ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১০৯
📝 লেখা 📖 পিডিএফ

কুরআন ও সুন্নাহ মুসলমানের সার্বিক জীবন ও কর্মের নীতি নির্ধারক, এটি ঈমানের অত্যাবশ্যকীয় বিষয় । কোনো মুসলমান যদি ইলম ও আমলের এ দু'টি মৌলিক উৎসকে নীতি নির্ধারকের মর্যাদা দিতে অস্বীকার করে তবে তার ঈমানদার হওয়ার দাবী সম্পূর্ণ অর্থহীন। ঈমান এবং আল্লাহু ও রসূলের প্রতি নি:শর্ত আনুগত্য সমার্থক । একটির অবর্তমানে অন্যটির অস্তিত্ব থাকে না। আল্লাহ তাআলা উক্ত আয়াতেই বলেছেন, কুরআন ও সুন্নাহর ভিত্তিতে মুসলমানের সার্বিক কাজকর্ম সম্পাদন করার মধ্যে দুনিয়া ও আখেরাতের সাফল্য নির্ভরশীল । এরপর এ বিষয়টিও পরিষ্কার করে দেয়া হয়েছে, যেসব লোক সর্ব বিষয়ে কুরআন ও সুন্নাহকে সর্বোচ্চ অথরিটি জ্ঞান করে না, কুরআন ও সুন্নাহ এড়িয়ে অন্য কোনো চিন্তা, মতাদর্শের কাছে তাদের মতভিন্নতার বিষয় প্রত্যার্পন করে তারা মুখে মুখে মুসলমান হওয়ার দাবী করলেও প্রকৃত আল্লাহর বান্দা নয়, তাগুতের বান্দা। কারণ তারা তাগুতকেই তাদের ফয়সালাদাতা মেনে নিয়েছে। তাগুত হলো, সেই সব লোকগোষ্ঠী বা মতাবলম্বী যারা আল্লাহ ও রসূলের আনুগত্য না করে প্রবৃত্তির আনুগত্য করে। তাগুত শব্দটির অর্থ খুবই ব্যাপক । যেসব বিষয়ে মানুষ আল্লাহ ও রসূলকে পরিহার করে ব্যক্তি, প্রতিষ্ঠান, ইজম, বাতিল চিন্তা ও মতবাদকে সিদ্ধান্তদাতা বলে মেনে নেয় সেই সব বিষয়ই তাগুতের অন্তরভুক্ত। আল্লাহ্‌ ও রসূল থেকে মুখ ফিরিয়ে মানুষ যাদের আনুগত্য করে তাদেরকেই তাগুত বলে অভিহিত করা হয়। আল্লাহ ও রসূলকে অমান্যকারী লোকদের গলায় তাগুতের গোলামীর রশি বেঁধে দেয়া হয়েছে। আপনি যদি একটু গভীর অনুসন্ধানী দৃষ্টিতে সমাজের দিকে তাকান তাহলে দেখতে পাবেন, সমাজের অধিকাংশ মানুষ আল্লাহ ও রসূলের আনুগত্য পরিহার করে তাণগুতের তাবেদারি করছে। অধিকাংশ মানুষ আল্লাহ বিশ্বাসের দাবী করে, আখেরী নবী স. এর প্রতি ঈমান রাখার দাবীও করে বটে কিন্তু তাদের এ দাবীতে কোন ধরনের সত্যতা ও বন্তরনিষ্ঠতা নেই। কারণ বাস্তবে তারা তাগুতেরই আনুগত্য করে, তাগুতের বন্দেগী করে। তাদের জীবনে যখনই কোনো বিষয়ে ফয়সালার প্রয়োজন হয় তখন তারা আল্লাহ ও রসূলের দিকে প্রত্যাবর্তন করার পরিবর্তে তাগুতের চৌকাঠেই হুমড়ি খেয়ে পড়ে। বস্তূত এসব হতভাগারা হিদায়াতের পথ খুইয়ে ফেলেছে। তাগুতের অনুসারীরা দুনিয়ায় সাফল্যের পথে চলার জন্য সচেষ্ট হয়। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন ও পবিত্র মনের অধিকারী লোকজন রসূলের প্রদর্শিত যে পথে চলেছেন,. তাগুতের অনুসারীরা দুর্ভাগ্যবশত জীবনের লক্ষ ও উদ্দেশ্য অর্জনে তাদের পথ থেকে বিচ্যুত । আল্লাহ তাআলা এসব পথত্রষ্ট লোকদের চিন্তা ভাবনা ও কাজ কর্ম সম্পর্কে বলেন, যখন আল্লাহ ও রসূল স. এর দিকে তাদের কাজ কর্ম প্রত্যার্পণের কথা বলা হয় তখন তারা মুখ ফিরিয়ে নেয় এবং আল্লাহর পথে আহ্বানকারীদের কথা না শোনার ভান করে । তারা আল্লাহ ও রমূলের আনুগত্য করার পরিবর্তে অন্যদের নির্দেশ পালন রূরে। এসব জালেম ইসলামী আইন ও বিচার ২৩ ///.10907079091.001)

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।