ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১০৯
📝 লেখা 📖 পিডিএফ

ঈমানদারদের মতবিরোধ দুনিয়া পৃজারীদের মতবিরোধ থেকে ভিন্ন । ঈমানদারদের কোনো মতবিরোধই তাদের ইসলামের সীমারেখা লঙ্ঘনের কারণ হয় না। কারণ মত ভিন্নতা সত্তেও শরীয়তের পবিত্র বন্ধন তাদেরকে চিন্তা ও কর্মে অভিন্ন সূত্রে বেধে রাখে। ঈমানদারদের মধ্যে যদি কোনো ব্যাপারে মতবিরোধ সৃষ্টি হয়, তবুও ঈমান তাদের মতবিরোধ জনিত শূন্যতা প্রতিরোধ করে কুরআন ও সুন্নাহর সিদ্ধান্তের কাছে নতি স্বীকার করে সুদৃঢ় এক্য অটুট রাখতে উদ্বুদ্ধ করে । অবশ্য ঈমানদারগণ যদি মতভিন্নতার প্রশ্নে কুরআন সুন্নাহকে মীমাংসাকারী মানতে অন্বীকার করে তাহলে ঈমান থাকা সত্তেও তারা বেঈমানদের পর্যায়তুক্ত বলে বিবেচিত হয়। কারণ পবিত্র কুরআনে পরিষ্কার ঘোষণা এসেছে- *কোন ব্যাপারে যদি তোমাদের মধ্যে মতভিন্নতা৷ দেখা দেয় তাহলে তা আল্লাহ ও আল্লাহর রসূলের কাছে উপস্থাপন করো, যদি তোমরা মুমিন হয়ে থাকো ।" ঈমানদার হওয়ার শর্ত হলো মুমিন তার সব কিছু আল্লাহ ও রসূলের দিকে প্রত্যার্পণ করবে। এটা ঈমানের একটি মৌলিক শর্ত। ইসলামী শরীয়ার মৌল বিধান হলো, কোনো হুকুম যদি কোনো শর্তের সাথে যুক্ত থাকে তবে শর্তের অবর্তমানে শর্তযুক্তেরও অস্তিত্ব থাকে না। উল্লেখিত আয়াতে “শা*য় শব্দটির অনির্দিষ্ট প্রয়োগে এ বিষয়টিই নিশ্চিত করা হয়েছে যে, মুমিনের সকল কাজকর্ম কিতাব ও সুন্নাহর নির্দেশিত পন্থায় সম্পাদিত হতে হবে। সেটি মুমিন জীবনের মৌলিক বিষয়ই হোক বা দৈনন্দিন জীবনের বিষয়ই হোক। আভ্যন্তরীণ বিষয় হোক বা বাহ্যিক হোক । কিতাবুল্লাহ ও সুন্নাহ ঘদি মানুষের সার্বিক জীবনে বিস্তৃত না হতো তাহলে আল্লাহ তাআলা এ নির্দেশ দিতেন না যে, তোমাদের মধ্যে কোনো ব্যাপারে মতবিরোধ দেখা দিলে আল্লাহ ও রসূলের দিকে প্রত্যাবর্তন করো।' আল্লাহর কিতাব ও রসূলের সুন্নাহ যেহেতু মুমিন জীবনের সব কিছুতেই প্রযোজ্য, তাই মুমিনের সকল কাজকর্মকেই আল্লাহ ও রসূলের নির্দেশের ভিত্তিতে পরখ করতে হবে যাতে সংশ্লিষ্ট বিষয়ে কিতাবুল্লাহ ও সুন্নাহর নির্দেশ প্রতিপালন করা সম্ভব হয়। বস্তত উল্লেখিত আয়াতে অনির্দিষ্ট বিষয়ের উল্লেখ করার ছারা ইসলামী শরীয়ার ব্যাপ্তিকে গোটা জীবনের জন্য কার্যকর করা হয়েছে। পবিত্র কুরআনের বর্ণনারীতি পরিষ্কার করে দিয়েছে যে, মুমিনদের মতপার্থক্য জনিত বিষয় আল্লাহ তাআলার প্রতি প্রত্যার্পণ করার মর্মার্থ হলো কুরআন করীমের ফয়সালা অনুধাবন করা আর রসূলের প্রতি প্রত্যার্পণ করার অর্থ হলো, রসূল যতোদিন দুনিয়াতে বর্তমান ছিলেন ততোদিন তাকেই মুমিনের সর্ব বিষয়ে ফয়সালাদাতা মান্য করা এবং তার অবর্তমানে তার রেখে যাওয়া সুন্নাহর ভিত্তিতে ফয়সাল! করা । কুরআন ও সুন্নাহর সিদ্ধান্ত সর্বাস্তকরণে মেনে নেয়ার ব্যাপারে মুসলিম উম্মাহর মধ্যে কোনো মতভিন্নতা নেই, এ ব্যাপারে মুসলিম উম্মাহর মধ্যে একমত্য রয়েছে। ২২ ইসলামী আইন ও বিচার ///.10907079091.001)

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।