ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১০৯
📝 লেখা 📖 পিডিএফ

পুরাতন স্বর্ণ বা রৌপ্যের বিনিময়ে নতুন স্বর্ণ বা রৌপ্যের নগদ ক্রয়-বিক্রয় হলে এবং নতুনের পরিমাণের চেয়ে পুরাতনের পরিমাণ অপেক্ষাকৃত বেশি হলে অতিরিক্ত অংশ সুদ হিসেবে গণ্য হবে । অনুরূপভাবে যা মেপে কিংবা. ওজন করে লেনদেন করা হয়, সে সব দ্রব্যের এক জাতীয় বস্ত্র পারস্পরিক লেনদেনে কোনো পক্ষ অতিরিক্ত কিছু গ্রহণ করলে তা সৃদ হবে । এমন কি এ ক্ষেত্রে উত্কৃষ্টের সাথে নিকৃষ্টের অদল-বদল হলেও উভয় দ্রব্য সমজাতীয় হওয়ার কারণে তাতে কম-বেশি করলে বর্ধিত অংশ সূদ হবে । কেন না একই শ্রেণীভুক্ত বস্ত্র মধ্যে গুণগত ও মানগত দিক থেকে কোন পার্থক্য ও ব্যবধান থাকলে তা ধর্তব্য হবে না। যেমন এক মণ আমন ধানের বিনিময়ে এক মণ ইরি ধান যার মূল্য সমান নয় অদল বদল করতে হলে এক মণ আমন ধান এক মণ ইরি ধানের সাথে অদল বদল করা ফাবে। এ ক্ষেত্রে সামান্য কম-বেশি করা হলে, যে পরিমাণ অতিরিক্ত দেয়া হবে বা নেয়া হবে তা সৃদ হবে। 'মু'জামু লুগাতিল ফুকাহা' গ্রন্থে পণ্যের সৃদ 'রিবা আল ফদল'-এর নিয্লোক্ত সংগা প্রদান করা হয়েছে। 'একই জাতীয় দ্রব্যের পারস্পরিক ক্রুয়-বিক্রয়কালে. এক পক্ষ অপর পক্ষকে যা কিছু অতিরিক্ত প্রদান করে তাকে মালের সৃদ বলে। রিবা আল ফদল সম্পর্কে হাদীসের ভাষ্য হযরত আবু সাঈদ খুদরী রা. হতে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রূপার বিনিময়ে রূপা, গমের বিনিময়ে গম, যবের বিনিময়ে যব, খেজুরের বিনিময়ে খেজুর, লবণের বিনিময়ে লবণ লেনদেন করা হলে সে ক্ষেত্রে পরিমাণে সমান সমান হতে হবে এবং নগদ হতে হবে। যে ব্যক্তি বেশি দেবে বা বেশি গ্রহণ করবে সে সুদী কারবারী সাব্যস্ত হবে। এ ক্ষেত্রে সৃদ গ্রহীতা ও দাতা উভয়ে সমান অপরাধী । (বুখারী ও মুসলিম) হাদীসে উল্লিখিত ছয় প্রকার দ্রব্যের প্রত্যেকটির ক্ষেত্রেই এক প্রজাতির পারস্পরিক লেনদেন করার সময় কমবেশি করলে বা সমান সমান করে নগদ বাকী বিক্রি করলে তা সৃদী কারবার হবে । তবে দুই প্রজাতির দ্রব্যে নগদ লেনদেন হলে পরিমাণে কমেবেশি করা যাবে। উল্লেখ্য, সৃদ হারাম হওয়ার হুকুম শুধু এই ছয় প্রকার দ্রব্যের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং অন্যান্য দ্রব্ও এ নিষেধাজ্ঞার আওতায় পড়ে। এগুলো বিস্তারিত আলোচনার দাবী রাখে । জাহেলী যুগে আরবে এরূপ নিয়ম ছিল যে, তারা একে অপরকে খণ দেয়ার সময় ঝণদাতা গ্রহীতার উপর মূলধনের উপর অতিরিক্ত অংশ ধার্য করত। অত:পর খণ গ্রহীতা নির্দিষ্ট মেয়াদ শেষ হলে যদি সৃদে আসলে তার ঝণ পরিশোধ করতে না পারত তাহলে খণদাতা সৃদের অংশকে মূলধনের সাথে যোগ করে সম্পূর্ণ টাকার উপর পুনরায় নির্দিষ্ট হারে সৃদ প্রদানের শর্তে খণের মেয়াদ বাড়িয়ে দিত। এরূপ করাকে শরীয়তের ৩২ ইসলামী আইন ও বিচার ///.10907079091.001)

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।