ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১০৯
📝 লেখা 📖 পিডিএফ

প্রকাশ্য পথভ্রষ্টতায় লিপ্ত হয়। (সূরা আহযাব) এখানে আল্লাহ তাআলা পরিষ্কার ঘোষণা গিয়েছেম, “আল্লাহু ও তার ঘ্বসূলের ঘায়সালায় পর ঘগি ফোমো মুসলমাম মিজের ইচ্ছামতো ফায়সালা করে তবে সে সরাসরি গোমরাহীতে লিপ্ত হয়। সূরায়ে হুজুরাতে মুসলমানদের উদ্দেশ্যে বলা হয়েছে, “ হে মুমিনগণ! তোমরা আল্লাহ ও রসূলের সামনে অগ্রণী হয়ো না এবং আল্লাহকে ভয় করো! নিশ্চয়ই আল্লাহ সব কিছু জানেন এবং শুনেন ।' (সুরা হজরাত-১) এ আয়াতের মর্মার্থ হলো, যতোক্ষণ না রসূল স. কোনো ব্যাপারে ফয়সালা দেন ততোক্ষণ পর্যন্ত তোমরা নীরব থাকো । তোমাদেরকে নবীর প্রতিটি নির্দেশের জন্য অপেক্ষা করতে হবে এবং তার দেয়া সিদ্ধান্ত মতো সব কাজ সম্পাদন করতে হবে । ঈমান আনার অর্থ হলো, তোমাদের সকল ইচ্ছা অধিকার আহ্রাদ রসূলের কাছে অর্পণ করেছো৷। এখন তোমাদের কর্তব্য হলো, রসূলের সিদ্ধান্ত মোতাবেক কাজ করা। আল্লাহর কিতাৰ ও রসুলের সুন্নাহকে এড়িয়ে কোন ব্যাপারে তোমরা অগ্রসর হলে তাতে তোমাদের ধ্বংস ও ক্ষতি অবশ্যভাবী। হযরত ইবনে আব্বাস রা. এ প্রেক্ষিতে এভাবে তার মতামত ব্যক্ত করেন ঃ “আল্লাহ ও রসূলের কিতাব ও সুন্নাহর পরিপন্থী কোন কথা মুসলমানদের মুখ থেকে কখনো প্রকাশ পাওয়া উচিত নয়। মুসলমানকে সম্পূর্ণ নিষেধ করে দেয়া হয়েছে, তারা যেন রসূলের ফয়সালার আগে নিজেদের পক্ষ থেকে কোনো ফয়সালা দেয়ার ধৃষ্টতা প্রদর্শন না করে ।” ইবনে আব্বাসের একথা উল্লেখিত আয়াতের চমৎকার ব্যাখ্যা। কারণ এটি একটি মৌলিক বিষয় যে, একজন নিজেকে ঈমানদার হওয়ার দাবী করবে অথচ রসূলের সিদ্ধান্তের বাইরে নিজের খেয়াল খুশী মতো সিদ্ধান্তকে প্রাধান্য দেবে। এ ব্যাপারে আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন, 'হে মুমিনগণ! তোমরা নবীর কণ্ঠস্বরের উপরে তোমাদের কণ্ঠস্বর উচু করো না। এবং তোমরা একে অপরের সাথে যেরূপ উচ্চস্বরে কথা বলো, তার সাথে সেরূপ উচ্চস্বরে কথা বলো না। এতে তোমাদের আমল নিক্ষল হয়ে যাবে, তোমরা তা টেরও পাবে না।' (সূরা হুজুরাত-২) যে মহান সত্তা সম্পর্কে আল্লাহ তাজালা ঘোষণা করে দিয়েছেন, ঈমান আনার পর তোমরা তার সামনে উচ্চ স্বরে কথা বলো না । একথাও বুঝিয়ে দিয়েছেন, তোমরা যখন তার পবিত্র দরবারে থাকো, আর কথা বলো তখন মনে রেখো, তোমরা সাধারণ কোনো মানুষের সাথে কথা বলছো না। তোমরা এমন একজন পবিত্র সত্তার সাথে আলাপ করছো, ধিনি খুবই সম্মানী। তার সামনে সামান্য উচ্চ কণ্ঠে কথা বলাও তোমাদের আমল বরবাদ হয়ে যাওয়ার কারণ হতে পারে। এ ক্ষেত্রে আপনি একটু চিন্তা করে দেখুন। রসূল স. এর সাথে কথাবার্তায় সামান্য অসতর্কতাও যদি আমল বরবাদ হওয়ার কারণ ঘটতে পারে তবে প্রতিনিয়ত যারা তাদের বিকৃত চিত্তা ভাবনা কাজকর্ম চলনে বলনে রসূলের বিরুদ্ধাচরণ করছে, তাদের পরিণতি কিরূপ হতে পারে ?' ইসলামী আইন ও বিচার ২৫ ///.10907079091.00])

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।