আল্লাহ ও রসুলের আনুগত্যে সন্তুষ্ট হতে পারে না। তাগুতের আনুগত্যে গর্ব অনুভব বরে। অতবিযোধপূর্ণ হিঘয়ে তাঙতৈর যয়সালা মেনে দিয়ে ৃত্তি ঘোধ করে। তাদের বিকৃতি ও বিভ্রান্তির ফলে যখন আল্লাহর গযব নেমে আসে তখন তাদের মস্তিষ্ক আল্লাহর গযব অনুধাবন করতে পারে না, তাদের জ্ঞান বুদ্ধি বিভ্রান্তির অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। তাদের দেহমন নিষ্কর্য এবং তাদের সম্পদ অর্থহীন হয়ে পড়ে। অত:পর কৃত্রিম বিনয়ভাব প্রকাশ করে বলতে থাকে, আমরা কোন খারাপ উদ্দেশ্যে আল্লাহ ও রসূলের প্রতি বিদ্িষ্ট নই বরং আমাদের উদ্দেশ্য খুবই মহৎ । আমরা চাই এমন একটা পন্থা বের করতে যাতে আন্নাহ ও রসূলকে মান্যকারী ধর্মপরায়ণ ও অধার্মিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সহাবস্থানের একটা পরিবেশ সৃষ্টি হয়। নিজেদের ইচ্ছা ও খেয়াল খুশী মতো তারা কল্যাণ ও মঙ্গলজনক পথের ঝাণ্ডাবাহীতে পরিণত হয়। অথচ ইসলামী শরীয়ার দৃষ্টিতে এ ধরনের চিন্তা-ভাবনা খুবই দুর্ভাগ্যজনক । ঈমানের চাহিদা হলো, প্রত্যেক ঈমানদার ঈমান বিরোধী তথা রসূল আকরাম স. প্রদর্শিত পথ পরিপন্থী সকল বিষয়ে এক্যবদ্ধ থাকবে । সেটি আকীদা বিশ্বাসগত হোক, রাজনৈতিক, সামাজিক, পারিবারিক, একান্ত ব্যক্তিগত কিংবা আধ্যাত্মিকতা সম্পর্কিতই হোক না কেন। বাতিল কাজ কর্ম, চিস্তা ভাবনার প্রতি ঈমান প্রত্যেক ঈমানদারের মধ্যে ঘৃণাবোধ জন্ম দেয়। এবং বাতিলকে নির্মূল করার জন্য সাধ্যমত চেষ্টা সাধনা করার অনুপ্রেরণা যোগায় । যেসব লোক হক ও বাতিলের সংমিশ্রণ ঘটিয়ে সবাইকে খুশী করতে চায় তাদের ঈমান ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে । দীনি কাজে সহযোগিতা এবং দীন প্রতিষ্ঠার চেষ্টা করা ঈমানদারের জন্য জরুরী । অবশ্য হক ও সত্যের আনুগত্য করতে পারা এবং সত্যের উপর অটল অবিচল থাকতে পারা আল্লাহ তাআলার তৌফিক ছাড়া সম্ভব পর নয়। আল্লাহ তাআলা তার স্বীয় সত্তার কসম খেয়ে বলেন “তারা কখনও মুমিন হতে পারবে না, যতক্ষণ না তাদের মতভিন্নতার বিষয়ে আপনাকে ফয়সালাকারী মানবে । অত:পর আপনি যা ফয়সালা দিবেন, তা একাগ্রচিত্তে না পালন করা পর্যস্ত তারা মুমিন হতে পারবে না।' উল্লেখিত আয়াতে মতবিরোধপূর্ণ বিষয়ে শুধু রসূল স.কে ফয়সালাকারী মানাকেই ঈমানের শর্ত ঘোষিত হয়নি বরং বলা হয়েছে রসূলের ফয়সালাকে একাথচিত্তে খুশী মনে মেনে নিয়ে সন্তুষ্ট হওয়ার মতো মেজাজ তৈরি করাই ঈমানের দাবী । রসূলের ফয়সালায় সন্্ষ্ট হওয়া এবং প্রশান্তি লাভ করার ব্যাপারটি তখনই হতে পারে যখন কোন মানুষ রসূলের প্রতি প্রগাঢ় ভালোবাসা রাখবে। রসূলের নির্দেশ ও উপদেশের প্রতি নি:শর্ত আস্থা রাখবে । এ প্রেক্ষিতে আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন-_ “আল্লাহ ও তার রসূল কোনো কাজের আদেশ করলে কোনো ঈমানদার পুরুষ বা কোনো ঈমানদার নারীর সে বিষয়ে ভিন্নমত পোষণের ক্ষমতা নেই । আল্লাহ ও তার রসূলের আদেশ যারা অমান্য করে তারা ২৪ ইসলামী আইন ও বিচার ///.10907079091.001)
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।