ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১০৯
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী আইনে সুদ : পর্যালোচনা ও বিশ্রেষণ মাওলানা মুখলেসুর রহমান হযরত আদম আ. থেকে শুরু করে অদ্যাবধি মানুষকে তার জীবন উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে আল্লাহতাআলা পৃথিবীতে প্রয়োজনীয় সম্পদ ও জীবনোপকরণ রেখে দিয়েছে। | ইসলাম একটি সার্বজনীন আদর্শ । মানব জীবনের সর্ব বিষয়ে সুষ্ঠু ও সুন্দর সমাধান এই জীবন-বিধানে পূর্ণ মাত্রায় বিদ্যমান । মানব জীবনের প্রতিটি অধ্যায়ে ইসলামের নীতিমালা ও দৃষ্টিভঙ্গি চিরকল্যাণ ও স্থায়ী সুফল বয়ে আনে । ইসলামের নীতি ও আদর্শ ব্যক্তি স্বার্থের উর্ধে থেকে মানব জাতির সামঘিক কল্যাণের লক্ষে প্রতিফলিত হয়। সামাজিক পরিমণ্ডলে ব্যবহারিক জীবনে মানুষ মাত্রই পারস্পরিক লেনদেনে অভ্যন্ত। প্রাত্যহিক চাহিদা ও অভাব মেটানোর স্বার্থে মানুষ স্বভাবতই এই প্রয়োজনকে এড়াতে পারে না। মানব জীবনের এই স্বভাবজাত অপরিহার্য প্রয়োজনকে ইসলাম শুধু স্বীকার করেই ক্ষ্যান্ত হয় নি; এর পুঙ্খানুপু্খ ব্যাখ্যা ও চুলচেরা বিশ্লেষণও করেছে। পাশাপাশি লেনদেনের ক্ষেত্রে যে সব পন্থা ও পদ্ধতি পরিচ্ছত্র ও কলুষতামুক্ত সর্বোপরি ক্ষতিকর নয় সেগুলোর প্রতি মানুষকে উদ্দ্ধ করেছে। যেহেতু এই লেনদেন ও আদান-প্রদানের মধা দিয়ে মানুষ বৈধ উপায়ে লাভবান হয়, তাই এই লাভের পথ ধরে মানুষ লেনদেনের ক্ষেত্রে এমন কিছু পদ্ধতি ও পন্থা আবিষ্কার করেছে, যা বাহ্যদৃষ্টিতে অতি চমকপ্রদ ও ব্যক্তি বিশেষের ক্ষেত্রে উপকারী মনে হলেও মূলত সামষ্টিকভাবে ক্ষতিকারক । ইসলাম অন্যের ক্ষতি করে নিজে লাভবান হওয়ার সকল প্রক্রিয়া নিষিদ্ধ ঘোষণা করেছে। সূদ, ঘুষ, মওজুদদারী, কালোবাজারী, ভেজাল মিশ্রণ এবং জুয়া, লটারী ও বাজি ইত্যাদিসহ অর্থলোভী মানুষ কর্তৃক সৃষ্ট এমন লেনদেন প্রক্রিয়া, যা সমাজের বৃহৎ জনগোষ্ঠীর চরম ক্ষতিসাধন করে নিছক এক শ্রেণীর বুভুক্ষ অর্থলিন্মু মানুষের উদরপূর্তি করে তা ইসলাম পুরোপুরি নিষিদ্ধ করেছে। অবৈধ কারবারসমূহের মধ্যে সূদ সবচেয়ে মারাত্মক ও ব্যাপক ক্ষতিকারক । সুদ একটি সামাজিক ব্যাধি । দুরারোগ্য ও মরণব্যাধি এইডস যেমন মানবদেহ ও তার সত্তাকে ধ্বংস করে সূদী কারবার তেমনি সমাজ জীবনে অর্থনৈতিক ভারসাম্য ও অর্থের সুষম বণ্টন প্রক্রিয়ায় ভয়াবহ বিপর্যয় ও ধ্বংস ডেকে আনে। সমাজ ধনী ও দরিদ্র এ লেখক : গবেষক যুদাররির্স যাদরাসাতুল মদীনা, ঢাকা । ///.10907090791.001)

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।