়। মেয়াদী সৃদ এবং মেয়াদী সৃদের উপর চক্রবৃদ্ধি সৃদ উভয়ই ইসলামের দৃষ্টিতে হারাম এবং নিষিদ্ধ। চতক্রবৃদ্ধি সূদ সম্পর্কে কুরআনের ভাষ্য- “হে মুমিনগণ! তোমরা চক্রবৃদ্ধি হারে সৃদ উদরস্থ করো না ।' সুরা আলে ইমরান-১৩০) সৃদ অর্থনৈতিক শোষণ এবং অবৈধ পন্থায় সম্পদ কুক্ষিগত করার একটি জঘন্যতম হাতিয়ার। সৃদের অন্তরালে অশুভ পুঁজিবাদ জন্ম নেয় এবং সমাজে অর্থনৈতিক স্থিতিশীলতা ও ভারসাম্য বিলুপ্ত হয়। তাই মহান আল্লাহ তাআলা সূদকে হারাম করেছেন। ইরশাদ হয়েছে, “আল্লাহ ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্যকে হালাল করেছেন এবং সূদকে হারাম করেছেন।" (সুরা বাকারা : ২৭৫) এ আয়াতের ব্যাখ্যায় হযরত ওমর রা. বলেছেন, সর্বশেষে সৃদের আয়াত নাধিল হয়েছে। অত:পর নবীজীর স. ইন্তেকাল হয়েছে, কিন্তু তিনি আমাদের সামনে সূদের নির্দিষ্ট কোনো ব্যাখ্যা পেশ করেন নি। সুতরাং যে নির্দেশ জারি হয়েছে তাকে বহাল রাখ, সকল সন্দেহযুক্ত জিনিস থেকে মুক্ত থাকো । আল্লামা তীবি র. হযরত উমর রা. এর ব্যাখ্যাকে আরো পরিষ্কার করে বলেন, “আয়াতের নির্দেশ যথার্থ এবং তা বহাল রয়েছে, রহিত হয় নি। এতে কোনো সন্দেহ নেই। এ জন্য নবীজী স. এর কোনো ব্যাখ্যা করেন নি। সুতরাং আয়াতের নির্দেশকে তার স্ব অবস্থানে রাখতে হবে । কোনরূপ সন্দেহ বা সংশয় করা যাবে না। এবং তাকে বৈধ করার জন্যে কুটকৌশলের আশ্রয় নেয়া যাবে না।' “হে মুমিনগণ! তোমরা চক্রবৃদ্ধি হারে সৃদ খেয়ো না এবং আল্লাহকে ভয় কর, যাতে তোমরা সফলকাম হতে পারো।' (সূরা আলে ইমরান -১৩০) হযরত আলী, ইবনে মাসউদ ও জাবের রা. প্রমুখ সাহাবীগণ বর্ণনা করেন, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সূদখোর, সৃদদাতা, সৃদের হিসাব রক্ষক এবং সাক্ষীদ্বয়কে অভিসম্পাত করেছেন এবং বলেছেন তারা সকলেই সমান অপরাধী । (সূত্র : আল মিসবাহুল মুনীর ফী তাহযীবি তাফসীরি ইবনে কাসীর, পৃষ্ঠা-১৯৭, মুসলিম শরীফ : খণ্-৩, হাদীস নং-১২১৯) বিদায় হজ্বের এতিহাসিক ভাষণে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছ্ধযর্থহীন ভাষায় ঘোষণা করেছেন, 'জাহিলী যুগের প্রচলিত সৃদের সমস্ত কারবার আমার এই পদতলে সমাধিস্থ করা হলো। সর্ব প্রথম আমি আমার চাচা হযরত আব্বাসের সূদী কারবারটি বাতিল ঘোষণা করছি। (সূত্র : আবু দাউদ, খণ্ড-৩, হাদীস নং-৬২৮/মূসলিম শরীফ, আল মিসবাহুল মুনীর ৃষ্ঠা-১৯৬) ইসলামী আইন ও বিচার ৩৩ ///.1090709091.001)
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।