ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১০৯
📝 লেখা 📖 পিডিএফ

দু'ভাগে বিভক্ত হয়ে পড়ে। নিতা নতুন মানবীয় চাহিদা পূরণে মানুষের পারস্পরিক লেমদেন ও আদান প্রদানের ব্যাপক ও বিসৃত অধিকার প্রযোগকে ব্যাহত বয়ে । মুষ্টিমেয় পুঁজিপতির হাতে অর্থ কুক্ষিগত হয়ে সমাজে অর্থের অবাধ আবর্তন রুদ্ধ হয়ে যায় । সৃদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থায় সমাজের মানুষ এক অসম' আর্থিক বৈষম্যের শিকার হয় । সূদ সমাজের অসহায় দরিদ্র মানুষের বঞ্চনা ও বিড়ম্বনার কারণ হয়ে দীড়ায়। এরা ধনীদের দ্বারা শোষিত, নিপীড়িত ও নিগৃহীত হয় । সৃদ সমাজে অশুভ পুঁজিবাদ বিস্তারের পথ সুগম করে । ফলে এর অন্তরালে পুঁজিপতিরা বিশাল অর্থ-সম্পদ ও অঢেল বিত্তৃ- বৈভবের পাহাড় গড়ে তোলে । আর তাদের' বিলাস ভোগের জন্য দরিদ্ব জনগোষ্ঠী দারিদ্বের যূপকাঠে বলি হয়। ধনী-গরীবের বৈষম্য হয় আকাশচুম্বী । বন্ত্রত বৈষম্যের ষাতাকলে পিষ্ট হয়ে অসহায় দরিদ্র শ্রেণী ধুকে ধুকে নিশেষ হয় । মোট কথা সূদ প্রথা এমন জঘন্য ও ঘৃণ্য, যে সমাজে তা চালু হয় সে সমাজে সুষ্ঠু অর্থনীতির মেরুদণ্ড ভেঙ্গে যায়। ন্যায় অন্যায়ের প্রতি ভ্রুক্ষেপ না করে অর্থ ও সম্পদ হস্তগত করার হীন মানসিকতা চরিতার্থ করার নিমিত্ত মানুষ লাগামহীন ও বেপরোয়া হয়ে ওঠে । সৃদের সংগা : সূদের আরবী প্রতিশব্দ 'রিবা' । যাকে ইংরেজিতে 197 বা [775753( বলে। এর আভিধানিক অর্থ : অতিরিক্ত, বর্ধিত ইত্যাদি । (আল মু'জামুল ওয়াসীত, আল-মুনজিদ, মিসবাহুল লুগাত) যেমন আল কুরআনে ইরশাদ হয়েছে 'তোমরা অতিরিক্ত যা কিছু প্রদান কর।' (সূরা বম- ৩৯) হেদায়ার এক ভাষ্যকারের মতে, ধন সম্পদের লেনদেনের ক্ষেত্রে মালের এমন অতিরিক্ত (প্রদত্ত বা গৃহীত) অংশ যার বিনিময়ে কোন কিছু প্রদান বা গ্রহণ করা হয় না তাই সুদ ।' হেদায়া প্রণেতার মতে, “লেনদেনের ক্ষেত্রে লেনদেনকারী দুই পক্ষের কোন. এক পক্ষ কোনরূপ বিনিময় পরিশোধ 'না করে শুধু শর্তের ভিত্তিতে যে অতিরিক্ত অংশের মালিক হয়ে থাকে তাকে সৃদ বলে ।' আল্লামা ইবনুল আরাবী বলেন, “রিবার আভিধানিক অর্থ অতিরিক্ত । পবিত্র কুরআনে রিবা বলে এ অতিরিক্ত পরিমাণকে বুঝানো হয়েছে, যার বিপরীতে কোন বিনিময় নেই।' (আহকামুল কুরআন, মিসর) উল্লেখ্য, লেনদেন ও অদল-বদলে বিনিময়হীন কিছু বর্ধিত প্রদান করলে বৰা গ্রহণ করলেই তা সূদ বলে গণ্য হবে না। বরং সে বর্ধিত অংশ সূদ হওয়ার জন্য শর্ত হলো (হানাফী ফকীহগণের মতে) লেনদেনের জন্য নির্ধারিত দ্রব্য দুটি সমজাতীয় হওয়া । নগদ টাকা ঝণ দিয়ে ঝণদাতা ঝাণগ্রহীতা হতে প্রদত্ত মূলধন ব্যতীত অতিরিক্ত যা কিছু উল করে তা যেমন সৃদের মধ্যে গণ্য, তেমনি মেপে বা ওজনে বেচা-কেনার প্রচলিত এক প্রজাতির কোন বস্ত্র পারস্পরিক লেনদেনের সময় কোন বিনিময় ছাড়া এক পক্ষ অপর পক্ষ হতে যে অতিরিক্ত বস্ত্র গ্রহণ করে তা সূদের অন্তরভুক্ত। ইসলামী আইন ও বিচার ২৯ ///.10907079091.001)

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।