এরা আল্লাহর হারামকৃত জিনিসকে হালাল বলে ফতোয়া দেবে আর যেসব জিনিসকে আল্লাহ হালাল বলেছেন এগুলোকে হারাম বলবে। আবু আমর ইবনে আবদুল্লাহ এ হাদীসের ব্যাখ্যায় বলেন, এ হাদীসে সেই সব লোকের আলোচনা করা হয়েছে, যারা কুরআন ও সুন্নাহকে মূলনীতি মানার পরিবর্তে নিজেদের জ্ঞান বুদ্ধিকে পথ প্রদর্শক করে নেয় এবং নিজেদের বুদ্ধি বিবেকের মাধ্যমে দীনি বিষয়ে মত ব্যক্ত করে। হালাল জিনিসগুলো হালাল হওয়ার ব্যাপারে একমাত্র কুরআন হাদীস থেকেই জানতে হবে এবং হারাম জিনিস হারাম হওয়ার ব্যাপারে শুধুমাত্র কুরআন হাদীস থেকেই জানতে হবে। ঘে সব লোক কুরআন হাদীস অনুধাবন করতে অক্ষম তারা নিজেদের বিচার বুদ্ধি অনুযায়ী হালাল হারাম সম্পর্কেও সিদ্ধান্ত দিতে শুরু করে। এরা নিজেরাও পথভ্রষ্ট হয় অন্যদেরও পথভ্রষ্ট করে। পক্ষান্তরে যারা ছোটখাট বিষয়েও কুরআন সুন্নাহর ভিত্তিতে সিদ্ধান্ত নেয় তারা পায় সঠিক পথের দিশা; সঠিক গন্ত্যব্যে পৌছাতে সক্ষম হয় তারা । যে সব ব্যাপারে কুরআন ও সুন্নাহর সুস্পষ্ট কোনো নির্দেশনা নেই, এসব ব্যাপারে কেউ যদি তার বিবেক বুদ্ধিকে ব্যবহার করে কোন সিদ্ধান্ত নেয় তাহলে এ রায় দোষণীয় হবে না। তবে এ ব্যাপারে রায় প্রদানকারীকে খেয়াল রাখতে হবে তার সিদ্ধান্ত যেন কুরআন ও সুন্নাহর মূল চেতনার পরিপন্থী না হয়। যে সব ব্যাপারে কুরআন ও সুন্নাহর পরিষ্কার দিক নির্দেশনা রয়েছে সেখানে কারো পক্ষে নিজস্ব বিবেক বুহ্ধি খাটিয়ে সিদ্ধান্ত দেয়ার অধিকার নেই । কেউ যদি কুরআন সুন্নাহর সুস্পষ্ট দিক নির্দেশনা থাকার পরও নিজের বুদ্ধির ঘোড়া দৌড়ানোর ধৃষ্টতা দেখায় তাহলে সে রসূল স. এর সেই বিখ্যাত হুশিয়ার বাণীর পর্যায়ভূক্ত হবে। মুসনাদে উবইদা ইবনে হুমাইদে ইবনে আব্বাস থেকে বর্ণিত; রসূল স. ইরশাদ করেন, “যে ব্যক্তি নিজের ইচ্ছামতো কুরআনের ব্যাখ্যা করলো সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়।' অতএব আমরা যারা ঈমানদার হওয়ার দাবী করি, অথচ অনেক ক্ষেত্রে কুরআন ও সুন্নাহ'র পরিবর্তে তাগুতের অনুসরণ করি, তাদের এখনই সতর্ক হওয়া উচিত। আল্লাহ সবাইকে সুন্নাহর আলোকে জীবন গঠনের তৌফিক দিন। অনুবাদ- আবু শিফা মুহাম্মদ শহীদ ইসলামী আইন ও বিচার ২৭ ///.1090709091.001)
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।