প্রদত্ত মাসিক ১০০ টাকা সুদ হবে। কারণ লাড-ক্ষতি উভয়টাতে শরীক না হলে তা লভ্যাংশ হবে না; সূদে পরিণত হবে। যে সব দ্রব্যসামগ্রী মেপে বা ওজন করে লেনদেনের প্রচ্গন রয়েছে সেগুলোর এক জাতীয় দ্রব্যের পারস্পরিক অদল-বদল করতে হলে উভয় দ্রব্যের পরিমাণ সমান সমান হতে হবে ।"পরিমাণগত সমতা রক্ষা করা সত্ত্বেও যদি কোন ক্ষেত্রে সমতা বিধান করা না যায়, বরং নগদ বাকী বেচা-কেনা হয় তাহলেও সৃদী কারবারে পরিণত হবে। তবে এই মাপ বা ওজনে পরিমাণ নিণীতি দ্রব্যের ক্ষেত্রে দু'টি ভিন্ন জাতীয় দ্রব্যের যদি পরস্পর লেনদেন হয় তবে তার.মধ্যে পরিমাণগত সমতা রক্ষা করা জরুরী নয় । বরং কম-বেশি করা বৈধ হবে। কিন্ত সময়ের ব্যবধানজনিত তারতম্যের কারণে তথা নগদ বাকী বেচা কেনার ফলে যদি অতিরিক্ত নেয়া হয় তা সৃদ বলে গণ্য হবে। যেমন, কেউ যদি ১০ কেজি ডাল ২০ কেজি চালের বিনিময়ে নগদ বিক্রি করে তাহলে বৈধ হবে । কিন্তু এ কারবারটাই যদি নগদ বাকিতে সম্পন্ন হয় তাহলে সৃদী লেনদেন হবে। অনুরূপভাবে এক ব্যক্তি আরেক ব্যক্তির নিকট ৫ ভরি স্বর্ণ বা ১০ ভরি রূপা বিক্রি করল এই শর্তে যে, এই নগদ প্রদত্ত স্বর্ণ বা রূপার মূল্য স্বরূপ এক বছর পর ৫ ভরি স্বর্ণ বা ১০ ভরি রৌপ্য আমাকে প্রদান করবে । তাহলে এটা সূদী লেনদেন হিসেবে গণ্য হবে। কেন না সোনা রূপাকে মুদ্বামূল্য ধরা হয় । আর মুদ্রা কারে হাতে কিছুদিন থাকলে তা দ্বারা ব্যবসা করে সে লাভবান হতে পারে। এ ক্ষেত্রে যে পক্ষ নগদ গ্রহণ করল সে এই সময়ের ব্যবধানের সুবাদে কিছু অতিরিক্ত লভ্যাংশ হাতিয়ে নেয়ার সুযোগ পেল যা অপর পক্ষ পায় নি। সুতরাং এটা সুদী কারবার বলে গণ্য হবে। উল্লেখ্য যে, সৃদের এই প্রকারকে জঘন্য ও মারাত্মক গুনাহ বলে অভিহিত করা হয়েছে। পবিভ্র কুরআনে একে সর্বতোভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বিধায় একে 'রিব আল কুরআন'ও বলা হয়। রিবা আন নাসিয়। দ্বারাই সমাজের অসাধু পুঁজিপতিরা অর্থের পাহাড় গড়ে তোলে। দেশের বৃহৎ জনগোষ্ঠীর সম্পদ অত্যন্ত সুকৌশলে শোষণ করে নিজেদের পকেট ভারী করে। ব্যাংক শেয়ার, কারেঙ্গী ও বীমা! সহ আধুনিক অর্থমীতির প্রতিটি সেষ্টরকে এই রিবা আন নাসিয়া আচ্ছন্ন করে রেখেছে । এর গণ্ডি থেকে বেরিয়ে আসা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। রিবা আন নাসিয়াকে কুরআন যেমন দৃঢ়তার সাথে নিষিদ্ধ ঘোষণা করেছে তেমনি কুরআনের পূর্বে অবতীর্ণ সকল এঁশী গ্রহ্থেও এর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা পাওয়া যায়। (তাকমিলা, পৃ: ৫৬৭) রিবা আল ফদল বা মালের সূদ রিবা আল ফদল বলা হয় এক জাতীয় দ্রব্যের ৰা যুদ্বার পারস্পরিক নগদ লেনদেনের ক্ষেত্রে শর্তের ভিত্তিতে এক পক্ষকে অতিরিক্ত প্রদান করা যার বিনিময়ে অপর পক্ষকে কিছু দেয়া হয় না। যেমন কোন ব্যক্তি কাউকে ৫০০ টাকার নোট দিয়ে তার ভাংতি চাইল, আর অপর ব্যক্তি বলল যে, ভাংতি নিলে তোমাকে ৪৯০ টাকা ফেরত দেয়া হবে। এ ক্ষেত্রে টাকা গুণগত ও মানগত দিক থেকে একই জাতীয় হওয়ার কারণে ৪৯০ টাকার সমপরিমাণ বলে গণ্য হবে । আর অতিরিক্ত দশ টাকা ভাংক্তি প্রদানকারী ব্যক্তি কোন বিনিময় ছাড়াই হাতিয়ে নিল। সুতরাং এই দশ টাক৷ সৃদ হবে । ইসলামী আইন ও বিচার ৩১ ///.10907079091.00])
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।