ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১০৯
📝 লেখা 📖 পিডিএফ

একটি নির্দেশ পালনের আগে তারা বিষয়টি শরীয়ত প্রবর্তকের আনুগত্যের নিক্তিতে পরখ করার প্রয়োজনীয়তা বোধ করেনি । কোন সুস্পষ্ট দঙ্গীল প্রমাণ ছাড়াই তারা নিজেদেরকে আল্লাহর গযবে নিক্ষেপ করার জন্যে উৎসাহী হয়ে উঠেছিল। ঘটনাটি ছিল এমন একটি ভুল যে ভুলে তাদের সংকল্লে কোন প্রকার অন্যায়ের সংমিশ্রন ছিল না, তাদের লক্ষ ও উদ্দেশ্যে কোন ক্রটি ছিল না বরং নির্দেশ পালনের মতো একটা সুন্দর আবেগ ছিল তাদের আগুনে আত্মাহুতি দেয়ার প্রেরণা । 'এমন কর্মও যদি যান্যকারীকে জাহান্নামী সাব্যস্ত করতে পারে তাহলে যারা আল্লাহ ও রসূলের সুস্পষ্ট নির্দেশকে নির্বিবেচনায় লঙ্ঘন করে তাদের পরিণতি কি হতে পারে তা অনুধাবন করা কোনো কঠিন ব্যাপার নয়। আল্লাহ তাআলা মুমিনদের প্রতি ইরশাদ করেন, “তারা যদি কোন ব্যাপারে মতবিরোধে লিপ্ত হয়ে পড় তাহলে তারা যেন সেটিকে আল্লাহ ও আল্লাহর রসূলের নিকট উপস্থাপন করে, তার মধ্যেই রয়েছে তাদের দুনিয়ার ও আখেরাতের সাফল্য ।' এ আয়াতটি চিন্তা ও কর্মের অসংখ্য জটিলতা নিরসনের পথ উন্মোচন করেছে । তনাধ্যে- ১. ঈমানদারদের মধ্যে কোন বিষয়ে মতবিরোধ দেখা দিতে পারে কিন্তু কোন মতবিরোধ তাদেরকে ইসলামের সীমারেখার বাইরে নিয়ে যায় না । ২. সাহাবায়ে কেরাম উম্মাহর মধ্যে সর্বোচ্চ ও সর্বাধিক পবিত্র সত্তার অধিকারী ৷ উম্মতের পরবর্তী যুগের কোনো দল তাদের মতো শক্তিশালী ঈমানের অধিকারী হতে পারবে না। সর্বোচ্চ ঈমানের অধিকারী হওয়ার পরও কোনো কোনো সময় তাদের মধ্যে অন্তর্ঘন্ৰের ঘটনা ঘটেছে। কিন্ত তাদের দ্বন্দ ও মতবিরোধ ছোটখাটো প্রাসঙ্গিক বিষয়াদির মধ্যে সীমিত ছিল, দীনের মৌলিক বিষয়ে তাদের মধ্যে কোন ধরনের মত পার্থক্য ছিল না । আল্লাহ তাআলার পবিত্র নাম, গুণ ও কর্ম সম্পর্কে সকল সাহাবী কুরআন হাদীস সমর্থিত মতই পোষণ করতেন। আল্লাহ ও রসূল এর পক্ষ থেকে যেসব ব্যাপারে পরিষ্কার নির্দেশ রয়েছে সেসব ব্যাপারে কোনো ধরনের বুদ্ধির ঘোড়া দৌড়ানোকে তারা মোটেও প্রশ্রয় দিতেন না। শব্দের অর্থ ও মর্ম ওলটপালট করে বৃদ্ধি বিচার ও চাহিদা মতো শরীয়তের সুনির্দিষ্ট বিষয়ে কোনো প্রকার ব্যাখ্যা বিশ্লেষণ তারা কখনো করেননি । কোনো জিনিসকে তার প্রকৃত অবস্থা থেকে নিজেদের মর্জি মতো বেশি মর্যাদা দিয়ে মনের চাহিদা পূরণ করাকে সাহাবায়ে কেরামের পবিত্র আত্মা কখনো সায় দিতো না। কুরআন ও সুন্নাহ রূপে শরীয়তের যে কাঠামো তীরা পেয়েছিলেন পুঙ্খানুপুঙ্খ সেটিকে তারা রপ্ত করেছিলেন। শরীয়তের মধ্যে তারা কখনো নিজের রুচি মর্জিরি অনুপ্রবেশ ঘটাননি। সাহাবায়ে কেরামের পবিত্র সত্তা ছিল সেইসব ইচ্ছাদাসদের সম্পূর্ণ পরিপন্থী যারা দীনকে নিজেদের ইচ্ছামতো কেটে ছেঁটে টুকরো টুকরো করেছে এবং যে ক্ষেত্রে নিজেদের চাহিদা পূরণের সুযোগ দেখেছে তাই খ্রহণ করেছে এবং দীনের যেসব ক্ষেত্রে জাগতিক স্বার্থের ক্ষতির আশংকা দেখেছে নির্বিচারে দীনের সেই অংশ প্রত্যাখ্যান করেছে। ইসলামী আইন ও বিচার ২১ ///.109070790791.001)

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।