ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১০৯
📝 লেখা 📖 পিডিএফ

কুরআনুল কারীম আরো ঘোষণা করেছে, “মুমিন তো তারাই যারা আল্লাহ ও রসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং রসূলের সাথে কোনো সমষ্টিগত কাজে শরীক হলে তার কাছ থেকে অনুমতি ছাড়া চলে যায় না ।' (সূরা নূর-৬২) কুরআনুল কারীম রসূল স. সম্পর্কে মুমিনদেরকে এতোটাই সতর্ক করেছে যে, তার সম্মুখ থেকে উঠতে হলে কিংবা তার সহযাত্রী থাকা অবস্থায় চলে যেতে হলে অবশ্যই তার অনুমতি নিতে যেন কসুর না করে। প্রকৃতপক্ষে এটাই হলো নবুয়তের প্রতি শ্রদ্ধা ও আকীদার চাহিদা । যে ধর্ম তার রসূলের প্রতি এ পর্যায়ের শ্রদ্ধা, বিশ্বাস ও সম্মান প্রদর্শনের নির্দেশ দিয়েছে, যে ধর্ম নবীর মর্যাদার ব্যাপারে এতোটাই নাজুক, সে ক্ষেত্রে যে সব লোক তীর নির্দেশ ও নির্দেশিত পথ পরিহার করে তার হুকুমের পরিপন্থী কাজ নিজেদের ইচ্ছামতো যারা বিবেকের ঘোড়া দৌড়াবে তার পরও তারা কি নাজাতের প্রত্যাশা করতে পারে ? বুখারী শরীফে আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস থেকে বর্ণিত। নবী করীম স. কে তিনি বলতে শুনেছেন- রসূল স. ইরশাদ করেন, “আল্লাহ তাআলা তোমাদের যে ইলম দ্বারা ভাগ্যবান করেছেন তা থেকে তোমাদেরকে তিনি বঞ্চিত করবেন না। অবশ্য আলেমদের মৃত্যুর মাধ্যমে ইলম তোমাদের কাছ থেকে ছিনিয়ে নেয়া হবে। অত:পর মূর্খরা অবশিষ্ট থাকবে । লোকজন তাদের সমস্যার সমাধান জানার জন্য মূর্খদের শরণাপন্ন হবে এবং মূর্খরা তাদের যনস্তিক্ন প্রসূত চিত্তার মাধ্যমে সিদ্ধান্ত দেবে । এসব মূর্খ নিজেরাও পথঘ্রষ্ট হবে এবং অন্যদেরও পথন্রষ্ট করবে ।' এ বর্ণনা যখন হযরত আয়েশা রা. এর কাছে পৌছাল তখন তিনি তার ভাগ্রেকে বললেন, 'হে বোনের ছেলে! শুনেছি আবদুল্লাহ ইবনে আমর হজ্জ করতে আসছেন, তুমি তার কাছে গিয়ে এ হাদীসের সত্যতা জিজ্ঞেস করে এসো। কারণ তিনি সরাসরি রসূল স. এর কাছ থেকে উপকৃত হয়েছেন ।' অত:পর উরওয়া ইবনে যুবায়ের শ্রদ্ধেয় খালাম্মার নির্দেশ পালন করার জন্য আবদুল্লাহ একান্ত আমানতদার ছিলেন। আবদুল্লাহ বলেন, আল্লাহ তাআলা যখন তার বান্দাদেরকে ইলমের দৌলতে ভাগ্যবান করেন, তখন আর তা থেকে বঞ্চিত করেন না। তবে উলামায়ে কেরাম যখন দুনিয়া ত্যাগ করেন, তখন তাদের মৃত্যুর সাথে সাথে ইলমও চলে যায়। তখন ফতোয়া বা ফয়সালা দেয়ার ক্ষমতা মূর্খদের হাতে চলে যায়, যারা ইলম বা জ্ঞান ছাড়াই সিদ্ধান্ত দেয় । এরা নিজেরাও পথভ্রষ্ট হয় এবং অন্যদেরও পথভ্রষ্ট করে।' হযরত আউফ ইবনে মালিক আল আশজায়ী সূত্রে বর্ণিত। রসূল স. একবার ইরশাদ করেন, আমার উম্মত সত্তরের বেশি শ্রেণীতে বিভক্ত হয়ে যাবে । তন্মধ্যে বেশি ফিতনা ফ্যাসাদে তারাই জড়িয়ে পড়বে যারা দীনি ব্যাপারে অনুমানের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে। ২৬ ইসলামী আইন ও বিচার ///.10907079091.001)

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।